Student Voice Midnapore College

Student Voice Midnapore College Struggle Unity Progress

মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ান...
17/08/2026

মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ান...

AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা দ্বিতীয় ছাত্র সম্মেলন সফল হলো।          ১লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দ...
16/08/2026

AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা দ্বিতীয় ছাত্র সম্মেলন সফল হলো।


১লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উপলক্ষে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে আজ ১৬ আগস্ট পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার তেমাথানীতে হরিকিরণ হলে, কমরেড তন্ময় মাইতি মঞ্চে অনুষ্ঠিত হলো বিপ্লবী ধারার ছাত্র সংগঠন AIDSO'র পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা দ্বিতীয় ছাত্র সম্মেলন। সম্মেলনের শুরুতে হরিকিরণ হল থেকে একটি সুসজ্জিত মিছিল তেমাথানী বাজার পরিক্রমা করে ওখানে প্রকাশ্য সমাবেশ করার পর মিছিল করে হরিকিরণ হলে এসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কমরেড বিশ্বরঞ্জন গিরি, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ কমরেড সুরজিৎ সামন্ত সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। এই সম্মেলনে উপস্থিত ছিল জেলার নানান স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আগত দুই শতাধিক ছাত্রছাত্রী। কমরেড ভাস্কর পাতর কে সভাপতি, কমরেড সুমন মহাপাত্র কে সম্পাদক, কমরেড সুমন পাল, কমরেড শৌভিক ভট্টাচার্য কে সহ-সভাপতি, কমরেড সুব্রত ঘোড়াই কে কোষাধ্যক্ষ, কমরেড সুশ্রীতা সরেন কে অফিস সম্পাদক করে ২৯ জনের জেলা কমিটি, ৪৯ জনের জেলা কাউন্সিল সদস্য নিয়ে নব নির্বাচিত পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি গঠিত হয়।

রক্তপতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ।
16/08/2026

রক্তপতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ।

15/08/2026

শিক্ষা -সংস্কৃতি -মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে আগামীকাল AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার ছাত্র সম্মেলন সফল করুন।
তেমাথানি সবং:: হরিকিরণ হল
কমরেড তন্ময় মাইতি মঞ্চ

নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননা, কলকাতায় নেতাজির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে শপথ দিবসনেতাজি সুভাষচন্দ্র বস...
15/08/2026

নেতাজি সুভাষচন্দ্র বসুর অবমাননা, কলকাতায় নেতাজির মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে শপথ দিবস

নেতাজি সুভাষচন্দ্র বসুর ধারাবাহিকভাবে অবমাননার ঘটনা ঘটছে গোটা রাজ্যজুড়ে। কোথাও রাস্তার নাম পরিবর্তন তো কোথাও মূর্তি ভাঙার মতো ঘটনা। এই মহান বিপ্লবীর অবমাননার বিরুদ্ধে আজ ১৫ই আগস্ট রাজ্যজুড়ে শপথ দিবসের ডাক দেওয়া হয়েছে। আজ সারা রাজ্যেই চলবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ছবিতে মাল্যদান ও আলোচনা সভা।

AIDSO মেদিনীপুর কলেজে ইউনিটের পক্ষ থেকে অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্মোৎসর্গ দিবস যথাযোগ্য মর্যা...
12/08/2026

AIDSO মেদিনীপুর কলেজে ইউনিটের পক্ষ থেকে অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্মোৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শপথ বাক্য পাঠ আবৃত্তি ও জেলা ছাত্র সম্মেলনের আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

16 আগস্ট AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা দ্বিতীয় ছাত্র সম্মেলন সফল করুন।স্কুল ও কলেজ স্তরে সেমিস্টার প্রথা ব...
08/08/2026

16 আগস্ট AIDSO পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা দ্বিতীয় ছাত্র সম্মেলন সফল করুন।

স্কুল ও কলেজ স্তরে সেমিস্টার প্রথা বাতিল,
স্নাতকস্তরের চার বছরের ডিগ্রী কোর্স বাতিল
জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং NTA বাতিলের দাবীকে তীব্রতর করতে আগামী ১৬ই আগস্ট সম্মেলনের সমর্থনে চলছে প্রচার কর্মসূচি।

Midnapore College - Autonomous


30/07/2026

সঠিক পথে লড়লে দাবি আদায় হয়। তাই তো?

AIDSO মেদিনীপুর কলেজ ইউনিটের পক্ষ থেকে কর্নেলগোলা অফিসে  নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর ১৩৬ তম প্রয়া...
30/07/2026

AIDSO মেদিনীপুর কলেজ ইউনিটের পক্ষ থেকে কর্নেলগোলা অফিসে নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর ১৩৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। ছাত্ররা বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে স্বতঃস্ফূর্ত ভাবে আলোচনা করে। শেষে সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুমন মহাপাত্র সামগ্রিক আলোচনা করেন।


AIDSO

আজ মেদিনীপুর কলেজ গেটে নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩৬ তম প্রয়াণ দিবসে ওনার প্রতিকৃতি তে পুষ্প...
29/07/2026

আজ মেদিনীপুর কলেজ গেটে নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩৬ তম প্রয়াণ দিবসে ওনার প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী একটি আবৃত্তি পরিবেশন করে ও আজকের দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন AIDSO মেদিনীপুর কলেজের ইউনিটের সভাপতি কমরেড সুচেতা ভট্টাচার্য্য।

#বিদ্যাসাগর

Address

Midnapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student Voice Midnapore College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share