PURULIA-Purulia

PURULIA-Purulia The only platform to know Purulia district, its history and culture, natural beauty and to get regular
(214)

পুরুলিয়ার মুকুটে আরও এক সম্মানের পালক। বিদ্যাসাগর শিক্ষা সম্মান অ্যাওয়ার্ড ২০২৬ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি ...
06/09/2026

পুরুলিয়ার মুকুটে আরও এক সম্মানের পালক। বিদ্যাসাগর শিক্ষা সম্মান অ্যাওয়ার্ড ২০২৬ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পঃবঃ সরকারের বিদ্যাসাগর শিক্ষা সম্মান অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত হলেন পুরুলিয়া জেলার পাঁঞ্জনিয়া জে.ডি.আর.হাই স্কুল(উচ্চ)এর প্রধান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত শিশির কুমার দেওঘরিয়া মহাশয়।
শিক্ষার প্রসার, ছাত্রছাত্রীদের উন্নয়ন এবং বিদ্যালয় শিক্ষায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয় ৫ ই সেপ্টেম্বর ২০২৬ কলকাতাতে।

01/09/2026

ভরা বর্ষায় মুরগুমা ড্যাম।

31/08/2026

🌿 *জঙ্গলে পাতা কুড়ানো সেই মেয়েটাই আজ কলেজের অধ্যাপক!* 🎓

কখনও ভেবেছেন, অভাবের সংসারে জন্ম নেওয়া একটা মেয়ে কতটা লড়াই করলে একটা গোটা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে?

পুরুলিয়ার বলরামপুরের টেঁটোইট্যাড় গ্রামের বিনতা মাহাতো সেই লড়াইয়ের জীবন্ত উদাহরণ।

চার বোন, কোনো ভাই নেই। সমাজের কটুকথা - "ছেলে নেই, তাই অপয়া!" তার ওপর উচ্চমাধ্যমিকের সময় বাবার মৃত্যু। সংসার অন্ধকারে।

কিন্তু মা হার মানেননি। জঙ্গল থেকে পাতা তুলে দোকানে বিক্রি, আর চার মেয়ে মায়ের পাশে।

বিনতা পড়াশোনার পাশাপাশি টিউশন পড়াত, পার্ট-টাইম স্কুলে পড়াত। মনে একটাই জেদ - "শিক্ষাই পারে আমাদের অন্ধকার দিন বদলাতে।"

আজ তার ফল -
🎓 M.A. (ইংরেজি)
🎓 http://B.Ed, http://M.Ed
🎓 NET Qualified
👩‍🏫 http://B.Ed কলেজের অধ্যাপক
🔬 বিলাসপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে JRF গবেষক

যে বিষয় নিয়ে গবেষণা? বনভূমির ওপর নির্ভরশীল মানুষের শিক্ষা ও উন্নয়ন। কারণ তিনি বই থেকে নয়, জীবন থেকে এই লড়াইটা চেনেন।

একদিন হাতে ছিল জঙ্গলের পাতা, আজ হাতে গবেষণার কলম।

বিনতা শুধু একজন মেয়ের সাফল্য নয়, এটা প্রমাণ - *অভাব আপনার শুরুটা ঠিক করে দিতে পারে, শেষটা নয়।*

পুরুলিয়ার মাটির এই মেয়েকে স্যালুট। ❤️

শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার কোনো অভাবী মেয়েকে আবার স্বপ্ন দেখতে সাহস দেবে।

