Howrah Unseen

Directions

Howrah Unseen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Howrah Unseen, Public Service, Santragachi.

Howrah Unseen📷 || Digital Creator

​🕵️‍♂️ Mystery | History | Untold Stories
🧭 Traveller | Culture | Hidden Gems
📹 Howrah | Kolkata | Bengal | Storyteller
📩 For Collaborations: [email protected]

Marvel Universe -এবার আমাদের হাওড়াতে?! 😱⚡         আমাদের হাওড়াতেই একদিকে যেমন দাঁড়িয়ে আছে রাগি Hulk আর হাতুড়ি হাতে Thor,...
20/08/2026

Marvel Universe -এবার আমাদের হাওড়াতে?! 😱⚡

আমাদের হাওড়াতেই একদিকে যেমন দাঁড়িয়ে আছে রাগি Hulk আর হাতুড়ি হাতে Thor, ঠিক তেমনি অন্যদিকে Infinity Gauntlet পরে রেডি Mad Titan Thanos!
হাওড়ার ঠিক কোন পার্কে এদের দেখা মিলবে বলুন তো? কমেন্টে জানান দেখি কারা সঠিক উত্তর দিতে পারেন! 👇💚

18/08/2026

আপনি হাওড়ার ডোমজুড়ের নীলাঞ্জনা পার্ক ঘুরেছেন কী ? এখানে আসার সেরা ৫টি কারণ 💚


সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।সবাই ভালো থাকবেন জয় হিন্দ! ❤️🇮🇳
14/08/2026

সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
সবাই ভালো থাকবেন
জয় হিন্দ! ❤️🇮🇳

🇮🇳 হাওড়া শুধু ব্রিজ আর কারখানার শহর নয়…❤️‍🔥আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু এই স্বাধীনতার পেছনে লুকিয়ে আছে কত মানুষ...
14/08/2026

🇮🇳 হাওড়া শুধু ব্রিজ আর কারখানার শহর নয়…❤️‍🔥

আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু এই স্বাধীনতার পেছনে লুকিয়ে আছে কত মানুষের ত্যাগ, কত মায়ের চোখের জল, কত তরুণের রক্ত—তার কতটাই বা আমরা জানি?

ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের হাওড়া জেলার অবদান ছিল অত্যন্ত গৌরব উজ্জ্বল। 🇮🇳
আসুন জেনে নিই হাওড়ার সেই ইতিহাস :-

🕵️‍♂️ বিপ্লবীদের গোপন আস্তানা :
সালকিয়া, পাঁচলা, বাগনান, জগৎবল্লভপুর—হাওড়ার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের বাড়িই একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের নিরাপদ আশ্রয়স্থল। ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে সেখান থেকেই চলত গোপন আন্দোলনের কাজ।

📚 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকা :
হাওড়ার সামতাবেড়ে রূপনারায়ণ নদীর তীরে সাহিত্য সৃষ্টির পাশাপাশি জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গোপনে বিপ্লবীদের আশ্রয় ও বিভিন্ন সাহায্য করতেন।
ওনার রচিত " পথের দাবী "সে সময় বিপ্লবীদের দারুণ ভাবে উদ্বুদ্ধ করে ছিল, তা আমাদের শ্রদ্ধার সঙ্গে শরণ করা উচিত ।

💣 তরুণ রক্তে জ্বলে উঠেছিল প্রতিবাদের আগুন :
যুগান্তরের মতো বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বহু তরুণ ব্রিটিশবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। লাঠিখেলা থেকে শুরু করে নানা ধরনের গোপন প্রশিক্ষণ—দেশমাতৃকার জন্য নিজেদের প্রস্তুত করেছিলেন তাঁরা।

⚖️ লবণ সত্যাগ্রহ ও পিকেটিং :
১৯৩০ সালের আইন অমান্য আন্দোলনের সময় সাঁতরাগাছি, মাকরদহ, পাঁচলা, বাগনানসহ হাওড়ার বিভিন্ন জায়গায় আন্দোলন ও পিকেটিংয়ের ঢেউ ছড়িয়ে পড়েছিল।

👩🏻 পিছিয়ে ছিলেন না হাওড়ার নারীরাও :
পুরুষদের পাশাপাশি হাওড়ার বহু নারীও ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। কেউ প্রকাশ্যে রাজপথে, কেউ আবার ছদ্মবেশে—দেশের স্বাধীনতার জন্য তাঁদেরও পেরোতে হয়েছিল কারাগারের দরজা।

🔥 তারপর এল ১৯৪২—ভারত ছাড়ো আন্দোলন :
“ভারত ছাড়ো” ডাক ছড়িয়ে পড়তেই হাওড়ার বিভিন্ন প্রান্তের ছাত্র, কৃষক ও সাধারণ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে ওঠে জনজীবন।

