03/09/2026
শুভ জন্মদিন রাই মা ❤️🎂
আজ আমাদের সদস্যা Doli দিদির মেয়ে রাই-এর জন্মদিন।
প্রতিবছর নিজের জন্মদিনকে ঘিরে রাই ও তার পরিবারের পক্ষ থেকে নেওয়া হয় একটি সুন্দর মানবিক উদ্যোগ। তাই এই বিশেষ দিনটির জন্য আমাদের পাঠশালার শিশুরাও সারা বছর অপেক্ষা করে থাকে। ❤️
আজও শিশুরা বারবার বলছিল—
“রাই দিদি কখন আসবে?”
রাই দিদি আসেনি বলে ওদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। 🥺
রাইয়ের কলেজে পরীক্ষা চলছে, তাই এবছর ছুটি না পাওয়ায় সে আসতে পারেনি। তবে দূরে থেকেও শিশুদের কথা ভুলে যায়নি রাই ও তার পরিবার।
রাইয়ের জন্মদিন উপলক্ষে Doli দিদি শিশুদের জন্য ₹১০,০০১/- পাঠিয়েছেন। শুধু তাই নয়, শিশুদের জন্য জানিয়েছেন অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ❤️
Doli দিদি জানিয়েছেন, খুব শীঘ্রই সবাইকে সঙ্গে নিয়ে আবার শিশুদের কাছে আসবেন। সেই দিনটির অপেক্ষায় রইলাম আমরা সবাই। 🥰
ভালো থেকো রাই মা।
তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হোক, তোমার পথচলা সুন্দর হোক এবং তুমি এভাবেই মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। ❤️💐
শুভ জন্মদিন রাই মা। 🎂🎉
তোমার জন্য রইল আমাদের পাঠশালার সমস্ত শিশুদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। ❤️🙏