13/07/2026
জনগণনা ২০২৭: এবার কোন কোন ৩৪টি তথ্য দিতে হবে, একনজরে দেখে নিন
দেশের জনগণনাকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করার লক্ষ্যে Self Census (স্ব-গণনা) চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ে নাগরিকরা নিজের স্মার্টফোন থেকেই ঘরে বসে স্ব-গণনার তথ্য পূরণ করতে পারবেন।
স্ব-গণনা করার সময় নিচের ৩৪টি তথ্য প্রস্তুত রাখলে আবেদন সম্পূর্ণ করতে সুবিধা হবে।
যে ৩৪টি তথ্য দিতে হবে
1. ক্রমিক নম্বর (Line Number)
2. বিল্ডিং/বাড়ির নম্বর (Building Number)
3. জনগণনার ঘর নম্বর (Census House Number)
4. মেঝের উপাদান (Floor Material)
5. দেওয়ালের উপাদান (Wall Material)
6. ছাদের উপাদান (Roof Material)
7. বাড়ি/ঘরের ব্যবহার (Use of Census House)
8. বাড়ির অবস্থা (Condition of Census House)
9. পরিবারের নম্বর (Household Number)
10. পরিবারে সাধারণত বসবাসকারী মোট সদস্য সংখ্যা (Total Persons)
11. পরিবারের প্রধানের নাম (Name of Head)
12. পরিবারের প্রধানের লিঙ্গ (S*x of Head)
13. পরিবারের প্রধান SC/ST/Other কোন শ্রেণির (SC/ST/Other)
14. বাড়ির মালিকানা—নিজস্ব নাকি ভাড়া (Ownership Status)
15. বসবাসের ঘরের সংখ্যা (Dwelling Rooms)
16. পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা (Married Couples)
17. পানীয় জলের প্রধান উৎস (Main Source of Drinking Water)
18. পানীয় জলের প্রাপ্যতা (Availability of Drinking Water)
19. আলোর প্রধান উৎস (Main Source of Lighting)
20. শৌচাগারের সুবিধা আছে কি না (Access to Latrine)
21. শৌচাগারের ধরন (Type of Latrine)
22. বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা (Waste Water Outlet)
23. স্নানের সুবিধা আছে কি না (Bathing Facility)
24. রান্নাঘর ও LPG/PNG সংযোগ (Kitchen & LPG/PNG)
25. রান্নার প্রধান জ্বালানি (Main Cooking Fuel)
26. রেডিও/ট্রানজিস্টর আছে কি না (Radio/Transistor)
27. টেলিভিশন আছে কি না (Television)
28. ইন্টারনেট সুবিধা আছে কি না (Internet Access)
29. ল্যাপটপ/কম্পিউটার আছে কি না (Laptop/Computer)
30. টেলিফোন/মোবাইল/স্মার্টফোন আছে কি না (Telephone/Mobile/Smartphone)
31. সাইকেল/স্কুটার/মোটরসাইকেল/মোপেড আছে কি না (Bicycle/Scooter/Motorcycle/Moped)
32. গাড়ি/জিপ/ভ্যান আছে কি না (Car/Jeep/Van)
33. পরিবারের প্রধান খাদ্যশস্য (Main Cereal Consumed)
34. যোগাযোগের জন্য মোবাইল নম্বর