SFI - Sidho Kanho Birsha University Unit

SFI - Sidho Kanho Birsha University Unit This is the Official Page of Students’ Federation of India, Sidho-Kanho-Birsha University Unit.

17/02/2024
শিক্ষাকে লাটে তুলে দিয়ে কর্পোরেটদের মুনাফা আদায়ের স্বর্গে রুপান্তরিত করতে চাইছে এই সরকার, যাতে শিক্ষার অধিকার মুষ্টিমে...
06/02/2024

শিক্ষাকে লাটে তুলে দিয়ে কর্পোরেটদের মুনাফা আদায়ের স্বর্গে রুপান্তরিত করতে চাইছে এই সরকার, যাতে শিক্ষার অধিকার মুষ্টিমেয়’ ধনীদের
হয়, এবং গরীব পরিবারের ছেলেমেয়েরা একলব্য হয়ে থেকে যায়!!
ধিক্কার জানাই কেন্দ্র এবং রাজ্য সরকারকে

সাথী,         নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করা ...
13/04/2023

সাথী,
নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে – যেখানে মেধার পরিবর্তে অর্থই হবে শিক্ষালাভের মূল যোগ্যতা। গোটা দেশে এবং আমাদের রাজ্যে প্রায় প্রতিযোগিতা করে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত কেন্দ্র ও রাজ্য সরকার।

একের পর এক বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে লাগামছাড়া বেসরকারিকরণের রাস্তা উন্মুক্ত করে শিক্ষাক্ষেত্রকে খুলে দিতে চাইছে দেশি ও বিদেশী ব্যবসায়ীদের জন্য। সংঘ পরিবারের আতুঁড় ঘরে প্রসূত, চটকদারী মোড়কে মোড়া এই শিক্ষানীতি, শিক্ষা ব্যবসায়ী ও জাত-ধর্মের কারবারীদের খুশি করতে পারে কিন্তু এতে দেশের শিক্ষা ও সমাজ ধ্বংস হবে। শিক্ষার ‘বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ ও সাম্প্রদায়িকীকরণ’ এর ব্লুপ্রিন্ট নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গড়ে তুলতে হবে ছাত্র-অধ্যাপক-কর্মচারী-অভিভাবক ঐক্য।

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিট এর উদ্যোগে আগামী ১৪ই এপ্রিল, ২০২৩ সকাল ১০ ঘটিকায় এ.বি.টি.এ হল, পুরুলিয়ায় কর্পোরেট শিক্ষানীতি বিরোধী কনভেনশন। এই কনভেনশনে আপনার / আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে।

“তোর লাশের দোহাই, আমি আজও লড়ে যাই, কিছু হক কথা সোচ্চার এ বলে যাবো তাই।”কমরেড সুদীপ্ত গুপ্ত লাল সেলাম।
02/04/2023

“তোর লাশের দোহাই, আমি আজও লড়ে যাই, কিছু হক কথা সোচ্চার এ বলে যাবো তাই।”

কমরেড সুদীপ্ত গুপ্ত লাল সেলাম।

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রথম সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ছাত...
25/03/2023

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রথম সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সম্পাদক কমরেড শুভজিৎ সরকার।

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রথম সম্মেলনে অভিনন্দন-সংহতি জানিয়ে বক্তব্য রাখলেন ভারত...
25/03/2023

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রথম সম্মেলনে অভিনন্দন-সংহতি জানিয়ে বক্তব্য রাখলেন ভারতের ছাত্র ফেডারেশন এর প্রাক্তন জেলা নেতৃত্ব তথা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর রাজ্য নেতৃত্ব কমরেড অধ্যাপক সুব্রত চৌধুরী।

“বেচা - খেলা’র বিরুদ্ধে ঐক্য গড়ো, প্রিয় ক্লাসরুম আঁকড়ে ব্যারিকেড করো!”ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্বব...
25/03/2023

“বেচা - খেলা’র বিরুদ্ধে ঐক্য গড়ো, প্রিয় ক্লাসরুম আঁকড়ে ব্যারিকেড করো!”

