BJP Dholai narsingpur mandal

BJP Dholai narsingpur mandal Official page of BJP Dholai narsingpur mandal

শিলচর পৌরনিগম নির্বাচন–২০২৬ | ঐক্যবদ্ধ প্রস্তুতি, সুশৃঙ্খল পরিচালনা ও বিজয়ের সংকল্প ✊আজ ভারতীয় জনতা পাৰ্টির মাননীয় রাজ্য...
04/09/2026

শিলচর পৌরনিগম নির্বাচন–২০২৬ | ঐক্যবদ্ধ প্রস্তুতি, সুশৃঙ্খল পরিচালনা ও বিজয়ের সংকল্প ✊

আজ ভারতীয় জনতা পাৰ্টির মাননীয় রাজ্য সভাপতি শ্রী দিলীপ শইকীয়া মহাশয় এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র রাজু জী-র উপস্থিতিতে শিলচর পৌরনিগম নির্বাচন–২০২৬-এর নির্বাচন পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কেবিনেট মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রাই,শ্রী রূপম সাহা, মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য, শ্রী কনাদ পুরকায়স্থ, শ্রীমতী সুস্মিতা দেব, মাননীয় বিধায়ক ডঃ রাজদীপ রায়, শ্রী রাজদীপ গোয়ালা, শ্রী কিশোর নাথ সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Himanta Biswa Sarma Dilip Saikia Kaushik Rai Parimal Suklabaidya Amiya Kanti Das
BJP Assam Pradesh
BJP Cachar District

02/09/2026
শিক্ষার আলোয় এক গৌরবময় পথচলার ৩৪ বছর 🌿📚সন ১৯৯২, ১লা সেপ্টেম্বর—আমড়াঘাট ও পার্শ্ববর্তী এলাকার স্থানীয় শিক্ষানুরাগী নে...
01/09/2026

শিক্ষার আলোয় এক গৌরবময় পথচলার ৩৪ বছর 🌿📚
সন ১৯৯২, ১লা সেপ্টেম্বর—আমড়াঘাট ও পার্শ্ববর্তী এলাকার স্থানীয় শিক্ষানুরাগী নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজ। সেই ঐতিহাসিক পথচলার পরবর্তীতে প্রতিষ্ঠানটি ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক—এই দুই ধারায় বিভক্ত হয়ে একদিকে মহেন্দ্র কুমার দে ডিগ্রি কলেজ এবং অন্যদিকে মহেন্দ্র কুমার দে সিনিয়র সেকেন্ডারি স্কুল হিসেবে শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আজ সেই ঐতিহাসিক ও পবিত্র দিন—যেদিন এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। এই উপলক্ষে মহেন্দ্র কুমার দে সিনিয়র সেকেন্ডারি স্কুলের ব্যবস্থাপনায় অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও আবেগঘন পরিবেশে পালিত হলো প্রতিষ্ঠা দিবস।
অনুষ্ঠানে বর্তমান বিদ্যার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ শ্রী সুব্রত চৌধুরী মহাশয়, শ্রীমতী সুপর্ণা শর্মা মহাশয়া, শ্রী হিমাংশু চক্রবর্তী মহাশয় সহ বহু প্রাক্তন শিক্ষক, শিক্ষানুরাগী ও অগণিত শুভানুধ্যায়ী।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সত্যিই অত্যন্ত ধন্য ও গর্বিত মনে করছি। আজকের এই বিশেষ দিনে ফিরে ফিরে মনে পড়ছে সেই স্মরণীয় সময়ের কথা—ভুবনহিল গাঁও পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত সেই প্রথম সভা, যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে স্বপ্ন দেখা শুরু হয়েছিল।
সেদিনের সেই স্বপ্ন আজ ৩৪ বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর জীবনে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে। বহু প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে এই প্রতিষ্ঠান যে অবদান রেখে চলেছে, তা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য গর্বের।
যাঁদের নিরলস প্রচেষ্টা, ত্যাগ, নিষ্ঠা ও দূরদর্শিতায় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, প্রতিষ্ঠা দিবসের এই শুভক্ষণে তাঁদের সকলের প্রতি জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও প্রণাম। 🙏
আগামী দিনেও মহেন্দ্র কুমার দে সিনিয়র সেকেন্ডারি স্কুল ও মহেন্দ্র কুমার দে ডিগ্রি কলেজ জ্ঞান, শিক্ষা ও মানবিকতার আলোয় নতুন প্রজন্মের পথ দেখিয়ে যাক—এই কামনাই করি।
শুভ প্রতিষ্ঠা দিবস।

কুমারপাড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চারজন শ্রমজীবী মানুষের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রত্যেক...
01/09/2026

কুমারপাড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চারজন শ্রমজীবী মানুষের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রত্যেকের পরিবারকে ₹৩ লক্ষ করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আগামী ৩ অথবা ৪ সেপ্টেম্বরের মধ্যে মৃতদের পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে।

এই কঠিন ও শোকাবহ সময়ে রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগ শোকসন্তপ্ত পরিবারগুলিকে কিছুটা হলেও আর্থিক সহায়তা ও মানসিক সাহস জোগাবে।

মানবিকতার এই দৃষ্টান্তমূলক উদ্যোগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা জীকে পুনরায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎂🌸ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অমিয় কান্তি দাশ মহাশয়কে জানাই ...
29/08/2026

শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎂🌸
ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অমিয় কান্তি দাশ মহাশয়কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মা ভারতীর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও অফুরন্ত কর্মশক্তি প্রদান করেন। আপনার নেতৃত্বে ধলাই বিধানসভা সমষ্টির উন্নয়ন ও জনকল্যাণের কাজ আরও এগিয়ে চলুক—এই কামনা করি।
শুভ জন্মদিন, অমিয় কান্তি দাশ মহাশয়।
আপনার আগামী দিনগুলি হোক আরও সুন্দর, সফল ও গৌরবময়। 💐🙏
শুভেচ্ছান্তে —
বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল।

 #বরাক উপত্যকার মানুষের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত!বরাক উপত্যকার মানুষের জন্য আজকের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক দিক থেকে...
25/08/2026

#বরাক উপত্যকার মানুষের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত!

