10/01/2026
ফের উত্তরপাড়ায় বন্ধ হিন্দুস্তান মোটরস কারখানার মধ্যে স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ! গ্রেফতার শাসক দল ঘনিষ্ঠ ১,পলাতক ২,
তৃনমূলের যুব নেতা পরিচয় দিয়ে,নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিলো আগেই,এবার সিভিক পুলিশ পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল উত্তরপাড়ার তৃনমূল ঘনিষ্ঠ যু্বক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই!
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,বছর ষোলোর ওই নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিলো গতকাল সন্ধায়।সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ।
তৃনমূলের বিভিন্ন কর্মসূচীতে ওই যুবককে দেখা যায় প্রায়শই। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।বিজেপি নেতা পঙ্কজ রাই বলেন,এরা তৃনমূল করে বলে মনে করেছে যা খুশি তাই করব।ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এলেন।এইসব দেখেই তো সাহস পাচ্ছে নীচু তলার কর্মিরা।
নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন,এই ধরনের অপরাধের বিরুদ্ধে করা ব্যবস্থা এর আগে নিতে দেখা গেছে।এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা বিচার পাবে আশা করি।
হুগলী শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন,ছবি যে কেউ তুলতে পারে যে কারোর সঙ্গে,ও আমাদের দলের পদাধীকারী কেউ নয়।
হিন্দমোটরের একটি ভেড়িতে মাছ চাষ করা এক ব্যবসায়ীকেও হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে।সেই হুমকির অডিও ভাইরাল হতে অস্বস্তিতে পড়ে তৃনমূল।সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃনমূল কংগ্রেসের যুব সহ সভাপতি বলে পরিচয় দেয়।
এরপর ধর্ষনের অভিযোগে সেই যুবকই গ্রেফতার হওয়ায় দলের অস্বস্তি আরো বাড়ল বলেই বলে মনে করছে রাজনৈতিক মহল।
পুলিশ জানিয়েছে,প্রাথমিক তদন্তে জানা গেছে,নাবলিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল।অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।তারপর তাকে ধর্ষন করে।
পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।একজনকে গ্রেফতার করে তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে।নাবালিকারও স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।
যদিও এই বিষয় উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান যে বা যারা অন্যায় করবে আইন অনুযায়ী তাদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয় শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অজয় শোনকার জানান প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে,দলীয় কাজে বিভিন্ন লোকের সঙ্গে ছবি থাকা মানে তাঁর অন্যায় কে সমর্থন করা নয়।
এই ঘটনায় আজ সন্ধ্যায় উত্তরপাড়ায় SFI ও গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে জি টি রোড অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
(বক্তার বক্তব্য নিজস্ব কর্তৃপক্ষ এর দায় নেবে না)