মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar

মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar An initiative to motivate people as per path way led by Pandit Iswarchandra Vidyasagar.

এত গুণী মানুষের ভালোবাসা পাবো কখনও বুঝিনি I বাইশ জুলাই বৃষ্টি মাথায় করে বাংলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে লড়াই করা সংস্থা ও ...
24/07/2026

এত গুণী মানুষের ভালোবাসা পাবো কখনও বুঝিনি I বাইশ জুলাই বৃষ্টি মাথায় করে বাংলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে লড়াই করা সংস্থা ও বিশিষ্ট মানুষের উপস্থিতি তে জয় বিদ্যাসাগর বলতে পারলাম এটাই গর্বের I ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে বিদ্যাসাগর মহাশয় এর জীবনের আলোকিত কাহিনী এবং বাংলার সমস্ত মহামানব ও স্বাধীনতা সংগ্রামী দের ইতিহাস I আসুন এক সাথে কাজ করি I

বিদ্যার সাগর, দয়ার সাগর, দানের সাগর, নারী শিক্ষা ও নারীদের উন্নয়ন করা এবং সমাজ সংস্কারের মহামানব বিদ্যাসাগর মহাশয় এর ক...
23/07/2026

বিদ্যার সাগর, দয়ার সাগর, দানের সাগর, নারী শিক্ষা ও নারীদের উন্নয়ন করা এবং সমাজ সংস্কারের মহামানব বিদ্যাসাগর মহাশয় এর কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে মূর্তি প্রতিষ্ঠিত করার চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে বিশিষ্ট মানুষের উপস্থিতি আমাদের শক্তি বৃদ্ধি করেছে I আসুন বলি জয় বিদ্যাসাগর I

19/07/2026

সারা বাংলা চতুর্থ বর্ষ বিদ্যাসাগর মূর্তি প্রতিষ্ঠিত করা উপলক্ষ্যে বিদ্যাসাগর উৎসবের আয়োজন যৌথভাবে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে আগামী 22 জুলাই প্রেস ক্লাবের জন্মদিনে । সমাজ গড়ার স্বপ্ন নিয়ে যারা কাজ করছেন তাদেরকে দেওয়া বলে বর্ণপরিচয় সম্মান I

17/07/2026

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বুঝতে গেলে শিক্ষা ও মানবিকতা প্রয়োজন I মাথা থেকে পা পর্যন্ত অহংকার সম্পন্ন কোনো ধর্মীয় নেতা বুঝতে পারবে না রথ যাত্রা কবিতার মানে । আর আমরা বুঝি শিশুদের মনে আনন্দ দেওয়ার একটি বিশেষ দিন I জয় বিদ্যাসাগর l

ছোট্ট বেলায় যে মহারাজ আমার হাতে খড়ি দিলেন এবং আমার উপনয়ন দিলেন সেই  শ্রী শ্রী তারানন্দ মহারাজের একশ পঁচিশ তম জন্ম বার্...
11/07/2026

ছোট্ট বেলায় যে মহারাজ আমার হাতে খড়ি দিলেন এবং আমার উপনয়ন দিলেন সেই শ্রী শ্রী তারানন্দ মহারাজের একশ পঁচিশ তম জন্ম বার্ষিকী উদযাপন চলছে । শ্রী শ্রী দেবানন্দ মহারাজ, শ্রী ধ্রুবানন্দ মহারাজ এবং শ্রী Nirgunananda Brahmachari মহারাজের পরিচালনায় আমাদের বন্দ্যোপাধ্যায় পরিবারের সক্রিয় অংশগ্রহন আছে এটাই পরম্পরা I আমার পুত্রের উপনয়ন দিয়ে আমাদের উপকৃত করেছেন ছোট মহারাজ তাই আমরা আজও সত্যের পথে আছি I

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয় এর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন এবং যখন প্রশ্ন করেছিলেন ঈশ্বর সম্পর্কে বিদ্যাসাগর মহা...
27/06/2026

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয় এর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন এবং যখন প্রশ্ন করেছিলেন ঈশ্বর সম্পর্কে বিদ্যাসাগর মহাশয় এর কি ধারণা তখন অসাধারণ উত্তর দিয়েছিলেন তিনি I তিনি বলেছিলেন যাকে ধরা যায় না ছোঁয়া যায় না তার সম্পর্কে কি বলব, আমার ভগবান থাকেন মাটির পৃথিবীতে I অথচ বাঙালি জাতি আজও যোগ্য সম্মান জানাতে পারেননি এই নব জাগরণ আনার মহামানব কে I এটা লজ্জিত করে I

শ্রদ্ধেয় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় , সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় তাদের যোগ্য সম্মান ও শ্রদ্ধা পেলেন কিন্ত...
26/06/2026

শ্রদ্ধেয় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় , সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় তাদের যোগ্য সম্মান ও শ্রদ্ধা পেলেন কিন্তু হতভাগ্য ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাংলার নবজাগরণ এনে দুই শতাধিক বছর আগে জন্ম গ্রহণ করেও আজও অবহেলিত হয়ে রইলেন এটাই অবাক লাগে। বিদ্যাসাগর সেতু তে দুইটি বড় বিদ্যাসাগর মহাশয় এর ছবি লাগাতে কত খরচ হয়? সবাই বর্ণপরিচয় পড়ে বাংলা শিখতে শুরু করে অথচ তার জন্মদিন টি বাংলা শিক্ষা দিবস আজও হয় নি কেন? গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল বিদ্যাসাগর মহাশয় এর কথা কারো মনে পড়লো না? নারীদের শিক্ষা তিনি শুরু করলেন অথচ নারী মন্ত্রী দের ওনার কথা মনেই পড়ে না এটা অবাক লাগে I

02/06/2026

বাঙালি জাতির গর্বের ইতিহাস আজও অনস্বীকার্য মহিমা নিয়ে আমাদের পথ দেখায় I শুরু রাজা রামমোহন রায় এবং পরবর্তীতে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাংলার নব জাগরণ এনেছিলেন এবং জাতির মেরুদন্ড সোজা রাখতে শিক্ষা দিয়ে ছিলেন I আসুন আবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের গর্বের ইতিহাস I Amitabha Banerjee সেই চেষ্টা করছেন দীর্ঘদিন ধরেই I

23/05/2026

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর জন্ম স্থানে সমবেত বন্দে মাতরম Amitabha Banerjee ও সারা বাংলার বিদ্যাসাগর অনুরাগী মানুষের কন্ঠে I আসুন নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখি I জয় বিদ্যাসাগর

22/05/2026

বড় কোনো মঞ্চে নয় বাংলার প্রতিটি গ্রামের শিশুদের কাছে মহামানব দের জীবনের আলোকিত কাহিনী পৌঁছে দিতে অমিতাভ বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর I জয় বিদ্যাসাগর বাহিনী আজ সারা ভারত জুড়ে কাজ করছে I আসুন আমরা সবাই মিলে নতুন ভাবে সমাজ গড়ার জন্যে চেষ্টা করি l

Address

Serampore

Telephone

+919331239167

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar:

Shortcuts

Share

Category