আজ আমরা স্বাধীনতার ৮০তম বছরে দাঁড়িয়ে পিছনে ফিরে তাকালে একটা কথাই বলতে হয়—

হাওড়া শুধু শিল্পের শহর নয়।
হাওড়া শুধু হাওড়া ব্রিজের শহর নয়।
হাওড়া হলো সেই মাটি, যেখানে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল অসংখ্য সাহসী মানুষ। 🇮🇳❤️

তাঁদের আত্মত্যাগ আমরা ভুলব না।

গর্বিত হাওড়াবাসী হিসেবে পোস্টটি শেয়ার করবেন।
হাওড়ার এই গৌরবের ইতিহাস পৌঁছে যাক আরও মানুষের কাছে।

জয় হিন্দ ❤️🇮🇳

—Howrah Unseen

#হাওড়া #স্বাধীনতা_সংগ্রাম #স্বাধীনতার_ইতিহাস #হাওড়ার_ইতিহাস #হাওড়াবাসী 🇮🇳

🎉 20K Family Completed ❤️               সত্যি বলতে গত ১০ দিন কোনো ভিডিও শুট করতে পারিনি। কারণটা আপনারা অনেকেই জানেন—ফেসব...
06/08/2026

🎉 20K Family Completed ❤️

সত্যি বলতে গত ১০ দিন কোনো ভিডিও শুট করতে পারিনি। কারণটা আপনারা অনেকেই জানেন—ফেসবুক থেকে আমার কোনো ইনকাম হয় না! আমার আসল কাজ হলো ছোট বাচ্চা মেয়েদের জামাকাপড় তৈরি করা আর তা হোলসেল করা।সামনে দুর্গাপূজা তার জন্য প্রস্তুতি চলছে,তাই একটু এই কাজে বেশি ব্যস্ত আর তার সাথে যখন-তখন বৃষ্টির উৎপাত তো আছেই! 🌧️✂️

কিন্তু এত কিছুর মধ্যেও আমাদের Howrah Unseen পরিবার দেখতে দেখতে ২০,০০০ সদস্যের হয়ে গেছে!🥹✨

আপনারা যেভাবে আমার এই ছোট প্রয়াসকে আপন করে নিয়েছেন,তার জন্য হৃদয় থেকে অশেষ ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা। আমাদের এই যৌথ সফর এভাবেই এগিয়ে চলুক... কাজের চাপ সামলে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসছি! 📸

সবাই খুব ভালো থাকবেন,সুস্থ থাকবেন। ❤️

sও

অনেকেরই ধারণা—ভিডিও বানাচ্ছি, লাখ লাখ ভিউজ হচ্ছে, মানেই মনে হয় পকেটে দেদার টাকা আসছে! 😅           বাস্তবটা কিন্তু একদম আ...
02/08/2026

অনেকেরই ধারণা—ভিডিও বানাচ্ছি, লাখ লাখ ভিউজ হচ্ছে, মানেই মনে হয় পকেটে দেদার টাকা আসছে! 😅

বাস্তবটা কিন্তু একদম আলাদা, আর এই স্ক্রিনশটটাই তার সবচেয়ে বড় প্রমাণ!

গত ২৮ দিনে আপনারা ৫ মিলিয়ন (৫০ লাখ) ভিউস্ দিয়েছেন, অথচ আয় কিন্তু $০.০০ (একদম শূন্য)! কারণ, ফেসবুকের মনিটাইজেশন এখনও চালু হয়নি। আর সাবস্ক্রিপশনের কথা বলতে গেলে—যেখানে মানুষ ফ্রিতেই ভিডিও দেখতে চাই না, সেখানে টাকা দিয়ে কেউ সাবস্ক্রিপশন নেবে কেন ?, এটাই স্বাভাবিক।

সত্যি বলতে, ফেসবুক আমার পেশা নয়, স্রেফ একটা প্যাশন! সংসার চালানোর জন্য আমাকে অন্য কাজ করতে হয়, যার কারণে ইচ্ছে থাকলেও হয়তো রোজ ভিডিও বানিয়ে উঠতে পারি না। তবে বহুদিনের একটা তীব্র ইচ্ছা ছিল—এমন একটা সুন্দর পেজ বানাব, যার মাধ্যমে আমাদের নিজেদের হাওড়া জেলার গল্প, ইতিহাস আর আসল রূপটা সবার সামনে তুলে ধরব। ব্যাস,এতটুকুই উদ্দেশ্য!

আমি এই ফিল্ডে একদম নতুন। এই তো সেদিন, মে মাসের ৩ তারিখে ১ম ভিডিও আপলোড করেছিলাম। প্রফেশনাল এডিটিং বা ভিডিও মেকিং আমার জানা নেই, টুকটাক যা পারি তা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও অনেক কিছু শেখা বাকি...

