লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ

  • Home
  • India
  • Murshidabad
  • লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ

লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ শান্তির পথে....…. কুরআন ও হাদীসের আলোকে ....
" প্রচার কর, যদি একটি মাত্র আয়াত ও হয় " - সহীহ বুখারী -৩৪৬১ ।।।

10/09/2026

✍️ সালমান (রাঃ) থেকে বর্ণিতঃ -

দু’আ ব্যতীত অন্য কোন কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোন কিছুই হায়াত বাড়াতে পারে না।

🔎সুনানে তিরমিজি : ২১৩৯ ।

📌 🏳️ ফলো দিয়ে সঙ্গে থাকুন ।

08/09/2026

✍️রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,-

যে ব্যাক্তি সকাল সন্ধা যতবার মসজিদে যাতায়াত করে আল্লাহ্ তার জন্য ততবার জান্নাতে মেহমান দারীর ব্যবস্থা করে রাখেন..!!

- সুবহানাল্লাহ..!

04/09/2026

✍️ আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে খুব অল্পই হাসতে এবং খুব বেশি কাঁদতে।

📌 সুনানে তিরমিজি : ২৩১৩।

🇮🇳 ❤️🌹📌  ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম সমাজের অবদান ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এবং অবিস্মরণীয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ থ...
15/08/2026

🇮🇳 ❤️🌹📌 ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিম সমাজের অবদান ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এবং অবিস্মরণীয়।
১৮৫৭ সালের মহাবিদ্রোহ থেকে শুরু করে ১৯৪৭ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রতিটি পর্যায়ে মুসলিম বিপ্লবীরা রক্ত, মেধা ও নেতৃত্বের মাধ্যমে আত্মত্যাগ করেছেন।

📌​মূল নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক ভূমিকা
​মওলানা আবুল কালাম আজাদ: স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ও জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। তিনি হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন এবং দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন।
​খান আব্দুল গফ্ফার খান (সীমান্ত গান্ধী): উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন এবং 'খোদাই খিদমতগার' (লাল কুর্তা বাহিনী) গড়ে তুলে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দেন।

📘​মৌলানা শওকত আলী ও মোহাম্মদ আলী (আলী ভ্রাতৃদ্বয়): মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত হয়ে খিলাফত ও অসহযোগ আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেন।

📍​হসরত মোহানী: প্রখ্যাত কবি ও স্বাধীনতা সংগ্রামী, যিনি প্রথম "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানটি তৈরি করেন এবং প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলেন।

📌​ইউসুফ মেহের আলী: বিখ্যাত "ভারত ছাড়ো" (Quit India) এবং "সাইমন গো ব্যাক" স্লোগানের রূপকার।

⚔️​সশস্ত্র ও চরমপন্থী বিপ্লবী আন্দোলন
​আশফাকউল্লাহ খান: কাকোরি ট্রেন ডাকাতি মামলার অন্যতম প্রধান বিপ্লবী। তিনি রামপ্রসাদ বিসমিলের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন এবং হাসিমুখে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছিলেন।
​তিতুমীর (সৈয়দ মীর নিসার আলী): বাংলায় ব্রিটিশ এবং তাদের সমর্থক জমিদারদের বিরুদ্ধে বাঁশের কেল্লা তৈরি করে প্রতিরোধ গড়ে তোলেন।

🇮🇳​ টিপু সুলতান ও হায়দার আলী: মহীশূরের শাসক, যাঁরা ১৮শ শতকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন।

📖​হাজী শরীয়তুল্লাহ: ফরায়েজী আন্দোলনের মাধ্যমে বাংলায় কৃষক ও সাধারণ মানুষকে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একত্রিত করেন।

📌 ​নারী ও অন্যান্য ভূমিকা 👉

📔​বেগম হজরত মহল: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে অওধ (লখনউ)-এর নেতৃত্ব দিয়ে ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করতে সম্মুখ সমরে নামেন।
⭐​আবুল কাশেম ফজলুল হক (শেরে বাংলা): বাংলার কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
🏅​সুরইয়া তৈয়বজি (Surayya Tyabji): বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরিতে তাঁর বিশেষ অবদান রয়েছে।

📌 ​দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করা ৯৫,০০০-এরও বেশি শহীদের নামের মধ্যে হাজার হাজার মুসলিম বিপ্লবীর নাম রয়েছে, যা ভারতের স্বাধীনতার ইতিহাসে তাঁদের আত্মত্যাগের স্পষ্ট প্রমাণ।

21/03/2026
11/03/2026
04/03/2026

এই ৩ শর্তে ইরান যু"দ্ধ থামাতে রাজি,
১: আজীবনের জন্য নিষে/ধাজ্ঞা প্রত্যাহার
২: স্থায়ীভাবে স্বাধীন প্যালে/স্টাইন রাষ্ট্র গঠন
৩: এ অঞ্চল থেকে বিদেশী সৈন্য চিরকালের জন্য প্র*ত্যাহার।
★ যদিও তাদের মুখের কথা বা চুক্তিতে কোনো স্থায়িত্ব নেই।
★ তারপরেও আপনি কি এই শর্তের সাথে একমত!


Address

Murshidabad

Alerts

Be the first to know and let us send you an email when লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ - সাঃ:

Shortcuts

Share