BJP Siliguri Org District

BJP Siliguri Org District The official page of Bharatiya Janata Party, Siliguri Org. District, West Bengal.
(3)

31/07/2026

পশ্চিমবঙ্গ পুলিশ ও এসটিএফের সতর্কতা, দক্ষতা এবং দ্রুত পদক্ষেপে বর্ধমান থেকে জইশ-ই-মোহাম্মদের সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানের ফলে সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

রাজ্যের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করে চলা এসটিএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের সাহসী কর্মকর্তা ও কর্মীদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও তৎপরতাই রাজ্যবাসীর নিরাপত্তার সবচেয়ে বড় ভরসা।

30/07/2026

আগামী প্রজন্মের সুস্থ বিকাশ নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের জন্য প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর মিড-ডে মিলের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে, তাঁদের জন্য নিরলস পরিশ্রম করা মিড-ডে মিল রাঁধুনিদের সম্মানী

₹২,০০০ থেকে বাড়িয়ে ₹৩,০০০ করে তাঁদের অবদানের যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে....

বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি।
28/07/2026

বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি।

গতকাল শিলিগুড়ি-বর্ধমান রোডের নতুন উড়ালপুলের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উদ্বোধনী ...
28/07/2026

গতকাল শিলিগুড়ি-বর্ধমান রোডের নতুন উড়ালপুলের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত ।

27/07/2026

শিলিগুড়ি বর্ধমান রোডে নতুন রোড ওভার ব্রিজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।এনটিএ-র আধুনিকীকরণের লক্ষ্যে দেশের সেরা প্রযুক্তিব...
27/07/2026

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

এনটিএ-র আধুনিকীকরণের লক্ষ্যে দেশের সেরা প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও প্রশাসনিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স। প্রযুক্তিনির্ভর সংস্কার, কঠোর নজরদারি এবং উন্নত পরীক্ষা কাঠামোর মাধ্যমে গড়ে উঠছে আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা। যোগ্যতার মর্যাদা রক্ষায় এগিয়ে চলেছে নতুন ভারত।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইলম্যান, ভারতরত্ন ডঃ এ.পি.জে আব্দুল কালামের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
27/07/2026

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইলম্যান, ভারতরত্ন ডঃ এ.পি.জে আব্দুল কালামের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন (জিরো টলারেন্স নীতি) পদক্ষেপ অব্যাহত..."ইসলামপুর পুলিশ জেলার অধীনস্থ ডালখোলা ও চোপ...
25/07/2026

পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন (জিরো টলারেন্স নীতি) পদক্ষেপ অব্যাহত...

"ইসলামপুর পুলিশ জেলার অধীনস্থ ডালখোলা ও চোপড়া এলাকায় জাতীয় সড়ক ১২-এর ওপর এক অসাধু চক্র ট্রাক চালকদের থেকে রেডিয়াম নম্বর প্লেট ও অন্যান্য পরিষেবার নামে জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিলো। কিছু অসৎ পুলিশ কর্মীর যোগসাজশের ফলে বলিয়ান হয়ে এই চক্র দেদার টাকা তুলেছিলো।
স্থানীয় কয়েকজন ব্যক্তিদের থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমি অবিলম্বে পুলিশ কে দোষীদের গ্রেপ্তার করে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।
সেই মতো পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতারণা করে জোরপূর্বক টাকা আদায়ের সঙ্গে জড়িত এই অসাধু চক্রের মোট ৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে কর্তব্যে গাফিলতি ও অসাধু চক্রকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৩ জন পুলিশ কর্মীকে সঙ্গে সঙ্গে বরখাস্ত ও ডিমোবিলাইজ করা হয়েছে।
রাজ্যের সমস্ত পুলিশ সুপারকে (SP) জাতীয় সড়কগুলির উপর কঠোর নজরদারি রাখতে এবং এই ধরনের অপরাধ যাতে পুনরায় কোথাও না ঘটে, তার জন্য বাহিনীকে উপযুক্ত নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।

আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার সর্বত্র 'জিরো টলারেন্স পলিসি' (Zero Tolerance Policy) কঠোরভাবে কার্যকর করতে বদ্ধপরিকর।
কোনো সাধারণ মানুষ, ব্যবসায়ী বা ট্রান্সপোর্টারকে অবৈধভাবে একটি পয়সাও অতিরিক্ত দিতে হবে না। যে কোনো ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপকে আইনের আওতায় কঠোর ভাবে দমন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।" ~ Shri Suvendu Adhikari

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর "মন কি বাত" অনুষ্ঠান শুনুন ২৬ শে জুলাই  ২০২৬, রবিবার সকাল ১১টায়।লাইভ দেখুন :📺 faceb...
25/07/2026

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর "মন কি বাত" অনুষ্ঠান শুনুন ২৬ শে জুলাই ২০২৬, রবিবার সকাল ১১টায়।
লাইভ দেখুন :
📺 facebook.com/BJP4Bengal
📺 twitter.com/BJP4Bengal
📺 youtube.com/BJP4Bengal

25/07/2026

কোনও গাড়ি থেকে অবৈধভাবে টাকা তোলা চলবে না। এ ধরনের অভিযোগ পেলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হবে, গ্রেপ্তারও করা হবে। সরকারি কর্মচারী ও পুলিশকর্মীদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে, তা আরও কঠোর করা হচ্ছে।

Address

Siliguri

Alerts

Be the first to know and let us send you an email when BJP Siliguri Org District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share