কিন্তু সত্যি বলতে, আমি নিজেও ভাবিনি এত কম সময়ে এত বড় একটা পরিবার তৈরি হয়ে যাবে! আপনারা যেভাবে ভালোবেসে Howrah Unseen-কে আপন করে নিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। ❤️

ইনকাম হোক বা না হোক , আপনাদের এই ভালোবাসার টান বজায় রাখার চেষ্টাটা এভাবেই চালিয়ে যাব! সঙ্গে থাকবেন।


— Howrah Unseen

আজ ১লা আগস্ট : কিন্তু ‘আগস্ট’ মাসের নাম কীভাবে এলো  তা কি জানেন ? 🤔🗓️            আজ থেকে নতুন একটি মাসের শুরু। কিন্তু কখ...
01/08/2026

আজ ১লা আগস্ট : কিন্তু ‘আগস্ট’ মাসের নাম কীভাবে এলো তা কি জানেন ? 🤔🗓️

আজ থেকে নতুন একটি মাসের শুরু। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বছরের অষ্টম এই মাসটির নাম 'আগস্ট' কেন হলো? এর পেছনে লুকিয়ে আছে প্রাচীন রোমের এক রোমাঞ্চকর ইতিহাস! 🏛️✨

∆ চলুন ঝটপট জেনে নেওয়া যাক সেই গল্প -

প্রাচীন রোমান ক্যালেন্ডারে এটি ছিল বছরের ষষ্ঠ মাস।ল্যাটিন শব্দ 'Sextus' (অর্থ ষষ্ঠ) থেকে এর নাম ছিল 'সেক্সটিলিস' (Sextilis)। খ্রিস্টপূর্ব ৮ম শতকে রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার (Augustus Caesar) এই মাসের নাম বদলে নিজের নামে করার সিদ্ধান্ত নেন।

∆ এবার কথা হলো কেন এই মাসটিই?

সম্রাট অগাস্টাসের জীবনে এই মাসটি ছিল অত্যন্ত ভাগ্যবান। এই আগস্ট মাসেই তিনি মিশরের রানি ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনিকে পরাজিত করে আলেকজান্দ্রিয়া জয় করেছিলেন এবং রোমের একক শাসক হয়েছিলেন।⚔️👑

সংক্ষেপে, রোমান সম্রাট অগাস্টাস সিজারের নাম এবং তার ঐতিহাসিক বিজয়কে চিরস্মরণীয় করে রাখতেই আজকের এই 'আগস্ট' মাসের নামকরণ হয়েছিলো।

অতএব,সবাইকে নতুন মাসের শুভেচ্ছা! 🌸✨
👉 তথ্যটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার (Share) করে তাদের জানার সুযোগ করে দিন !

🙏🏻 সময় বদলে যায়, বদলে যায় শহরের রূপ! 🎬➡️🛍️         ​আজ যেখানে চকচকে প্লাটিনা মল (Platina Mall) দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গা...
31/07/2026

🙏🏻 সময় বদলে যায়, বদলে যায় শহরের রূপ! 🎬➡️🛍️

​আজ যেখানে চকচকে প্লাটিনা মল (Platina Mall) দাঁড়িয়ে আছে, ঠিক এই জায়গাতেই ছিল হাওড়াবাসীর অতি পরিচিত আর ভালোবাসার "বঙ্গবাসী সিনেমা হল" (Bangabasi Cinema)।

​বাবার মুখে খুব শুনেছি—একসময় নাকি এখানে হাউজফুল বোর্ড ঝুলত! টিকিটের লম্বা লাইন, বন্ধুদের সাথে উল্লাস, আর ছুটির দিনে পরিবার নিয়ে সিনেমা দেখতে আসার সেই গমগমে পরিবেশ... সময়ের নিয়মে বঙ্গবাসী হল আজ মলে পরিণত হয়েছে, ওপরের ফ্লোরে এসেছে SVF Cinemas। কিন্তু পুরানো দিনের সেই নস্টালজিয়া আর অনুভূতির মিষ্টি স্মৃতি আজও বাবার বয়সের মানুষদের মনে অমলিন।

দু তিনটে মুভি আমি SVF সিনেমাসে দেখেছি । অতএব,​বঙ্গবাসী সিনেমা হলে আপনার দেখা শেষ সিনেমা কোনটা ছিল? নাকি প্লাটিনা মলেই বেশি স্মৃতি তৈরি হলো? কমেন্টে জানান আপনার প্রিয় স্মৃতিটা!👇

পুরানো ছবির কৃতিত্ব : বিশ্বরূপ গাঙ্গুলী

কাজের ফাঁকে একটু ঘুরতে ঘুরতে এই দুটো ফুলের গাছ আমার কাছে একদম অচেনা লাগলো। আপনাদের কারো এই ফুলগুলো চেনা থাকলে,নাম গুলো ক...
30/07/2026

কাজের ফাঁকে একটু ঘুরতে ঘুরতে এই দুটো ফুলের গাছ আমার কাছে একদম অচেনা লাগলো। আপনাদের কারো এই ফুলগুলো চেনা থাকলে,নাম গুলো কমেন্টে অবশ্যই জানাবেন ?? 🤔🌿🌸

Address

Santragachi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Howrah Unseen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category