Government ITI Hura, running under PTP

Government ITI Hura, running under PTP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Government ITI Hura, running under PTP, Government Organization, Saharjuri Village, P. O. Khairipihira-Rangadih, P. S. Hura (Landmark: Near Ladhurka Petrol Pump), Purulia.

Government ITI Hura (Running under PTP) is a Government-affiliated ITI located in Hura, Bankura, West Bengal, affiliated to DGT & NCVT, Government of India, and operated & run by B.P.E.I.

আজ আমাদের গভর্মেন্ট আইটিআই হুড়া (Government ITI Hura) প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো ৮০তম স্বাধীন...
15/08/2026

আজ আমাদের গভর্মেন্ট আইটিআই হুড়া (Government ITI Hura) প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো ৮০তম স্বাধীনতা দিবস! 🇮🇳✨
​দেশের এই মহান জাতীয় দিবসটি উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আমাদের প্রশিক্ষণার্থীরা বিভিন্ন আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে আজকের দিনটি এক অন্য মাত্রা লাভ করেছিল। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও একতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন এক বিশেষ ভূমিকা পালন করেছে।
​আমাদের সমস্ত প্রশিক্ষার্থী, সদস্য এবং উপস্থিত সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ! 🇮🇳

স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাঁদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব ...
15/08/2026

স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাঁদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের।শুভ স্বাধীনতা দিবস

"একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী..." ১৮ বছরের তরুণ তুর্কি, বাংলার বীর শহিদ ক্ষুদিরাম বস...
11/08/2026

"একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী..." ১৮ বছরের তরুণ তুর্কি, বাংলার বীর শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আজ হুড়া ট্রাফিক অফিসের উদ্যোগে আমাদের ITI তে নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ নিরাপত্তা (Road Sa...
03/08/2026

আজ হুড়া ট্রাফিক অফিসের উদ্যোগে আমাদের ITI তে নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ নিরাপত্তা (Road Safety) সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
রাস্তায় চলাফেরা করার সময় আমাদের সামান্য অসাবধানতা কতটা বিপদ ডেকে আনতে পারে এবং ট্রাফিক আইন মেনে চলা কেন আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব—এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট অতিথিরা।
🚦 সেমিনারে যে বিষয়গুলি নিয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে:
বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট (Helmet) ব্যবহার করা।
গাড়ি চালানোর সময় কখনোই স্পিড লিমিট (Speed Limit) অমান্য না করা এবং মোবাইল ফোন ব্যবহার না করা।
ট্রাফিক সিগন্যাল এবং রোড সাইন (Road Signs)-এর সঠিক অর্থ ও গুরুত্ব বোঝা।
মদ্যপ অবস্থায় বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকা।
পথচারী হিসেবে জেব্রা ক্রসিং (Zebra Crossing) ব্যবহারের নিয়ম।
নবাগত ছাত্রছাত্রীরা আজ অনেক নতুন তথ্য শিখল এবং ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে চলার শপথও নিল। আসুন, আমরা সকলে মিলে ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন বাঁচাই এবং অন্যদেরও সুরক্ষিত রাখি।
🛣️ "সেভ ড্রাইভ, সেভ লাইফ" — আপনার একটি সচেতন পদক্ষেপ বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান প্রাণ! 🙏

Contact immediately.....9800205238/7908803275
27/07/2026

Contact immediately.....
9800205238/7908803275

শুভ রথযাত্রা
16/07/2026

শুভ রথযাত্রা

✨পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কৃতী সন্তান ড: বিধান চন্দ্র রায়ের ১৪৪ তম শুভ আবির্ভাব দিবস পালিত হল গভ: আই টি আই হুড়া প্রতি...
02/07/2026

✨পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কৃতী সন্তান ড: বিধান চন্দ্র রায়ের ১৪৪ তম শুভ আবির্ভাব দিবস পালিত হল গভ: আই টি আই হুড়া প্রতিষ্ঠান প্রাঙ্গণে। ভারতরত্ন প্রাপক চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের রূপকার বিধান চন্দ্র রায়ের কর্মজীবনের উপর আলোকপাত করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞানচক্ষু উন্মোচনের জন্য এদিন আয়োজিত হয়েছিল ছোট্ট একটি অনুষ্ঠান।
✨'জাতীয় চিকিৎসক দিবস' পালনের উদ্যেশ্য এবং তাৎপর্য তুলে ধরে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করল প্রতিষ্ঠানর সকল সদস্য।
একাধারে সফল চিকিৎসক এবং অন্যধারে অসামান্য রাজনীতিবিদ, এই দুইয়ের মেলবন্ধনে ড: বিধান চন্দ্র রায় আমাদের নিকট অত্যন্ত গৌরবময় ব্যক্তিত্ব।
তাঁর কর্মজীবন বারে বারে অনুপ্রাণিত করুক।

