10/12/2025
'শাহজাহান' মামলার অন্যতম প্রধান #সাক্ষীকে #ট্রাক_দিয়ে_পিষে_মেরে_দেওয়া হল। সন্দেশখালিতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের মামলার অন্যতম প্রধান সাক্ষী #ভোলা ঘোষ। বুধবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাটে।
আজ বুধবার আদালতে ছিল শেখ শাহজাহানের একটি মামলা। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলা ঘোষ। আজ ছেলেকে সঙ্গে নিয়ে, বাসন্তী রোড ধরে আদালতে যাচ্ছিলেন সেই মামলারই সাক্ষ্য দিতে। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক এসে, তাদের গাড়িকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলার ছেলে ও গাড়ির চালকের। আশঙ্কাজনক অবস্থায় ভোলা ঘোষকে কলকাতায় পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কি ভাবছেন, দুর্ঘটনা?
ঘাতক ট্রাকটি চালাচ্ছিল শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল হালিম মোল্লা ও তার সহযোগী নজরুল মোল্লা। আব্দুল হালিম মোল্লা দীর্ঘদিন ধরেই সিবিআই এর ডায়েরিতে পলাতক হিসেবে চিহ্নিত। ফলে জেলে বসেই শাহজাহান একে একে সাক্ষী নিকেশ করছে । এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে কি?