01/06/2026
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত প্যানিক করার কিছু নেই, আসুন ক্রাইটেরিয়া টা একটু জলের মতো পরিষ্কার করে দি।
*বয়সের শর্ত*
( ২৫ বছর বয়সের কম এবং ৬০ বছরের বেশি বয়স্ক মহিলারা এই যোজনা পাবেন না।বয়স হতে হবে ২৫ থেকে ৬০ এর মধ্যে )!
*চাকরি বা রোজগার *
এখানে যত ধোঁয়াশা তৈরি হচ্ছে । আপনার পরিবারের কেউ যদি চাকরি পেয়ে থাকে যেমন (বাবা, মা,স্বামী ,দাদা ,ভাই , বোন) তাহলে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। এটা সম্পূর্ণ গুজব।
আপনি শুধু সরকারি দপ্তরে চাকরি বা আপনার নামে কোনো বড়ো ব্যবসা না থাকলেই আপনি পাবেন।অর্থাৎ ,আপনি ট্যাক্স বিভাগের আওতায় না এলেই আপনি যোগ্য।
কারা কারা পাবেন না ?
সরকারি চাকরি প্রাপ্ত মহিলারা।যারা সরকারি চাকরি থেকে সরাসরি পেনশন পান তারাও পাবেন না। যাদের বড়ো ব্যবসা আছে মানে বছরে ১০ লক্ষের উপরে রোজগার তারাও পাবেন না।
*ফ্যামিলি পেনশন*
স্বামী পেনশন পেলেও অসুবিধে নেই,যদি আপনি গৃহবধূ হয়ে থাকেন।এক্ষেত্রে নিশ্চিত পাবেন। তবে স্বামীর অবর্তমানে আপনার নামে যদি সেই পেনশন চালু থাকে ,তাহলে এই যোজনা থেকে বঞ্চিত হবেন।যাদের নাম SIR এ বাদ গেছে তাঁরাও পাবেন না।
*অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে কি কি করতে হবে *
১)নতুন ভাবে ফর্মটি ফিলাপ করতে হবে। অনেকেই বারো পাতার ফর্মটির জন্য সমালোচনা করছেন। একটু ভালো করে দেখুন পাঁচ ছয় পাতা শুধু হ্যাঁ আর না লিখতে হবে , ফর্ম টি ফিলাপ করতে আধা ঘণ্টা বা 40 মিনিট সময় লাগবে ,এটা কি অনেক বেশি সময় অপচয় মনে হচ্ছে ? বছর শেষে 36000 টাকা পাবেন আর ফর্মটি ফিলাপ করার জন্য আধা ঘণ্টা সময় পাবেন না?
এর আগের সরকার ঢালাও ভাবে লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে আজকে দেখুন রাজ্যটাই দেউলিয়া হতে বসেছে। ভাবুন,ভাবার সময় এসেছে। যোগ্যরাই যেন পায়,তারই চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে।
*ফর্ম ফিলাপের আগে যে দুটো গুরুত্বপুর্ন কাজ ধ্যান দিয়ে করবেন *
১) ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার কার্ডের লিংক একান্ত দরকার । এটা এইজন্যই করা দরকার যাতে অন্য কোনো অসৎ ব্যক্তি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা মেরে দিতে না পারে।
২)DBT লিংক: একজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কিন্তু সরকারি সুবিধা নিতে গেলে যে কোনো একটা অ্যাকাউন্ট এই লিংক টি করাতে হবে, ব্যাংকে গেলেই সেটার সমাধান সম্ভব।
সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করুন,স্বচ্ছ বাংলা গড়ার দায় সরকারের একার নয় ,আপনারও।জনস্বার্থে প্রচারিত ।
*🚨 অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই 🚨*
*👉 কোনো ভিত্তিহীন গুজবে কান দেবেন না🌟*
*সবার সাথে শেয়ার করে সবাইকে সঠিক তথ্যটি দিন 🙏*
আরও তথ্য👉 www.socialsecurity.wb.gov.in/login 🌟