নগর মুর্শিদাবাদ NAGAR murshidabad

নগর মুর্শিদাবাদ NAGAR murshidabad নগর মুর্শিদাবাদ পেজে আপনাদের স্বাগত ❤🙏

23/08/2026

ফুটপাতের ক্ষুধার্ত শিশুর ফুটন্ত দুধ সরিয়ে ফেলে দিলে যদি শহরের সৌন্দর্য বাড়ে, তাহলে সেই সৌন্দর্য আমরা চাই না। 🙏

23/08/2026

চিনি ৭০ টাকা কেজি।

পরিবর্তন ভালো লাগিছে তো.. ?

22/08/2026

আমরা কিছুক্ষণ আগে বহরমপুরের এক প্রতিবন্ধী চাচার তিনচাকা সাইকেলের জন্য পোস্ট করেছিলাম।
আমেরিকায় কর্মরত মিজানুর রহমান ভাই পোস্ট দেখে সম্পূর্ণ অর্থ পাঠিয়ে দিয়েছেন ১১৫০০।
ধন্যবাদ মিজানুর ভাই।❤🙏

22/08/2026

দেখবেন।✅
সংগ্রাম থেমে নেই শুধু একটু সহযোগিতা দরকার।🙏
মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা অন্তর্গত নওদাবাগমারা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী রফিক সেখ। ছোট ছোট তিন সন্তানকে নিয়ে তিন চাকার সাইকেলে মাছ বিক্রি করে কোনোরকমে সংসার চালান তিনি।
কিন্তু তাঁর একমাত্র উপার্জনের মাধ্যম সাইকেলটি বর্তমানে অচল হয়ে পড়েছে। ফলে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।
এই অসহায় পরিবারটি সাহায্যের আশায় নগর মুর্শিদাবাদ পেজের দ্বারস্থ হয়েছে।

সকলের কাছে আন্তরিক আবেদন এই লড়াকু মানুষটির পাশে দাঁড়ান। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও তাঁর পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।
PhonePe: 8348746996 (Abubakkar siddiq)

একটি ব্যাটারি চালিত গাড়ির জন্য প্রায় ₹২৪,০০০ এবং সাধারণ তিন চাকার সাইকেলের জন্য প্রায় ₹১১,৫০০ প্রয়োজন।
আপনাদের সহযোগিতায় যেটা সম্ভব হবে সেটাই তার হাতে তুলে দেবো আমরা।❤

22/08/2026

অন্নপূর্ণা নিয়ে ব্লকে গিয়ে সরকারি কর্মীদের হেনস্থা করে কি লাভ ?

প্রতিশ্রুতি যারা দিয়েছিলেন প্রশ্ন তাঁদেরই করুন।✅

21/08/2026

টাকা দিতে পারবে না, তাহলে ভোটের আগে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি কেন?” অন্নপূর্ণা প্রকল্প নিয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন খড়গ্রাম ব্লকের মহিলারা।
#অন্নপূর্ণা #খড়গ্রাম #মহিলাদের_ক্ষোভ #প্রতিশ্রুতি_কোথায়

21/08/2026

গয়েসপুর হাই স্কুল, খড়গ্রাম থানা ,আর কতদিন এই দুরবস্থা চলবে?
স্কুলের সমস্যার সমাধানের দাবিতে ৩ মাস আগে BDO-র কাছে আবেদন করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না!
আবেদন জমা পড়ে থাকবে, আর স্কুলের ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়বে এটা মেনে নেওয়া যায় না।
শিক্ষার পরিবেশ ঠিক করা সরকারের দায়িত্ব।
আর কত আবেদন করলে প্রশাসনের ঘুম ভাঙবে?
✊ #স্কুল_ঠিক_করো
#গয়েসপুর_হাই_স্কুল

20/08/2026

কিছুদিন আগে আমাদেরকে বড়ঞা ব্লকের এক ভাই এই অসহায় প্রতিবন্ধী ভাইটির জন্য একটি হুইলচেয়ারের আবেদন করেছিলেন। আজ সেই আবেদন পূরণ করে তাঁর মুখে একটুখানি খুশির হাসি ফোটাতে পেরেছি এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে! ❤️

এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য সৌদি প্রবাসী সিরাজ মিয়া ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।🙏

20/08/2026

"স্কুল ঠিক করো" কর্মসূচি তে সবাই অংশগ্রহণ করুন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো আপনারাও সহযোগিতা করুন! এবং স্কুলের যা যা সমস্যা আছে ভিডিও ও ছবির মাধ্যমে তুলে ধরে আমাদের পাঠান।

20/08/2026

হঠাৎ চাল, ডাল, তেল, চিনি এসব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রাতারাতি বেড়ে যাচ্ছে কেনো?

Address

Murshidabad
742159

Website

Alerts

Be the first to know and let us send you an email when নগর মুর্শিদাবাদ NAGAR murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নগর মুর্শিদাবাদ NAGAR murshidabad:

Shortcuts

Share

Category