উচ্ছেদ প্রতিরোধ Uchchhed Pratirodh

উচ্ছেদ প্রতিরোধ Uchchhed Pratirodh যথাযথ পুনর্বাসন না করে হকার ও বস্তি উচ্ছেদ করা চলবে না।

||দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে তৈরি হওয়া উচ্ছেদ বিরোধী কমিটি সমূহের উদ্যোগে উচ্ছেদের পূর্বে যথাযথ পুনর্বাসনের দাবিতে আ...
03/06/2026

||দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে তৈরি হওয়া উচ্ছেদ বিরোধী কমিটি সমূহের উদ্যোগে উচ্ছেদের পূর্বে যথাযথ পুনর্বাসনের দাবিতে আজ শিলিগুড়িতে সংগঠিত হলো মিছিল ও SDO ডেপুটেশন||

অত্যন্ত আশঙ্কার সাথে সকলেই লক্ষ্য করছেন, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন অংশে রেল স্টেশন, রেল লাইন সংলগ্ন বস্তি, নদীর চর সহ সরকারি এলাকা সমূহে যাদের বাস এবং কর্মসূত্রে যারা এসব অঞ্চলে হকার হিসেবে সামান্য আয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের ওপর নেমে এসেছে এক ভয়াবহ আক্রমণ। রাজ্যজুড়ে একের পর এক জায়গায় বুলডোজার নিয়ে এসে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি-ঘর, হকারদের দোকান, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। লক্ষ লক্ষ খেটে খাওয়া গরিব মানুষ ভিটে হারা হচ্ছেন, কাজ হারাচ্ছেন। যার ফলস্বরূপ তাদের সুস্থভাবে বেঁচে থাকাই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। দার্জিলিং জেলাতেও রেললাইন সংলগ্ন বস্তি, নদীর চর ইত্যাদি এলাকাতে বহু বছর ধরে হাজার হাজার মানুষ বসবাস করে আসছেন। অনেকেই রেল স্টেশন সহ উল্লিখিত এলাকাসমূহে ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত। শিলিগুড়ি জংশন, শিলিগুড়ি টাউন স্টেশন ও বাগডোগরা স্টেশন সংলগ্ন বস্তিগুলোতে উচ্ছেদের সরকারি নোটিশ, সরকারি তরফে মাইক প্রচার ও জমি জরিপ ইত্যাদি কারণে বহু মানুষ ভিটে-মাটি ও জীবিকা থেকে উচ্ছেদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। গোটা শিলিগুড়ি মহকুমা জুড়ে বিভিন্ন রেল লাইন বরাবর রেলের জমিতে বসবাসকারী শ্রমজীবী মানুষেরাও উচ্ছেদের ভয়ে আতঙ্কিত। এই এলাকার সাধারণ জনতা আরও বেশি দিশাহীন হয়ে পড়ছেন, যখন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসনের কোন কথাই বলা হচ্ছে না। উপযুক্ত পুনর্বাসনের বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসনিক মহলের অবহেলা বাস্তবে সকলকেই ভাবিত করে তুলেছে। ফলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জীবন আজ বিপন্ন।
এমত অবস্থায়, আজ দার্জিলিং জেলার বিভিন্ন স্থানে তৈরি হওয়া উচ্ছেদ বিরোধী কমিটি সমূহের উদ্যোগে ভেনাস মোড় থেকে SDO অফিস পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয় এবং SDO স্যারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উদ্যোক্তাদের স্পষ্ট দাবি, উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে রেলের জমিতে ও নদীর পাড়ে বসবাসকারী বস্তিবাসী ও হকার উচ্ছেদ করা চলবে না এবং রেলের জমি ও সম্পত্তি বেসরকারিকরণ চলবে না। SDO স্যারের প্রতিনিধি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন যে তারা পুনর্বাসনের বন্দোবস্ত করবেন। বলাই বাহুল্য, এই আন্দোলনের চাপেই প্রশাসনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হলো। সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আন্দোলনকারীরা আরও সংগঠিত হয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্রতর করার আবেদন করেছেন।

