Rishra Basanta Utsav Udjapan Committee

Rishra Basanta Utsav Udjapan Committee To cultivate & cherish rich cultural heritage of Rishra.

তুমি ছাড়া সব যেন শ্রীহীন-কেটে গেছে গুটিকয় দিন;কেটে গেছে মুহুর্ত কত,তুমি চলে গেছ হে বন্ধু                         -তথাগ...
08/06/2024

তুমি ছাড়া সব যেন শ্রীহীন-
কেটে গেছে গুটিকয় দিন;
কেটে গেছে মুহুর্ত কত,
তুমি চলে গেছ হে বন্ধু
-তথাগত।
আগুন্তক জ্বর নিয়ে গেল-
দুচোখ জুড়ে সুনামি এলো;
রয়ে গেল স্মৃতি কত শত,
এ হৃদয়ে রয়ে যাবে চিরদিন
-তথাগত।
সংস্কৃতি, সংস্কৃতি ও সংস্কৃতি-
গোটা বুক জুড়ে রিষড়া বসন্ত উ: উ: সমিতি;
নবজন্মে ফিরে এসো কথামতো,
আবার দেখা হবে হে বন্ধুবর
-তথাগত!!!

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ঁতথাগত দাসের পরিবারের হাতে মরনোত্তর স্মারক সম্মাননা তুলে দেওয়া হলো এবং স্মরণ সভার বিশেষ কিছু মুহূর্তের খন্ডচিত্র তুলে ধরা হলো।

Thank you for being a part of programme and your appreciation 🙏🙏🙏
21/05/2022

Thank you for being a part of programme and your appreciation 🙏🙏🙏

With the threat of grey clouds hovering over our head, we gathered to celebrate Rabindra Jayanti on the streets of our small town, Rishra. The promise of a heavy shower was lingering all through th…

গত ২৫শে বৈশাখ পালিত রবীন্দ্রজয়ন্তীর আরো বিশেষ বিশেষ মুহুর্তের কিছু ছবি তুলে ধরা হলো।। 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
13/05/2022

গত ২৫শে বৈশাখ পালিত রবীন্দ্রজয়ন্তীর আরো বিশেষ বিশেষ মুহুর্তের কিছু ছবি তুলে ধরা হলো।। 🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ২৫শে বৈশাখ কবি প্রণাম শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আবারও এক ...
12/05/2022

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ২৫শে বৈশাখ কবি প্রণাম শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।আবারও এক অভিনব অনুষ্ঠানের সাক্ষী হয়ে র‌ইল রিষড়াবাসী।গুনি জনদের সমাগমে মুখর হয়ে উঠল অনুষ্ঠান। কোন রকম প্রচার ছাড়া ও সাধারণের প্রবেশ ছাড়াই অনুষ্ঠান এক অনন্য মাত্রা লাভ করল। আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত হল অনুষ্ঠানের ছবি🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে ২৫শে বৈশাখ কবি প্রণাম শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কেভেন্টার...
10/05/2022

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে ২৫শে বৈশাখ কবি প্রণাম শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কেভেন্টার্সের রাস্তা জুড়ে, আরো একটি অভিনব অনুষ্ঠানের সাক্ষী হয়ে র‌ইল রিষড়াবাসী। তার‌ই কিছু বিশেষ মুহুর্তের ছবি তুলে ধরা হলো।
❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

10/05/2022

❤️❤️❤️❤️

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে ও লাইফ টাইম পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গত ১৩ বছরের ঐতিহ্যকে...
22/04/2022

রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির উদ্যোগে ও লাইফ টাইম পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গত ১৩ বছরের ঐতিহ্যকে ধরে রেখে এবছরও "বর্ষবরণ উৎসব ও প্রীতি সম্মিলনী" অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে বেশ সাড়ম্বরে "শুভ নববর্ষ" কে বরণ করে নেওয়া হল। সারাটা দিন হ‌ই-হুল্লোড়, মজা, আড্ডা, ফটো তোলা, খাওয়া-দাওয়া, নৃত্য, সঙ্গীত,আবৃত্তি পাঠ, লাকি ড্র ও গুনি জনদের সম্বর্ধনা প্রদান ও পরস্পরের প্রতি পরস্পরের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে বর্ণময় হয়ে র‌ইল আরেকটি গোটাদিন সাথে চাঁদের হাটে চাঁদেদের উপস্থিতিতে নতুন করে স্বাক্ষরিত হয়ে র‌ইল এক ঐতিহ্যর পরম্পরা। নববর্ষের প্রত্যেকটি দিন ভালো কাটুক সকলের এই শুভেচ্ছা সহ তোলা র‌ইল বিশেষ কিছু মুহুর্তের ছবি। ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

