08/08/2026
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসুর নাম উচ্চারিত হয় অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে। অল্প বয়সেই তিনি এমন এক আদর্শ স্থাপন করেছিলেন, যা আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তাঁর মনে কোনো আতঙ্ক ছিল না। আত্মীয়-স্বজনের সঙ্গে শেষবার দেখা করার বিশেষ ইচ্ছাও প্রকাশ করেননি। তাঁর একমাত্র আকাঙ্ক্ষা ছিল একবার জন্মভূমি মেদিনীপুর দেখার ।
ফাঁসির আদেশ নিশ্চিত হওয়ার পর আইনজীবী তাঁকে প্রশ্ন করেছিলেন, "ভয় করছে?"
ক্ষুদিরামের শান্ত ও হাস্যোজ্জ্বল উত্তর ছিল—"ভয় করবে কেন?"
শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম অমর শহিদকে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আগামী ১১ই আগস্ট, শহীদ দিবস উপলক্ষে বীর শহীদ #ক্ষুদিরাম_বসুর স্মৃতি বিজড়িত ছেঁদাপাথর এ শ্রদ্ধা নিবেদন ও রক্তদান কর্মসূচি । দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।
#শহীদ_ক্ষুদিরাম #রাণীবাঁধ #ছেঁদাপাথর