New Barak 24

New Barak 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Barak 24, Public Service, Silchar.

30/08/2026


শিলচরে স্মাইল ও বরাক ভয়েস এর উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর আয়োজন হতে চলেছে নজরুল ও রবীন্দ্র সংগীত কর্মশালার এক বিশেষ অনুষ্ঠান । এই অনুষ্ঠানে কলকাতা থেকে দুই বিশিষ্ট শিল্পী উপস্থিত থাকবেন। এই কর্মশালার শেষ দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শিলচরের বঙ্গভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এদিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি এক বিশিষ্ট ব্যক্তিকে ‘বরাক রত্ন’ সম্মানা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্মাইলের কর্মকর্তারা ।

30/08/2026


আবারও মানবিকতার নজির গড়লেন হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস।

আজ অর্থাৎ রবিবার সকালে হাইলাকান্দি জেলার গুদামঘাট তিমাখা এলাকায় একটি অটো এবং বলেরো পিকাপ ট্রাকের সংঘর্ষে মারাত্মক এক দুর্ঘটনা সংঘটিত হয়। এমন সময় হাইলাকান্দির বিধায়ক ডঃ মিলন দাস ওই পথে যাচ্ছিলেন, তিনি দুর্ঘটনার এই দৃশ্য দেখে নিজের গাড়ি থেকে ঘটনাস্থলে নেমে আহতদের পাশে দাঁড়ান বিধায়ক মিলন দাস ।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ডঃ মিলন দাস।
এদিকে দুর্ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে যানযটের সৃষ্টি হলে বিধায়ক নিজেই উদ্যোগ নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তাঁর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে ।
এমন এক পরিস্থিতিতে বিধায়কের এমন তৎপরতা দেখে স্থানীয় জনগণ ডঃ মিলন দাসের অনেক প্রশংসা করেন ।

28/08/2026


ভারতের জনপ্রিয় ক্যাজুয়াল ডাইনিং চেইন বারবিকিউ নেশন চালু হলো শিলচরে ।

27/08/2026


শিলচর কাছাড় কলেজ কাণ্ডে কংগ্রেস বিধায়ক জুবের এনামের নেতৃত্বে এন এস ইউ আইর উত্তাল প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে।

26/08/2026


হাইলাকান্দি জেলায় পাকিস্তানি জেহাদি সংগঠনের সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগে ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম ফজল ইসলাম বড়ভূঁইয়া। পুলিশ সূত্রে জানা যায়, গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্স এস টি এফ-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি তৃতীয় খণ্ড গ্রামের ফজল ইসলাম বড়ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে পাকিস্তানি জেহাদি সংগঠনের সঙ্গে তাঁর কোনও ধরনের যোগাযোগ ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানা গেছে।
গ্রেফতারের পর বুধবার কড়া নিরাপত্তার মধ্যে অভিযুক্ত যুবককে হাইলাকান্দি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় ।

25/08/2026


হাইলাকান্দির শ্রীকিষাণ সারদা কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে সিদ্ধার্থ দাস নামে বাণিজ্যিক শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে কলেজ চত্ত্বর । এই ঘটনার প্রতিবাদে কলেজের একাংশ পড়ুয়া অবস্থান ধর্মঘটে বসে ঘটনার তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপের দাবি জানান। বিস্তারিত...👇

25/08/2026


সোমবার কাছাড় জেলার বড়খলা থানাধীন বালাছড়া টোলগেট এলাকায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করলো বড়খলা পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযানে মোট ১,৭২০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
এদিন শিলচর থেকে গুয়াহাটির দিকে যাওয়া একটি লরিতে তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতরে একটি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশ সদস্যরা।
পরে ওই গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এরপর পুলিশ সিগারেট সহ লরিটি আটক করে এবং গাড়িতে থাকা দুই যুবককেও গ্রেফতার করে বড়খলা থানায় নিয়ে যায় ।
গ্রেফতার হওয়া দু'জন হলেন-রাহুল হুসেন বড়ভূইয়া (২৪), বাড়ি ভাগা ইসলামাবাদ এবং সাজিদ আহমদ লস্কর (১৮), বাড়ি ভাগা সপ্তগ্রাম।
উদ্ধার হওয়া বিদেশি সিগারেট কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

24/08/2026


শিলচর রামনগর এলাকার পক্ষ থেকে বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে রামনগর পেঁচাডহর অঞ্চল ও রামনগর লামার গ্রাম এলাকার দীর্ঘদিনের বিভিন্ন বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর, আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া, গোপাল চৌহান, আহমেদ ফারুক লস্কর, ফখরুল ইসলাম বড়ভূঁইয়া এবং জয়নাল হুসেন লস্কর সহ অন্যান্যরা । বিস্তারিত...👇

23/08/2026


শনিবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরের ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে হেরোইন ভর্তি ৬৫টি ছোট কন্টেনার সহ আব্দুল জলিল লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । বিস্তারিত...👇

20/08/2026


পাথারকান্দি সমষ্টির লোয়াইপোয়া এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরের নৃশংস
হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠে পাথাৰকান্দি । এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের ফাঁসির দাবিতে আসামের মুখ্যমন্ত্ৰীর উদ্দেশ্যে স্মাৰকপত্ৰ প্রদান। বিস্তারিত... 👇

Address

Silchar
7880XX

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Barak 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category