ভারতের ছাত্র ফেডারেশন - সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিট এর প্রথম সম্মেলন।

নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এটি মূ...
19/03/2023

নতুন জাতীয় শিক্ষানীতিতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এটি মূলত ব্যবসায়ীদের মুনাফার জন্যই তৈরী যেখানে মেধার পরিবর্তে অর্থই হবে শিক্ষালাভের মূল যোগ্যতা। সংঘ পরিবারের আতুঁড় ঘরে প্রসূত, চটকদারী মোড়কে মোড়া এই শিক্ষানীতি, শিক্ষা ব্যবসায়ী ও জাত-ধর্মের কারবারীদের খুশি করতে পারে কিন্তু এতে দেশের শিক্ষা ও সমাজ ধ্বংস হবে। শিক্ষার ‘বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ ও সাম্প্রদায়িকীকরণ’ এর ব্লুপ্রিন্ট নতুন জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে।

16/03/2023

সামনের দিন জোর লড়াই, জোট বাঁধো তৈরি হও!

‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল’ এ বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারি শিক্ষাঙ্গনের জমি, বিল্ডিং সহ অন্যান্য পরিকা...
05/03/2023

‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল’ এ বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারি শিক্ষাঙ্গনের জমি, বিল্ডিং সহ অন্যান্য পরিকাঠামোর বেসরকারি হস্তান্তর হবে। শিক্ষক নিয়োগ থেকে ফি নির্ধারণ সমস্তটাই ঠিক করবে বিনিয়োগকারী সংস্থা। ছাত্রবিরোধী ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল’ বাতিল করতে হবে।

শিক্ষায় দুর্নীতি ও শিক্ষার বেসরকারিকরণ এর বিরুদ্ধে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র কনভেনশনকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন...
17/02/2023

শিক্ষায় দুর্নীতি ও শিক্ষার বেসরকারিকরণ এর বিরুদ্ধে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র কনভেনশনকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন - সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় ইউনিট এর অর্থসংগ্রহ ও লিফলেট বিলি।

উপস্থিত ছিলেন শহর আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সৈকত সেনগুপ্ত, বিশ্ববিদ্যালয় ইউনিট যুগ্ম-আহ্বায়ক কমরেড সৌমী ধর ও জেলা ছাত্রী সাব-কমিটির যুগ্ম-আহ্বায়ক কমরেড সুমিত্রা গাঙ্গুলি।

গুলিবিদ্ধ ডি.ওয়াই.এফ.আই পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কৃষ্ণপদ টুডু।কমরেড কৃষ্ণপদ টুডু এলাকায় পরিচিত মুখ। করো...
14/01/2023

গুলিবিদ্ধ ডি.ওয়াই.এফ.আই পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কৃষ্ণপদ টুডু।

কমরেড কৃষ্ণপদ টুডু এলাকায় পরিচিত মুখ। করোনা পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে ছিলেন হতদরিদ্র, গরীব, শ্রমজীবী মানুষের পাশে। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার, অর্থসংগ্ৰহ করে গরীব মানুষের হাতে তুলে দিয়েছিলেন দুমুঠো খাবার। গতকাল পুরুলিয়ার বন্দোয়ানের কুঁচিয়াতে সংগঠনের মিটিং করে ফিরছিলেন কৃষ্ণপদ টুডু। সন্ধ্যে ৬টা নাগাদ এক ফাঁকা এলাকায় তাঁকে লক্ষ্য করে তিন জন দুষ্কৃতী গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা ও পার্টিকর্মীরা গুলিবিদ্ধ অবস্থায় কমরেড কৃষ্ণপদ টুডুকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করেন। ইতিমধ্যে, ওই তিন দুষ্কৃতিকে গ্রামবাসীরা ধরে ফেলে। দুস্কৃতিদের তাড়া করে ধরার চেষ্টা করতে গিয়ে দুস্কৃতিদের ছুরিতে আহত হন সংগঠনের আরেকজন কর্মী কমরেড নেহেরু হাঁসদা। স্থানীয় হাসপাতালে তার মাথায় ১১ টি সেলাই এর পর তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এলাকায় দাপিয়ে সংগঠন করা এরকম একজন কমরেড এর ওপর কারা গুলি চালাতে পারে, এতে আর যায় হোক সন্দেহের অবকাশ নেই!

বাংলায় এই নৈরাজ্যের বিরুদ্ধে সকল ছাত্র-যুব-গণতন্ত্র প্রিয় মানুষ প্রতিবাদে গর্জে উঠুন।

Address

Saheed Bhagat Singh Memorial Library, Krishak Bhawan, Nadiha
Purulia
723101

Alerts

Be the first to know and let us send you an email when SFI - Sidho Kanho Birsha University Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI - Sidho Kanho Birsha University Unit:

Share