22/08/2026
*অন্নপূর্ণা ভান্ডারের মোহ কাটিয়ে এবার দ্রব্যমূল্য নিয়ে ভাবুন!*
আজ বঙ্গীয় রাজনীতি ব্যস্ত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। কে পেল, কে পেল না, 3000 টাকা ঢুকলো কি ঢুকলো না - এই হিসেবেই দিন কাটছে।
কিন্তু তলে তলে যে সাধারণ মানুষের পকেট কাটা যাচ্ছে, যে নীরবে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, সেদিকে আমরা পশ্চিমবঙ্গবাসী তথা বিরোধী রাজনৈতিক দলগুলো কেউই লক্ষ্য করছি না। এটাই সবচেয়ে দুঃখের।
*আসুন, চোখের সামনে তথ্য দিয়ে দেখি, 4th May থেকে 20th August এর মধ্যে কি হলো:*
চিনি: 50 টাকা থেকে বেড়ে 70 টাকা
পেঁয়াজ: 20 টাকা থেকে বেড়ে 50 টাকা
মসুরী ডাল: 120 টাকা থেকে বেড়ে 140 টাকা
সর্ষের তেল: 190 টাকা থেকে বেড়ে 220 টাকা
বালি (ট্রাক্টর পিছু): 4500 টাকা থেকে বেড়ে 8000 টাকা
মাত্র তিন মাসে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম 20% থেকে 150% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে বালিতে মানুষ বাড়ি বানাবে, তার দাম প্রায় দ্বিগুণ!
এবার প্রশ্ন হলো, 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার দিয়ে কি হবে? 3000 টাকা হাতে দিয়ে অন্যদিকে 8000 টাকা বের করে নেওয়া - এটা কি উন্নয়ন? এটা কি পরিবর্তন?
আমার মনে হয়, অন্নপূর্ণার মোহ ত্যাগ করে এবার পশ্চিমবঙ্গবাসীর দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ভাবা উচিত।
এবং বিশেষ করে বিরোধী দলগুলোর কাছে আমার আবেদন, দয়া করে সেই জায়গায় বিরোধিতা করুন যে বিরোধিতায় জনগণের সাপোর্ট পাবেন। মন্দির-মসজিদ, কে কি ভাতা পেল - এই সব ছেড়ে বাজারে নামুন। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেক জনগণের কাছে, প্রত্যেক পরিবারের কাছে আজ একটা বিশাল বড় সমস্যা, জীবন-মরণ সমস্যা। এই ইস্যুতে রাস্তায় নামলে মানুষ আপনাদের পাশে থাকবে।
*কারণ ভাতা দিয়ে ভোট আসে, কিন্তু বাজার সামলে সংসার চলে।*