26/03/2024
প্রাকৃতিক দুর্যোগের পরেও যেসব সংগঠন ও শিল্পীরা নিজেদের উপস্থাপনা পরিবেশন করে আমাদের উৎসাহিত করলেন এবং অনুষ্ঠানকে সুষ্ঠভাবে সম্পন্ন হতে সহযোগিতা করলেন তাদের প্রত্যেককে রিষড়া বসন্ত উৎসব কমিটি কুর্নিশ জানায়। আপনারাই আমাদের প্রেরণা। আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ।
যে সব শিল্পীরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরেও কোনোভাবে নিজেদের উপস্থাপনা প্রদর্শনে ব্যর্থ হলেন তাদের জন্য আমরা ব্যথিত। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে আমরা নিরুপায় ছিলাম। আশা করি আপনারা বুঝবেন এবং আমাদের সাথে আগামী দিনগুলোতেও সাথে থেকে সহযোগিতা করবেন। যদি কোনো সংগঠন গতকালের পরিবর্তে আজ নৃত্য পরিবেশন করতে প্রস্তুত থাকেন তাহলে আজ রাত ৯টার পর আমরা আপনাদের জন্য ব্যাবস্থা করতে পারি। আপনারা দয়া করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সহযোগিতা কাম্য। ধন্যবাদ। 🙏