25/12/2025
🎄🎅 শিলিগুড়িতে বড়দিনে প্রান্তিক শ্রমিক পরিবারের শিশুদের মুখে হাসি—🎄🎅 🎁✨
অনির্বাণ সরকারের নেতৃত্বে মানবিক বড়দিন শিলিগুড়িতে,মানবিকতার রাজনীতি, সংগ্রামের রাজনীতি।
২০২৫ সালের শেষ প্রান্তে এসে দার্জিলিং জেলার রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল দার্জিলিং জেলা INTUC সেবাদল। পুঁজিনির্ভর, জনবিমুখ রাজনীতির বিরুদ্ধে মানবিকতা, সহমর্মিতা ও সাংবিধানিক মূল্যবোধকে সামনে রেখে ২৫শে ডিসেম্বর, পবিত্র বড়দিনের শুভদিনে শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের নিম্বু শ্রমিক বস্তিতে প্রান্তিক শ্রমিক পরিবারের শিশুদের নিয়ে বড়দিন ও বর্ষবরণ উদ্যাপনের এক ঐতিহাসিক মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় দার্জিলিং জেলা INTUC সেবাদলের উদ্যোগে।
এই কর্মসূচি দার্জিলিং জেলা INTUC সেবাদলের সভাপতি শ্রী অনির্বাণ সরকার-এর সুদৃঢ় নেতৃত্বে, স্পষ্ট রাজনৈতিক দর্শন ও সংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে বাস্তবায়িত হয়। এই উদ্যোগ শুধুমাত্র একটি উৎসব উদ্যাপন নয়—এ ছিল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর রাজনৈতিক অঙ্গীকার, মানুষের সাথে থাকার পাশে থাকার, রাজনীতির জীবন্ত ঘোষণা।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, INTUC, ছাত্র পরিষদ-সহ শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের নিম্বু শ্রমিক বস্তির বিশিষ্ট কংগ্রেস নেতৃবৃন্দ ও অসংখ্য কংগ্রেস কর্মী এবং সেখানকার নাগরিকবৃন্দ। সংগঠনের সর্বস্তরের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় এক ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির প্রকাশে।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিশেষভাবে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের বিশিষ্ট নেত্রী শ্রীমতী সীমন্তিনী মিশ্র মহাশয়া।
তৎসহ উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতা শ্রী তুষার বর্মন, শ্রী শুভাশিস মজুমদার, বিশিষ্ট INTUC নেতা শ্রী রহমত আলী, দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেত্রী শ্রী সারথি সরকার, এবং দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের অন্যতম নেত্রী অধ্যাপিকা শ্রীমতী মৌমিতা মন্ডল মহাশয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা শ্রী অজয় সিং, শ্রী মহেশ গুপ্তা, নাজমা বেগম, শ্রী সঞ্জয় সিং, শ্রী পবন লামা, শ্রী বিশাল তামাং, রিনা পাশওয়ান, সবিতা ছেত্রী, সহ ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, INTUC এবং ৪২ নম্বর ওয়ার্ডের নিম্বু বস্তির কংগ্রেসের অগণিত কংগ্রেস নেতা ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠান চলাকালীন শ্রী অনির্বাণ সরকার ওয়ার্ডের সাধারণ নাগরিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রার সমস্যা, সুযোগ-অসুবিধা ও প্রশাসনিক বঞ্চনা নিয়ে গভীর ও আন্তরিক আলোচনা করেন। এই সরাসরি সংযোগ প্রমাণ করে—তিনি কেবল মঞ্চের নেতা নন, তিনি মাঠের নেতা, মানুষের নেতা।
এই কর্মসূচির সবচেয়ে আবেগঘন ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে, যখন প্রায় ১৭০ জন প্রান্তিক শ্রমিক পরিবারের শিশুদের মধ্যে স্বয়ং সান্তাক্লজ উপহার বিতরণ করেন। শিশুদের হাসি, উচ্ছ্বাস ও আনন্দ যেন ঘোষণা করে দেয়—মানুষের পাশে থাকাই প্রকৃত রাজনীতি।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ির সাধারণ মানুষের কাছে আর একবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো—গরিব, মেহনতি ও শ্রমজীবী মানুষের সুখে-দুঃখে যিনি নির্ভীকভাবে পাশে দাঁড়ান, তিনি অনির্বাণ সরকার।
অনির্বাণ সরকার মানেই জনতার নেতা, মানবিক রাজনীতির প্রতীক।
শিশুদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, শ্রমিক পরিবারগুলির প্রতি অটল দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় ও নিরবচ্ছিন্ন জনসংযোগ—এই সমস্ত গুণাবলিই তাঁকে শিলিগুড়ির খেটে খাওয়া মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আজ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের কাছেই আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে,অনির্বাণ সরকার মানেই জনতার নেতা, শ্রমিকের নেতা, মানবিক ও সংগ্রামী রাজনীতির এক দৃঢ় প্রতীক।
এই সফল কর্মসূচির মাধ্যমে দার্জিলিং জেলা INTUC সেবাদল আবারও ঘোষণা করল—শ্রমিক, গরিব ও প্রান্তিক মানুষের পাশে থাকা কোনো অনুষ্ঠান নয়, এটি তাদের আদর্শ, তাদের রাজনীতি, তাদের সংগ্রামের পথ।
INTUC সেবাদল জিন্দাবাদ
INTUC জিন্দাবাদ
ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ
জয় হিন্দ
বন্দেমাতরম
অনির্বাণ সরকার
সভাপতি
দার্জিলিং জেলা INTUC সেবাদল
রাজ্য সম্পাদক (WBPCC)
Subhankar Sarkar Indian National Congress - West Bengal INTUC Seva Dal West Bengal Pramod Pandey Social Media Cell Intuc-wb Darjeeling District Congress SMC Official Darjeeling Hill Congress Indian National Congress Mohammad Qamruzzaman Qamar Qamar
Anirban Sarkar Darjeeling District INTUC Sevadal Committee Official Dilip Das কংগ্রেস আই টি সেল পশ্চিমবঙ্গ : Congress It Cell Wb Adhir Ranjan Chowdhury