24/08/2026
আজ শ্রীযুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, অ:অ:সে:, অতিরিক্ত জেলা আয়ুক্ত (কৃষি), কাছাড়, ATMA প্রকল্পের কৃষি সম্প্রসারণ ও পশুপালন সম্প্রসারণ অধীনে প্রগতিশীল কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে উচ্চমূল্যের উদ্যান ফসলের চারা - লিচু (বীজবিহীন ও তেজপুর প্রজাতি) এবং পেয়ারা (থাই পিঙ্ক ও গ্রীন) এবং হাঁস পালন ইউনিট (নাগেশ্বরী প্রজাতি) সহ আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করেন।
এই বিতরণ কর্মসূচি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, কাছাড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. রাহুল চক্রবর্তী, জেলা কৃষি আধিকারিক, কাছাড় তথা প্রকল্প পরিচালক, ATMA, শ্রী অসীম দেব, মাননীয় বিধায়ক, উধারবন্দের প্রতিনিধি, শ্রী জয়নাল আবদিন, SDAO (HQ) তথা ATMA নোডাল আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহকারীগণ এবং জেলার ATMA-র কার্যকর্তাগণ।
এই উদ্যোগের লক্ষ্য হল উচ্চমূল্যের উদ্যান ফসলের মাধ্যমে শস্য বৈচিত্র্যকরণ, সমন্বিত কৃষি ব্যবস্থা (IFS), কৃষকের আয় বৃদ্ধি ও নিরাপত্তা সুনিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক, বাজারমুখী ও টেকসই কৃষি পদ্ধতির প্রতি উৎসাহিত করা।
Today, Shri Druba Jyoti Pathak, ACS, Additional District Commissioner (Agri.), Cachar, ceremonially distributed high-value horticultural saplings viz. Litchi (Seedless & Tezpur variety) & Guava (Thai Pink & Green) and Duckery units (Nageswari variety) along with supporting inputs under Agricultural and Veterinary Extension components of ATMA Scheme, to the progressive farmers.
The distribution programme was held at the O/o District Agricultural Officer, Cachar, in the presence of Dr. Rahul Chakraborty, District Agricultural Officer, Cachar, PD & ATMA along with Shri Ashim Deb, Representative of Hon'ble MLA, Udharbond, Shri Joynal Abdin, SDAO (HQ) cm ATMA Nodal Officer, Agricultural Extension Assistants, ATMA functionaries of the district.
The initiative aims to promote crop diversification with high-value horticultural crops, integrated farming system (IFS), enhancement of farm income and nutritional security, and to encourage farmers towards modern, market-oriented and sustainable farming practices
Department of Agriculture, Assam
DC Cachar