11/08/2026
আজ কোলাঘাটের বালাকা মঞ্চে অনুষ্ঠিত Rural Development – Outcome Review Meeting (RD-ORM)-এ উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সম্মানীয় “নির্মল খাঁড়া” মহাশয়।
এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দীলিপ ঘোষ মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকবৃন্দ, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকবৃন্দ, জেলা সভাধিপতি, জেলার বিভিন্ন ব্লকের BDO-গণ, অন্যান্য বিধায়কগণ, সংশ্লিষ্ট দফতরের আধিকারিকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলার উন্নয়নের স্বার্থে নিরন্তর কাজ করে যাওয়ার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 🙏
সভায় গ্রামবাংলার সার্বিক উন্নয়ন, পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা এবং সাধারণ মানুষের কাছে সরকারি উন্নয়নের সুফল আরও দ্রুত ও সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।
গ্রাম উন্নয়নই বাংলার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।
জনস্বার্থে উন্নয়নের এই যাত্রা আরও শক্তিশালী, গতিশীল ও সফল হোক—এই কামনা করি। 🙏
🇮🇳 জনসেবায়, উন্নয়নের পথে। 🇮🇳
#গ্রামউন্নয়ন #নন্দকুমার #পূর্বমেদিনীপুর #জনসেবা #উন্নয়নেরপথে