23/01/2022
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে নামগুলো চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে নিঃসন্দেহে Netaji Subhas Chandra Bose সর্বশ্রেষ্ঠ ।
তিনি যেভাবে দেশের জন্য কাজ করেছেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ করেছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব । যদিও তার মৃত্যুদিন নিয়ে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে । কিন্তু একটা কথা আছেনা, দেশপ্রেমের কখনো মৃত্যু হয়না । তিনি চিরকাল প্রতিটি ভারতবাসীর হৃদয়ে বিদ্যমান থাকবেন । আজ 23 শে জানুয়ারি তার 125 তম জন্মদিনে পুরো দেশবাসী তার স্মরণ করছি । এই দিন শুধুমাত্র Netaji Jayanti পালন করা হয়না, স্মরণ করা হয় সেই দুধর্ষ মানুষটাকে যাকে ছাড়া হয়তো আমাদের এই স্বাধীনতা সম্ভবই ছিলো না ।
তাই এই বিশেষ দিনে নেতাজির জন্মদিনে আমাদের বিশেষ শ্রদ্ধার্ঘ ।