02/08/2026
#আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে — ইউনিক ফাউন্ডেশন ও সাথে যুক্ত ছিল GMS ALUMNI SILIGURI & NISHKAM KHALSA SEWA FOUNDATION & LIONS CLUB OF SILIGURI Pragati ।
প্রায় ১৪০০ কিলোমিটার দূরত্ব,
তবু সেই দূরত্ব পেরিয়ে পৌঁছে গিয়েছিল ভালোবাসা আর মানবিকতার টান।
আজ ইউনিক ফাউন্ডেশন পৌঁছে গিয়েছিল
আসামের বন্যাকবলিত এলাকা — নাজিরা, লিগিরিপুখুরি ,শিবসাগর এলাকায়।
জলভরা চোখ, ক্লান্ত মুখ, তবু এক চিলতে হাসি—
সেই হাসিটুকু ফিরিয়ে দিতে
ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে ইউনিক ফাউন্ডেশন ।
বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ি হয়তো ফিরিয়ে দিতে পারব না,
কিন্তু একটুখানি মানবিক স্পর্শ দিতে পেরেছি —
এই বিশ্বাস নিয়েই আজ আমরা দাঁড়িয়েছি তাদের পাশে।
আমাদের এই কর্মযজ্ঞ সফল হয়েছে
যাঁরা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন,
তাঁদের প্রতি ইউনিক ফাউন্ডেশন পরিবারের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
তাঁদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।
আমাদের যোগাযোগ নম্বর 090641 11943