12/03/2026
আজ, সারা রাজ্যে রান্নার গ্যাসের সরবরাহ যাতে স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর এবং প্রতিটি জেলার আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি নিজে পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নিয়েছেন এবং সাধারণ মানুষের যাতে এই নিত্যপ্রয়োজনীয় জ্বালানি পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
👉 যে কোনও সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় একটি নির্দেশিকা (SOP) জারি করা হয়েছে।
👉 পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে নবান্নে একটি বিশেষ 'এলপিজি কন্ট্রোল রুম' খোলা হচ্ছে।
👉 অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস এজেন্সিগুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
👉 বন্টন ব্যবস্থা যাতে স্বচ্ছ, সুশৃঙ্খল এবং দ্রুত হয়, তার জন্য জেলা প্রশাসনগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
👉 রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে যে— কোনও ধরনের বেআইনি মজুতদারি, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
হাসপাতাল, সাধারণ গৃহস্থালি, মিড-ডে মিলের আওতাভুক্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সংশোধনাগার, সরকারি হস্টেল এবং সেইসঙ্গে রেস্তোরাঁ, হকার ও যাঁরা হোম ডেলিভারি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের কাছে যাতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পৌঁছায়, তার ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।