23/11/2025
ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় ছাত্রী কনভেনশন সংগটিত হল নাচিন্দা গার্লস হাই স্কুলে। সারা জেলার বিভিন্ন ইউনিট থেকে শতাধিক ছাত্রী প্রতিনিধি অংশগ্রহণ করে এই কনভেনশনে। এই সময় কালে ছাত্রী বাল্যবিবাহে প্রথম স্থানে পূর্ব মেদনীপুর , ছাত্রী নিরাপত্তা, বিভিন্ন স্কলারশিপ ও কন্যাশ্রীর টাকা বাড়ানো , ড্রপ আউট ছাত্রীদের ক্যাম্পাসে ফেরানো সহ নানানা সমস্যা আলোচনা মধ্যে উঠে আসে। ছাত্রী কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্যা কমরেড সোনালি মজুমদার ও কমরেড বিপাশা সাহা সহ জেলা নেতৃত্ব। 12 জনের কমিটিতে যুগ্ম কনভেনার নির্বাচিত হয় কমরেড শ্বেতা সুজাতা কমরেড এশা দে।