#বস্তিউচ্ছেদ #হকারউচ্ছেদ

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি ও হকার্স উচ্ছেদ করা চলবে না       ⚫SDO ডেপুটেশন⚫জমায়েত: ভেনাস মোড়, ৩ জুন, দু...
02/06/2026

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে
বস্তি ও হকার্স উচ্ছেদ করা চলবে না
⚫SDO ডেপুটেশন⚫
জমায়েত: ভেনাস মোড়, ৩ জুন, দুপুর ১২

#বস্তিউচ্ছেদ #হকারউচ্ছেদ #উচ্ছেদ #আন্দোলন

उचित पुनर्वास के बिना उच्छेद नहीं चलेगा                     SDO डेपुटेशन 3 जुन, दोपहर 12 बजे, भेनस मोड़ दार्जिलिंग जिला ...
01/06/2026

उचित पुनर्वास के बिना उच्छेद नहीं चलेगा
SDO डेपुटेशन
3 जुन, दोपहर 12 बजे, भेनस मोड़

दार्जिलिंग जिला के उच्छेद विरोधी कमेटि समूह

01/06/2026

উচ্ছেদের নোটিস পেয়ে ভেঙে পড়ল সাধারণ মানুষ
ঘোর অনিশ্চয়তায় জীবন
▪️যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না

ভিডিও : kolkata express

#বস্তিউচ্ছেদ #হকারউচ্ছেদ

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না              ▪️SDO ডেপুটেশন▪️🗓️৩ জুন         🕚 বেলা ১২টা        📍...
01/06/2026

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না
▪️SDO ডেপুটেশন▪️
🗓️৩ জুন 🕚 বেলা ১২টা 📍ভেনাস মোড়

দার্জিলিং জেলার উচ্ছেদ বিরোধী কমিটি সমূহ

#বস্তিউচ্ছেদ #হকারউচ্ছেদ #উচ্ছেদ #আন্দোলন

31/05/2026

গভীর রাতে উত্তরপাড়া স্টেশনে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হলো হকারদের অস্থায়ী দোকানগুলি। কান্নায় ভেঙে পড়ল মানুষ।

ভিডিও ঋণ : দক্ষিণবঙ্গ সংবাদ

#বস্তিউচ্ছেদ #হকারউচ্ছেদ

30/05/2026

উচ্ছেদের নোটিস!
কান্নায় ভেঙ্গে পড়লেন এলাকাবাসী!
যথাযথ পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা চলবে না।

ভিডিও : Ebar Birpara

#বস্তিউচ্ছেদ

29/05/2026

|বস্তি ও হকার্স উচ্ছেদ আতঙ্কে দমদম স্টেশনে আত্মহত্যার চেষ্টা মহিলা হকারের|
যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনভাবেই বস্তি ও হকার্স উচ্ছেদ করা চলবে না

#হকারউচ্ছেদ #বস্তিউচ্ছেদ #উচ্ছেদ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হকার্সদের উচ্ছেদের বিরুদ্ধে হাকার্সদের বিক্ষোভ ও বৈঠক #হকারউচ্ছেদ  #বস্তিউচ্ছেদ
29/05/2026

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হকার্সদের উচ্ছেদের বিরুদ্ধে হাকার্সদের বিক্ষোভ ও বৈঠক

#হকারউচ্ছেদ #বস্তিউচ্ছেদ

28/05/2026

বুলডোজারে ভেঙে-চুরে দেওয়ার পরিকল্পনা চলছে গরিব-দুঃস্থ বস্তিবাসীদের বাড়িঘর। শুনুন কী বলছেন তারা।
_মাটিগাড়া স্টেশন বস্তি_

#উচ্ছেদ #হকারউচ্ছেদ #বস্তিউচ্ছেদ

Address

Kolkata, Siliguri, West Bengal
Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when উচ্ছেদ প্রতিরোধ Uchchhed Pratirodh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category