DYFI Singur

DYFI Singur This is an official page of DYFI Singur Zonal Committee

04/08/2022
জীবন জীবিকার স্বার্থে..লকডাউন পিরিয়ডে রেলের ঠিকা শ্রমিকদের বেতনের দাবিতে..রেল হকারদের স্বার্থে..অবিলম্বে স্বাস্থ্য বিধি...
04/11/2020

জীবন জীবিকার স্বার্থে..
লকডাউন পিরিয়ডে রেলের ঠিকা শ্রমিকদের বেতনের দাবিতে..
রেল হকারদের স্বার্থে..
অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে লোকাল ট্রেন চালু করার দাবিতে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি...
DYFI সিঙ্গুর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির ডাকে,আগামী ৬ই নভেম্বর, শুক্রবার, সকাল ৮টা,বাড়ুইপাড়া স্টেশন। বিকাল ৪টা সিঙ্গুর ও কামারকুন্ডু স্টেশন।

22/08/2020

সিঙ্গুরের বড়া পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে Deputation 20/08/2020

DYFI সিঙ্গুর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে আনন্দনগর ও সিঙ্গুর বাজারে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে শ্বেতপ...
11/08/2020

DYFI সিঙ্গুর উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে আনন্দনগর ও সিঙ্গুর বাজারে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে শ্বেতপতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং আনন্দনগরে যুব কার্যালয়ে স্বাধীনতা আন্দোলন ও বর্তমানে যুবদের ভূমিকা সম্পর্কিত একটি আলোচনা সভা আয়োজিত হয়।। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যিক জগন্নাথ বন্দোপাধ্যায়।।

বর্ষীয়ান বাম নেতা,শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড শ্যামল চক্রবর্তীর প্রয়াণ.... কমরেড শ্যামল চক্রবর্তী লাল সেলাম.......
06/08/2020

বর্ষীয়ান বাম নেতা,শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড শ্যামল চক্রবর্তীর প্রয়াণ....
কমরেড শ্যামল চক্রবর্তী লাল সেলাম....
কমরেড শ্যামল চক্রবর্তী অমর রহে.....
✊✊✊✊✊

10/07/2020

আজ BDO ডেপুটেশনের পথে।

04/07/2020

সকাল সকাল বাজারে এসে গেছে নতুন জুমলা / ভারতের কোরোনা ভ্যাক্সিন নাকি পনেরোই আগস্টের মধ্যে বাজারে চলে আসবে / আই.সি.এম.আরের ডাইরেক্টর বলরাম ভারগবের একটা চিঠি বেরিয়েছে এই মর্মে এবং তাই নিয়ে সব মিডিয়া খবর করেছে / আমরা এমনিতেই অশিক্ষিতর দেশ,অধিকাংশ মানুষ ভ্যাক্সিন কী সেটাই বোঝেন না,রোগ নিরাময়ে তাদের কাছে ডাক্তার আর তন্ত্র মন্ত্রের মধ্যে বিশেষ তফাৎ নেই / তার মধ্যে বিভ্রান্তিকর খবর ছড়ালে সেটার পরিণতি হয় আরো করুণ /

