25/08/2026
আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে কলকাতায় ছাত্র সমাবেশ ও মহামিছিল
কলকাতায় ছাত্র সমাবেশ ও মহা মিছিলের বার্তা পৌঁছে দিতে AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে চলছে জেলা জুড়ে প্রচার ,স্বাক্ষর সংগ্রহ ও সংগঠনের সদস্য পদ সংগ্রহ ।
সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে, স্কুল স্তরে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনতে, স্কুলে কলেজে সেমিস্টার প্রথা বাতিলের দাবিতে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল, পরীক্ষা নিয়ামক সংস্থা NTA বাতিল, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ, নারী নিরাপত্তা সুনিশ্চিত , সহ নানান দাবীতে আন্দোলনকে শক্তিশালী করতে আগামী ১ সেপ্টেম্বর কলকাতার কলেজস্ট্রিট চত্বরে ছাত্র সমাবেশ ও মহামিছিল। সফল করতে আপনিও আসুন আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলি।