03/09/2026
শিলচর পৌরনিগম নির্বাচন ২০২৬
আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচন ২০২৬-কে সামনে রেখে আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ এক কার্যকর্তা সম্মেলন।
মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ শিলচরের রাজীব ভবন পরিদর্শন করেন বিজেপি কাছাড় জেলা নেতৃত্ববৃন্দ।
আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে বিজয়ের লক্ষ্যে আমরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছি।
ঐক্যবদ্ধ সংগঠন, সুদৃঢ় সংকল্প—বিজয়ের পথে বিজেপি।