প্রথমত,ভারতের কোরোনা ভ্যাক্সিন এখনো মানুষের ওপর পরীক্ষা করা শুরুই হয়নি / সেটা শুরু হবে আগামী সাতই জুলাই থেকে / এর পোশাকী নাম হলো "হিউম্যান ট্রায়াল"/ এবার সমস্ত ভ্যাক্সিন বা ওষুধেরই হিউম্যান ট্রায়ালের তিনটে পর্যায় থাকে / ফেজ ওয়ান,টু এবং থ্রি / ছোট করে বললে,এই তিনটে ফেজের প্রথমটা, অর্থাৎ একনম্বর হলো ভ্যাক্সিনটি আদৌ নিরাপদ কিনা সেইটা পরীক্ষা করে দেখার জন্য / ভ্যাক্সিন নেওয়ার পর যদি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই ভ্যাক্সিন আসল রোগের থেকেও বেশি ক্ষতিকারক / তাই ফেজ ওয়ান ট্রায়ালে কিছু ভলান্টিয়ারকে এই ভ্যাক্সিন দেওয়ার পর কিছু দিন পর্যবেক্ষণ করা হয় / সাধারণত,কয়েকশ' মানুষের ওপর এই ফেজ-ওয়ান পরীক্ষা হয় এবং তাদের কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয় / এই ফেজ-ওয়ান ট্রায়াল শেষ করতে অন্তত মাসখানেক বা তারও কিছু বেশি সময় প্রয়োজন হয় কারণ ভ্যাক্সিন দেওয়ার পর তৎক্ষণাৎ কারোও প্রতিক্রিয়া না হলেও কয়েক সপ্তাহ পর তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে,তাই অন্তত কিছুদিন টানা পর্যবেক্ষণ চালিয়ে যেতেই হয় / এখনো অবধি অন্যান্য দেশের যে সমস্ত ভ্যাকসিনের ফেজ ওয়ান পরীক্ষা হয়েছে,তাদের সকলেরই সেই ট্রায়াল শেষ করতে এক থেকে দু'মাস সময় লেগেছে / এর পর শুরু হয় ফেজ-টু / এই ফেজের মূল উদ্দেশ্য হলো পর্যবেক্ষণ করা যে ভ্যাক্সিনটির কতটা ডোজ লাগছে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে,কোন বয়সের জন্য কতটা ডোজ কার্যকরী এবং নিরাপদ ইত্যাদি / এতে সাধারণত বিভিন্ন বয়স আর লিঙ্গের কয়েক হাজার ভলান্টিয়ারের ওপর ভ্যাক্সিন প্রয়োগ করা হয় এবং পর্যবেক্ষণ করা হয় / অধিকাংশ ভ্যাক্সিনই এই পর্যায়তে বাতিল হয় কারণ দেখা যায় যে হয় তারা যথেষ্ট স্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারছে না অথবা তা তৈরি করতে গেলে যে ডোজ দিতে হবে তা নিরাপদ নয় / এই ফেজের ট্রায়াল অন্তত কয়েক মাস চলে / এখনো অবধি যে ভ্যাক্সিনগুলো ফেজ-টু ট্রায়াল শুরু করেছে তারা কেউই সেটা শেষ করে তাদের রেজাল্ট ঘোষণা করেনি,আশা করা যাচ্ছে যে আগামী এক দু'মাসের ভেতর কয়েকটি ভ্যাক্সিন তাদের ফেজ-টু ট্রায়ালের রেজাল্ট ঘোষণা করবে / এরপর থেকে যায় ফেজ-থ্রি ট্রায়াল যা সব থেকে দীর্ঘমেয়াদী / এই ফেজে হাজার হাজার বা কয়েক লক্ষ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয় / এই ফেজের মূল উদ্দেশ্য হলো দেখা যে ভ্যাক্সিনটি আদৌ কার্যকরী কিনা / ভ্যাক্সিন দেওয়ার পর শরীরে প্রতিরোধক ক্ষমতা তৈরি হওয়াই যথেষ্ট নয়,সেই প্রতিরোধক ক্ষমতা আদৌ রোগটিকে আটকাতে পারে কিনা সেটা পরীক্ষা করা হয় এই ফেজে / এতে অনেক মানুষকে ভ্যাক্সিন দেওয়া হয় আর পাশাপাশি সমসংখ্যক মানুষকে মিথ্যে ভ্যাকসিন দেওয়া হয়,কে কোন ভ্যাক্সিন পাচ্ছে সেটা ভ্যাকসিন যাদের দেওয়া হলো তারা জানতে পারে না / তারপর বেশ কয়েক মাস অপেক্ষা করে এই দুই দলের মানুষকে পরীক্ষা করে দেখা হয় যে এদের মধ্যে কতজন রোগ আক্রান্ত হলেন / যদি দেখা যায় যে মিথ্যে ভ্যাকসিন নেওয়া মানুষের ভেতর রোগ আক্রান্তের সংখ্যা সত্যি ভ্যাক্সিন নেওয়া মানুষের চেয়ে অনেক বেশি তখনই এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে ভ্যাক্সিনটি কার্যকরী / এই ফেজ-থ্রি ট্রায়াল বেশ কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর লেগে যেতে পারে / অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য ফেজ-ওয়ান এবং ফেজ-টুকে একসাথে জুড়ে একটা ফেজ করা হয়ে থাকে,তাতে হয় তো এক-দু'মাস সময় বাঁচে,কিন্তু এটা নির্দ্বিধায় বলা যায় যে ফেজ-ওয়ান,টু,থ্রি, এবং তিনটে ফেজ শেষ হতে সব মিলিয়ে অন্তত বছর খানেক সময় লাগে / "অন্তত" লিখলাম কারণ এখনো পর্যন্ত ভ্যাক্সিনের ইতিহাসে সব থেকে তাড়াতাড়ি তিনটে ফেজ শেষ হতে সময় লেগেছে তিন বছর,তাই কোনো উদাহরণ নেই যার সাথে তুলনা করা যেতে পারবে / যে তিনটি ভ্যাকসিন সব থেকে এগিয়ে একটি বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,দ্বিতীয়টি আমেরিকার মডার্না এবং তৃতীয়টি চীনা সেনাবাহিনীর,এই তিনটি ভ্যাক্সিনই তাদের ফেজ থ্রি ট্রায়াল শুরু করার কথা ঘোষণা করেছে / এদের ফেজ-ওয়ান থেকে ফেজ-থ্রিতে আসতে তিনচার মাস সময় লেগেছে এবং গবেষকরা বলছেন যে অন্তত আরো ছ'সাতমাস লাগবে সম্পূর্ণ ট্রায়াল শেষ করতে / সেই জায়গায় ভারতের ভ্যাক্সিন ট্রায়াল শুরুর আগেই একমাস বাদে ভ্যাক্সিন ঘোষণা করার কথা কী ভাবে বলে ?

