Siliguri, Darjeeling

Siliguri, Darjeeling Siliguri is the gateway to North East India

24/07/2026

আজ,
২৪ জুলাই, বেলা ঠিক ২.৩০ টায় নতুন ইতিহাস লিখতে চলেছে শহর কলকাতা। রবীন্দ্র - নজরুল - সুকান্তময় বাংলার ছাত্র সমাজ সহ বাম ছাত্রযুব সংগঠন সমূহ হাঁটবে মিছিলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ও যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি জানাতে মিছিল শুরু হবে শিয়ালদহ স্টেশন থেকে। মিছিলের লেন্থ ছোটো করতে মাঠে নেমেছে বিজেপিপোষ্য মিডিয়া। অন্য একটা মিছিলের সাথে এই মিছিলের কথা জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বাংলার কিছু মিডিয়া, যাদেরকে দিন রাত গাট্টা খেতে হচ্ছে যন্তর মন্তরে।
পারমিশন?
ছাত্রদের পারমিশন নিয়ে পেপার লিক হয়েছিল?
ছাত্রদের পারমিশন নিয়ে লাঠিতে পেরেক পুঁতে ছাত্র পেটানো হয়েছিল?
তাহলে প্রতিবাদে পারমিশন কিসের?
ছাত্ররা মারামারি করতে যাচ্ছে না, যাচ্ছে প্রতিবাদ জানাতে।
তাহলে পারমিশন দিতেই বা হবে কেন?
আসুন। হয়তো একা আসতেন। এবার সাথে বন্ধুদের আনুন। প্রেমিক, প্রেমিকাকে সাথে আনুন। সন্তানের হাত ধরে আসুন। বাচ্চা কোলে নিয়ে আসুন। নেতাজি, ক্ষুদিরাম, মাষ্টারদা, প্রীতিলতা, কল্পনা — সব্বার ছবি আনুন। জাতীয় পতাকা আনুন। সংবিধানের প্রস্তাবনা আনুন। গোলাপ ফুল আনুন। লাল কার্ড আনুন। বই খাতা আনুন। খবর দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফোন করে, সকাল সকাল বন্ধুর বাড়ি গিয়ে। দেখা হচ্ছে শিয়ালদহ থেকে ধর্মতলায়।

11/06/2026
27/05/2026

Missing 👇






#जागो_मोदी_के_गोदी


































omen



23/11/2025

কাজের চাপে আত্মহত্যা!!!!! Really???! যারা বেসরকারি সেক্টরে চাকরি করেন তাদের জিজ্ঞাসা করুন কাজের চাপ কী জিনিস? যাঁরা শিল্পী তাঁদের জিজ্ঞাসা করুন চান্স পাওয়া, স্টেজ পাওয়া, কাজ পাওয়ার চাপ কাকে বলে..., যাঁরা নিজের ব্যবসা চালান, তাঁদের জিজ্ঞাসা করুন কাজের চাপ কী জিনিস? যাঁরা রোজ অফিসের পলিটিক্স সামলে, বস এর অপমান - ছুটি বাতিলের নির্দেশ হজম করে দিনের পর দিন চাকরি করে সংসার সামলাচ্ছেন তাঁদের জিজ্ঞাসা করুন চাপ কী জিনিস?? যে ছেলেটি চাকরি করে লোন নিয়ে ফ্ল্যাট কেনার পর, যখন ছাঁটাই এর নোটিশ পায়, তখন তাঁকে জিজ্ঞাসা করুন চাপ কী জিনিস? যে বাবা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন সঙ্গে ছেলে মেয়ের এডুকেশন এর চাপ, বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের অসুস্থতা সামলাচ্ছেন, তাঁকে জিজ্ঞাসা করুন চাপ কী জিনিস ?!
আর সামান্য একটা ওয়ার্ড এর কয়েক শ মানুষের নাম অ্যাপে তুলতে গিয়ে রাজ্যের কিছু সরকারি শিক্ষকরা , কর্মচারীরা নাকি আর বাঁচার ইচ্ছে বাঁচিয়ে রাখতে পারছেন না !!???? এটাও সম্ভব???
অযোগ্যতা ? অপদার্থতা? নাকি ইচ্ছাকৃত? নাকি কোনও গভীর ষড়যন্ত্র? যাতে যেন তেন প্রকরেন SIR বন্ধ করে দেওয়া যায় ??

এখানে সরকারি চাকরি, সরকারি শিক্ষকদের মোটেও টার্গেট করা হচ্ছে না। যোগ্য BLO রা দায়িত্ব নিয়েই কাজ করছেন। তাঁদের নিয়ে কিছু বলার নেই। উল্টে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু "কাজের চাপে আত্মহত্যা" এই তত্ত্বকে কোনও কিছুর বিনিময়ে সমর্থন করি না , করি না, করি না।

Address

Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri, Darjeeling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share