"সকালের আলোয় জাগে নতুন প্রাণ,যোগের সাধনে জুড়ায় দেহ-মন ও প্রাণ।শ্বাস টেনে নাও, ছাড়ো ধীরে ধীরে,অশান্ত হৃদয় তবে যায় যে স্থি...
21/06/2026

"সকালের আলোয় জাগে নতুন প্রাণ,
যোগের সাধনে জুড়ায় দেহ-মন ও প্রাণ।
শ্বাস টেনে নাও, ছাড়ো ধীরে ধীরে,
অশান্ত হৃদয় তবে যায় যে স্থির হয়ে।"
✨মেঘলা আবহাওয়ায় স্নিগ্ধ বাতাসে বিশুদ্ধ স্বাস নিয়ে কিছু যোগাসন ও ব্যায়ামের মাধ্যমে সফলভাবে পালিত হল যোগ দিবস ২০২৬। এ বছরের যোগ দিবসের থিম 'Yoga for Healthy Ageing.' সেই থিম এর উপর ভিত্তি করে প্রায়োগিক যোগাসন এবং ব্যয়ামে অংশগ্রহণ করলো গভ: আই টি আই হুড়া প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী।
যোগ কেবল একটি ব্যায়াম পদ্ধতি নয় এটি একটি সাধনা, যা আমাদের মনকে প্রশান্ত করে এবং দেহে শক্তি সঞ্চার করে।
আসুন সকলে মিলে যোগ সাধনাকে দৈনন্দিন রোজনামচার অঙ্গ করে তুলি এবং একটি সুস্থ-সবল সমাজ গড়ে তুলি।
'করো যোগ, রও নীরোগ।' --- এই হোক আজকের অঙ্গীকার।

আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের! ❤️আজ আমাদের আইটিআই (ITI) প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে '...
20/06/2026

আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের! ❤️
আজ আমাদের আইটিআই (ITI) প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'পশ্চিমবঙ্গ দিবস' পালিত হলো। বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং গৌরবময় ইতিহাসকে স্মরণ করে আমাদের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মিলে একটি দারুণ দিন কাটালাম।
আজকের এই বিশেষ দিনটি উদ্‌যাপিত হয়েছে চমৎকার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে
মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা,মধুর সঙ্গীত,
আবেগঘন কবিতা আবৃত্তি ,তথ্যসমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক বক্তব্য এবং বুদ্ধিদীপ্ত কুইজ প্রতিযোগিতা (Quiz Competition) — যেখানে ছাত্র-ছাত্রীরা বাংলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তাদের মেধার পরিচয় দিয়েছে।
নতুন প্রজন্মের মেলবন্ধনে আজকের অনুষ্ঠানটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই প্রিয় রাজ্যের অগ্রগতি ও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প আরও দৃঢ় হলো।
সবাইকে পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা! 🙏✨

"আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।" ✨আগামীকাল ২০ শে জুন প্রথমবারের মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ...
19/06/2026

"আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।"
✨আগামীকাল ২০ শে জুন প্রথমবারের মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। সেরূপ আমাদের প্রতিষ্ঠানেও উৎযাপিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। বঙ্গভঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট, বঙ্গের প্রাকৃতিক পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য মন্ডিত বাংলার গৌরব নিয়ে পালিত হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ✨বাংলার বিভিন্ন মনীষীদের স্বপ্নের পশ্চিমবঙ্গ তৈরি করতে বদ্ধ পরিকর আমরা গড়ব সুস্থ্য এবং বলিষ্ঠ পশ্চিমবঙ্গ, এই হোক আমাদের মূলমন্ত্র।

Address

Saharjuri Village, P. O. Khairipihira-Rangadih, P. S. Hura (Landmark: Near Ladhurka Petrol Pump)
Purulia
723148

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Tuesday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm
Thursday 9:30am - 5:30pm
Friday 9:30am - 5:30pm
Saturday 9:30am - 5:30pm

Telephone

+919800205238

Alerts

Be the first to know and let us send you an email when Government ITI Hura, running under PTP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Government ITI Hura, running under PTP:

Shortcuts

Share