কোনরকম প্রচার ছাড়াই আরেকটি সফল উদ্যোগ রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির আলপনা প্রতিযোগিতা। কিছু বিশেষ মুহুর্তের ছবি তোলা ...
07/04/2022

কোনরকম প্রচার ছাড়াই আরেকটি সফল উদ্যোগ রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির আলপনা প্রতিযোগিতা। কিছু বিশেষ মুহুর্তের ছবি তোলা র‌ইল।

সৌজন্যে: দ্যা স্যালোন মাস্টার্স

রিষড়ায় বিগত ১৩টি বছর ধরে সুষ্ঠ সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রেখে রিষড়ার অন্যতম সংগঠন হিসেবে "রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমি...
04/04/2022

রিষড়ায় বিগত ১৩টি বছর ধরে সুষ্ঠ সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রেখে রিষড়ার অন্যতম সংগঠন হিসেবে "রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতি" সারাবছর ধরে ধারাবাহিক ভাবে সফলতার সঙ্গে অনুষ্ঠান করে চলেছে। যার চর্চা এখন সর্বত্র। আর এই সংগঠনের নিয়মিত নিত্যনতুন কর্মকান্ড এবং অভিনব প্রয়াসের সফলতাই বসন্তের কোকিল দের কাছে হিংসা ও ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বলাই বাহুল্য,তারা হুবহু অনুকরণের মধ্যে দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। আমরা বুঝি, একটা সংগঠন কতটা শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে দেউলিয়া হলে নির্লজ্জ ভাবে তবেই আমাদের অনুকরণ করতে পারে!!আর এই সমস্ত অনুষ্ঠান সে যত‌ই স্বল্প সময় হোক আর প্রতিকুল পরিস্থিতিতেই হোক বিনা প্রচারে সফলভাবে সম্পন্ন করতে আমাদের সংগঠকরা বা যোদ্ধারা সদাই তৎপর। নেপথ্যে থেকে যারা নিরলসভাবে পরিশ্রম করে বসন্ত উৎসব অর্থাৎ এই মহোৎসবকে সাফল্য মন্ডিত করেছে তাদেরকে কুর্নিশ জানাই সাথে র‌ইল কিছু বিশেষ মুহুর্তের ছবি।।।
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

দেখা হচ্ছে   আজ  ও    কাল  ব্রহ্মানন্দ স্কুল মাঠে।সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি।
18/03/2022

দেখা হচ্ছে আজ ও কাল ব্রহ্মানন্দ স্কুল মাঠে।সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি।

বসন্তোৎসব উপলক্ষে আয়োজিত আলপনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ  করা হল।প্রথম: দীপঙ্কর চক্রবর্তীদ্বিতীয়: পিন্টু রায়তৃতীয়: ক...
17/03/2022

বসন্তোৎসব উপলক্ষে আয়োজিত আলপনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হল।
প্রথম: দীপঙ্কর চক্রবর্তী
দ্বিতীয়: পিন্টু রায়
তৃতীয়: কাকলি সরকার

অঙ্কনশৈলীতে উৎকর্ষতা প্রদর্শনের জন্য তাৎক্ষণিক পুরস্কারের স্বীকৃতি স্বরূপ আমরা দশজন কে বেছে নিয়েছি যাদের নামের তালিকা নিম্নে দেওয়া হল।
* অনুরাধা পন্ডিত
* বর্ণালী সরকার
* নেহা হালদার
* সৌমেন দত্ত
* নিখিল ঠাকুর
* ঋতিকা দেব
* বিদিশা মন্ডল
* মৌপর্ণা ভৌমিক
* স্বপ্না প্রসাদ
* অভিলাষা সাহা

বিজয়ী সকল প্রতিযোগী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে আমরা রিষড়া বসন্ত উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সকলকে আগামী কাল বসন্তোৎসব অনুষ্ঠান মঞ্চ থেকে স্মারক-পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। 🙏🙏🙏

Address

Rishra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rishra Basanta Utsav Udjapan Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category