বরাক উপত্যকার মানুষের জন্য আজকের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আবেগ, গর্ব ও আত্মমর্যাদা।

মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জি-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা—“Mini Secretariat, Barak Valley”-এর নাম পরিবর্তন করে “Assam Secretariat, Barak Valley, Silchar” করার দূরদর্শী সিদ্ধান্তের জন্য। এই সচিবালয়ে ৩২টি গুরুত্বপূর্ণ দপ্তর কাজ করবে, যা বরাক উপত্যকার মানুষের প্রশাসনিক পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়—এটি একটি স্পষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা যে, বরাক উপত্যকা অসমের অবিচ্ছেদ্য ও সমান গুরুত্বপূর্ণ অংশ।

মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে উনার কাছে বরাক ও ব্রহ্মপুত্র—দুটি আলাদা অঞ্চল নয়, একই অসমের দুটি শক্তিশালী স্রোত। অসমের উন্নয়নের যাত্রায় উভয় উপত্যকার সমান মর্যাদা, সমান সুযোগ এবং সমান অংশীদারিত্ব নিশ্চিত করাই উনার লক্ষ্য।

মাননীয় মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma জি-কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা—বরাক উপত্যকার প্রতি উনার আন্তরিকতা, ভালোবাসা এবং নিরন্তর উন্নয়নের প্রচেষ্টার জন্য।

বরাক ও ব্রহ্মপুত্র একসঙ্গে এগিয়ে চললেই আরও শক্তিশালী হবে আসাম ।

এক অসম — এক স্বপ্ন — এক উন্নয়নের যাত্রা।
Himanta Biswa Sarma
Kaushik Rai. Amiya kanti Das

গঠিত হলো প্রথম শিলচর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ম্যানেজমেন্ট কমিটি। মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয় ...
21/08/2026

গঠিত হলো প্রথম শিলচর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ম্যানেজমেন্ট কমিটি। মাননীয় প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শইকিয়া মহাশয় আজ এক বিজ্ঞপ্তিতে মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রাই মহাশয়কে কনভেনার ও মাননীয় বিধায়ক ড: রাজদীপ রায়কে মেম্বার সেক্রেটারি বানিয়ে ১৯ জন সদস্য বিশিষ্ট প্রাথমিকভাবে এক কমিটি ঘোষণা করেন। আমি কমিটির কনভেনার সহ সকল সদস্য সদস্যাদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা রাখি মা কামাখ্যার আশীর্বাদে এই কমিটির নেতৃত্বে শিলচরের প্রথম কর্পোরেশন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৪২ টি ওয়ার্ডে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি পরিচালিত কর্পোরেশন বোর্ড গঠন করতে সক্ষম হবে।

Dilip Saikia Himanta Biswa Sarma Kaushik Rai Parimal Suklabaidya Kaanad Purkayastha Sushmita Dev Rupam Saha BJP Assam Pradesh BJP Cachar District

ধন্যবাদ মাননীয় মূখ্যমন্ত্রী মহোদয়।     বিধায়ক মহোদয়ের প্রস্তাবে ও দীর্ঘদিনের দাবির প্রতি সদয় বিবেচনা করে কাবুগঞ্জ থেক...
19/08/2026

ধন্যবাদ মাননীয় মূখ্যমন্ত্রী মহোদয়।
বিধায়ক মহোদয়ের প্রস্তাবে ও দীর্ঘদিনের দাবির প্রতি সদয় বিবেচনা করে কাবুগঞ্জ থেকে ভুবন তীর্থের পাদদেশে অবস্থিত কৃষ্ণপুর চরণ মন্দির পর্যন্ত আসাম মালা প্রকল্পের আওতায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
এই গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণের ফলে ধলাই বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং ভুবন তীর্থে আগত ভক্ত ও পর্যটকদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সুগম হবে।
‘বিকশিত ধলাই’ গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা করবে।
মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।
Himanta Biswa Sarma Dilip Saikia Amiya Kanti Das Rupam Saha Sanjay Koiri Munna

ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ, কোটি কোটি কার্যকর্তাদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্...
16/08/2026

ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ, কোটি কোটি কার্যকর্তাদের পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ধলাই সময় জেলায় ৮০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন কো-ডিস্ট্রিক্ট কমিশনার রক্তিম বড়ুয়া মহোদয়, সম্মানিত...
15/08/2026

ধলাই সময় জেলায় ৮০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন কো-ডিস্ট্রিক্ট কমিশনার রক্তিম বড়ুয়া মহোদয়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীযুক্ত অমিয় কান্তি দাশ মহাশয়, বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন শশাঙ্ক চন্দ্র পাল পিনাক চক্রবর্তী,ভুষণ পাল, সঞ্জয় কৈরি,পম্পি নাথ চৌধুরী, পৃথীশ চন্দ্র দাস, সাহেলা পারভীন, কো- ডিসট্রিক্ট এসপি প্রদীপ কৌওর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Address

Dholai Bazar
Silchar
788120

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Dholai narsingpur mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share