12/06/2026
আগামী ১৫ই জুন, সোমবার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভাকে সামনে রেখে আজ নন্দীগ্রাম মণ্ডল–৪-এর উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভার সফল আয়োজন করা হয়।
এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন মণ্ডলের রাজ্য ওবিসি মোর্চার সদস্য, জেলার পদাধিকারী, মণ্ডল সভাপতি, মণ্ডল ও বুথ স্তরের সকল দায়িত্বশীল পদাধিকারী, পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সদস্যরা। সকলের সক্রিয় অংশগ্রহণে সভায় সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং আসন্ন প্রশাসনিক সভাকে সুশৃঙ্খল ও সফল করে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে আমরা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার সংকল্প গ্রহণ করেছি। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ১৫ই জুনের প্রশাসনিক সভা সর্বাত্মকভাবে সফল ও স্মরণীয় হয়ে উঠবে।