Murshidabad T.M.C

Murshidabad T.M.C মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেস

বন্ধ হওয়া অ্যাকাউন্টে জমা পড়ল ৮০ কোটি টাকা!পুলিশ সূত্রের খবর, পেশায় ইন্টেরিয়র ডেকরেটর মহিমবাবু একটি বেসরকারি ব্যাঙ্কে অ...
10/09/2017

বন্ধ হওয়া অ্যাকাউন্টে জমা পড়ল ৮০ কোটি টাকা!

পুলিশ সূত্রের খবর, পেশায় ইন্টেরিয়র ডেকরেটর মহিমবাবু একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু পরিচয়পত্রের ত্রুটি থাকায় অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেয় ব্যাঙ্ক। দিন কয়েক আগে মহিমবাবু টের পান, দফায় দফায় প্রায় ৮০ কোটি টাকা জমা প়়ড়েছে ‘বন্ধ হয়ে যাওয়া’ ওই অ্যাকাউন্টেই।

কে রেখেছে সেই টাকা? তার কোনও হদিস নেই। ব্যাঙ্কের তরফেও সাহায্য মেলেনি বলে অভিযোগ। অগত্যা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রাথমিক ভাবে গোয়েন্দাদের সন্দেহ, টাকা পাচারের জন্য কোনও অপরাধী চক্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ঘটনায় গ্রেফতারির খবর নেই।

শান্তিপুরকে শান্ত করতে বার্তা নেত্রীর শান্তিপুরে দলীয় কোন্দল তিনি বরদাস্ত করবেন না বলে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন তৃণমূল ন...
10/09/2017

শান্তিপুরকে শান্ত করতে বার্তা নেত্রীর

শান্তিপুরে দলীয় কোন্দল তিনি বরদাস্ত করবেন না বলে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবারই অজয় দে-র ছায়াসঙ্গী তথা শান্তিপুরের উপপুরপ্রধান আব্দুর সামাদ কারিগরকে শহর সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখে কলকাতায় ফেরার পথে সোমবার কৃষ্ণনগর সার্কিট হাউজে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সেখানেই জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বিশ্বাসকে শান্তিপুর শান্ত করার নির্দেশ দেন তিনি। পরে রানাঘাটের বেগোপাড়া মোড়ে প্রাক্তন জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের কাছেও তিনি এ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন দল সূত্রের খবর।

Murshidabad T.M.C
08/09/2017

Murshidabad T.M.C

Address

Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad T.M.C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Murshidabad T.M.C:

Share