ইটা কেরালা লয়!ইটা আমাদের সুন্দরী অযোধ্যা 💚
24/08/2026

ইটা কেরালা লয়!
ইটা আমাদের সুন্দরী অযোধ্যা 💚

24/08/2026

দেশের সেবা করেছেন দীর্ঘ ১৫ বছর ৭ মাস। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও থামেনি তাঁর সেবার সংকল্প। প্রত্যন্ত পুরুলিয়ার দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে দিতে নিরন্তর কাজ করে চলেছেন প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো। সেই কাজেরই স্বীকৃতি হিসেবে এবার তাঁর মুকুটে উঠল জাতীয় সম্মানের পালক। ভারতীয় সেনার তরফে তাঁকে দেওয়া হল ‘যোদ্ধা সেবা সম্মান’
গত ২১ আগস্ট নয়াদিল্লির আর্মি হেডকোয়ার্টারে আয়োজিত রিটায়ারিং অফিসার্স সেমিনারে এই সম্মান প্রদান হয়। সেনা থেকে অবসর নেওয়া আধিকারিকদের এই সেমিনারের মঞ্চেই তিন জন প্রাক্তন সেনাকর্মীকে তাঁদের অবসর-পরবর্তী সমাজসেবা, প্রাক্তন সেনা ও যুব সমাজের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। এঁদের মধ্যে ছিলেন পুরুলিয়ার গর্ব অনুপ কুমার মাহাতো। সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন অনুপবাবু। সেনাবাহিনীতে তাঁর কর্মজীবনের শুরু ২০০৪ সালের জানুয়ারিতে। প্রায় ১৫ বছর ৭ মাস দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের পর ২০১৯ সালের ৩১ আগস্ট অবসর নেন। কর্মজীবনে জম্মু-কাশ্মীর, শ্রীনগর ও লেহ-র মতো কঠিন ও উচ্চ পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করেছেন। সেই দীর্ঘ সেনাজীবনের অভিজ্ঞতাই অবসর-পরবর্তী সময়ে যুবসমাজের পাশে দাঁড়ানোর প্রেরণা হয়ে ওঠে।
২০১৯ সাল থেকেই পুরুলিয়ায় ফিজিক্যাল ইনস্টিটিউট এর মাধ্যমে বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরির প্রস্তুতি দিয়ে চলেছেন অনুপবাবু। পুরুলিয়া-সহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার বহু দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এখনও পর্যন্ত তাঁর প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে দেড়শোরও বেশি যুবক-যুবতী চাকরি পেয়েছেন বলে জানান তিনি।
অনুপ কুমার মাহাতো বলেন, চিরজীবন দেশের সেবা করে এসেছি, এখনও সেবা করেই যাচ্ছি। বিশেষ করে পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকার গরিব ছাত্রছাত্রীরা যাতে প্রতিরক্ষা বাহিনীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারে, সেই লক্ষ্যেই প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে চাই। আগামী দিনেও সমাজের জন্য আরও বড়ো কিছু করার ইচ্ছা রয়েছে।

দেশের সেবা করেছেন দীর্ঘ ১৫ বছর ৭ মাস। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও থামেনি তাঁর সেবার সংকল্প। প্রত্যন্ত পুরুলিয়ার দরিদ...
24/08/2026

দেশের সেবা করেছেন দীর্ঘ ১৫ বছর ৭ মাস। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও থামেনি তাঁর সেবার সংকল্প। প্রত্যন্ত পুরুলিয়ার দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে দিতে নিরন্তর কাজ করে চলেছেন প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো। সেই কাজেরই স্বীকৃতি হিসেবে এবার তাঁর মুকুটে উঠল জাতীয় সম্মানের পালক। ভারতীয় সেনার তরফে তাঁকে দেওয়া হল ‘যোদ্ধা সেবা সম্মান’।
গত ২১ আগস্ট নয়াদিল্লির আর্মি হেডকোয়ার্টারে আয়োজিত রিটায়ারিং অফিসার্স সেমিনারে এই সম্মান প্রদান হয়। সেনা থেকে অবসর নেওয়া আধিকারিকদের এই সেমিনারের মঞ্চেই তিন জন প্রাক্তন সেনাকর্মীকে তাঁদের অবসর-পরবর্তী সমাজসেবা, প্রাক্তন সেনা ও যুব সমাজের জন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়। এঁদের মধ্যে ছিলেন পুরুলিয়ার গর্ব অনুপ কুমার মাহাতো। সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন অনুপবাবু। সেনাবাহিনীতে তাঁর কর্মজীবনের শুরু ২০০৪ সালের জানুয়ারিতে। প্রায় ১৫ বছর ৭ মাস দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের পর ২০১৯ সালের ৩১ আগস্ট অবসর নেন। কর্মজীবনে জম্মু-কাশ্মীর, শ্রীনগর ও লেহ-র মতো কঠিন ও উচ্চ পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করেছেন। সেই দীর্ঘ সেনাজীবনের অভিজ্ঞতাই অবসর-পরবর্তী সময়ে যুবসমাজের পাশে দাঁড়ানোর প্রেরণা হয়ে ওঠে।

14/08/2026

পুরুলিয়ার ছৌ ঘরানায় নতুন পালক "সঙ্গীত নাটক একাডেমি 2024" সম্মানে সম্মানিত হলেন বালিগাড়া রাসু সহিস কিষাণ ছৌ নৃত্য পার্টির ওস্তাদ নৃপেণ সহিস মহাশয়।

এবার আর হাওড়া যাবে না পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস। এবার তার যাত্রাপথের অন্তিম স্টেশন হতে চলেছে সাঁতরাগাছি স্টেশ...
13/08/2026

এবার আর হাওড়া যাবে না পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস।

এবার তার যাত্রাপথের অন্তিম স্টেশন হতে চলেছে সাঁতরাগাছি স্টেশন।
এর ফলে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের অসংখ্য যাত্রীদের খুবই অসুবিধাই পড়তে হবে।

আপনাদের মন্তব্য কি?

10/08/2026

বাবা বিরিঞ্চি নাম🔱🙏⭕

গড়পঞ্চকোট , পুরুলিয়া।

Address

Purulia
723101

Alerts

Be the first to know and let us send you an email when PURULIA-Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share