বলে কারণ গোটাটাই মিথ্যে,জুমলা / বলরাম ভারগব আই.সি.এম.আর.-এর বিজ্ঞানী নন,সরকারী আমলা যাকে সরকার আই.সি.এম.আর-এর দায়িত্বে বসিয়েছে / তার কাজ হলো সরকারের আদেশ, তা যতই অযৌক্তিক হোক না কেন বিজ্ঞানীদের কাছে পৌঁছে দেওয়া / সে পনেরোই আগস্টের ভেতর ভ্যাক্সিন ট্রায়াল শেষ করার অযৌক্তিক,অবৈজ্ঞানিক এবং চূড়ান্ত হাস্যকর আদেশ বিজ্ঞানীদের কাছে পৌঁছে দেয় / আই.সি.এম.আর-এর বিজ্ঞানীরা বোধহয় এই হাস্যকর চিঠি পেয়ে হাসি চাপতে না পেরে মিডিয়াতে তা বের করে দেয় / ভারতের মিডিয়া তো এদিকে সুধীর চৌধুরীর মতো বিজ্ঞানীতে ঠাসা,তারা সাতপাঁচ না বুঝে পনেরোই আগস্টে ভ্যাক্সিন বেরোচ্ছে বলে হই চই শুরু করে দেয় / তবে বিজ্ঞানী ও ডাক্তারী মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হতে সরকার থেকে আবার সংশোধন করে বলা হয় যে চিঠিটা শুধুই আই.সি.এম.আরের অভ্যন্তরীণ বিষয় ছিল,ওতে বাইরে ভুল বার্তা গেছে,আসলে ভারগব বাবু বলতে চেয়েছেন যে পনেরোই আগস্টের ভেতর ফেজ-ওয়ান ট্রায়ালের ফলাফল জানাতে হবে /

কিন্তু দেখুন,চারপাশে ছড়িয়ে পড়লো যে ভ্যাক্সিন এসে গেছে / সাধারণ মানুষ এত আই.সি.এম.আর. আর ফেজ-ওয়ান কিছুই বুঝবে না / বাংলা পোর্টালগুলোর আধ-খ্যাচরা খবরের স্ক্রিনশট দিয়ে সহজ ভাষায় ওয়াট্স্যাপ ফরোয়ার্ড তৈরি হয়ে যাবে ভ্যাক্সিন আবিষ্কারে ভারতের ও নরেন্দ্র মোদির এই অবিশ্বাস্য সাফল্যের খবর / একমাস পর যখন ভ্যাক্সিন এসে পৌঁছবে না ততদিনে ফের নতুন কোনো অসত্য চলে আসবে,লোকে ভুলে যাবে /

তবে একমাস পরও যা বদলাবে না,তা হলো কোরোনা,কালকের মধ্যে রাশিয়াকে টপকে ভারত তৃতীয় স্থানে পৌঁছবে / আরো একমাস পর ব্রাজিলকেও হারিয়ে দিলে অবাক হবো না /

29/06/2020

১লা জুলাই সরকারি ছুটি থাকায় বিদ্যুৎ অফিসে ডেপুটেশন হবে আগামী ৬আগস্ট বেলা ১২টায় ।

সিঙ্গুর দক্ষিণ লোকাল কমিটির অন্তর্গত নসিবপুর ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। ৪৩ জন রক্তদাতা রক্ত দান করেন...
28/06/2020

সিঙ্গুর দক্ষিণ লোকাল কমিটির অন্তর্গত নসিবপুর ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। ৪৩ জন রক্তদাতা রক্ত দান করেন,সকলকে লাল সেলাম জানাই।এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সিঙ্গুর লোকাল কমিটির সম্পাদক কমরেড অরিত্র চন্দ্র, সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুমন মাল, রাজ্য কমিটির সদস্য কমরেড মিঠুন চক্রবর্তী, sfi হুগলী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য দেবাশীষ সাহা সহ গণতান্ত্রিক আন্দোলনে র নেতৃত্ববৃন্দ ।সংগঠনের পতাকা ও শহীদ বেদীতে মাল্যদান করে কর্মসূচি র সূচনা করেন নসিবপুর ইউনিটের সভাপতি কমরেড অশোক কোলে। সকল কমরেড ও ঐ এলাকার আপামোর জনগণ কে রক্তিম অভিনন্দন জানাই কর্মসূচি সফল করার জন্য।।

Dyfi singur north &south local committee এলাকার ২টি ইউনিটে বিনামূল্যে সবজি বাজার ও রক্তদান শিবির সংগঠিত হল ।
28/06/2020

Dyfi singur north &south local committee এলাকার ২টি ইউনিটে বিনামূল্যে সবজি বাজার ও রক্তদান শিবির সংগঠিত হল ।

Address

Singur Sukanta Bhaban
Singur
712409

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Singur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share