Hooghly Rural Police

Hooghly Rural Police Office of the Superintendent of Police, Hooghly Rural, Kamarkundu, Singur Hooghly.
(1)

02/08/2026
01/08/2026

চুরির মামলায় বড়সড় সাফল্য খানাকুল থানার, উদ্ধার প্রায় 10 লক্ষ টাকার সোনা

হুগলী গ্রামীণ জেলা পুলিশের খানাকুল থানার তৎপরতায় একটি চুরির মামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। অভিযোগকারিণী দায়ের করা অভিযোগের ভিত্তিতে খানাকুল থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তে মূল অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় এবং ৩ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে লুকিয়ে রাখা চুরি হওয়া সমস্ত সোনার গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সোনার চেন, আংটি, কানের দুল, কানবালা, ঝুমকো, নাকছাবি, সোনার বালা, একটি হাতঘড়ি-সহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

দ্রুত তদন্ত, নির্ভুল অনুসন্ধান এবং পেশাদার পুলিশি তৎপরতার মাধ্যমে এই মামলার সফল কিনারা করতে সক্ষম হয়েছে খানাকুল থানা।

হুগলী গ্রামীণ জেলা পুলিশ — জনগণের নিরাপত্তায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

👮‍♀️ মহিলাদের নিরাপত্তায় হুগলী গ্রামীণ জেলা পুলিশ — সর্বদা আপনার পাশেহুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত থান...
01/08/2026

👮‍♀️ মহিলাদের নিরাপত্তায় হুগলী গ্রামীণ জেলা পুলিশ — সর্বদা আপনার পাশে

হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জেলার সমস্ত থানার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, জনবহুল স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত মহিলাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের আইনগত অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

এছাড়াও, প্রয়োজনে দ্রুত পুলিশের সহায়তা পাওয়ার জন্য বিভিন্ন জরুরি হেল্পলাইন নম্বর, সংশ্লিষ্ট থানার যোগাযোগের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার বিবরণ তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

সচেতনতা, আস্থা ও সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠবে নিরাপদ সমাজ।

হুগলী গ্রামীণ জেলা পুলিশ মহিলাদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

"আপনার নিরাপত্তাই আমাদের অঙ্গীকার।"

📢 সাইবার সচেতনতা ও নারী-শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিহুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানার আ...
31/07/2026

📢 সাইবার সচেতনতা ও নারী-শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানার আওতাধীন বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

🔹 ডিংঘলহাটি এম. এন. পাল হাই স্কুল (জাঙ্গিপাড়া থানা) – প্রায় ১০৫ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

🔹 পোলবা গার্লস' হাই স্কুল (পোলবা থানা) – ১৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

🔹 গোঘাট ভগবতী গার্লস' হাই স্কুল (গোঘাট থানা) – সাইবার সচেতনতা ও স্বয়ংসিদ্ধা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

🔹 বেড়াবেড়ি সূর্যনারায়ণ স্মৃতি হাই স্কুল (সিঙ্গুর থানা) – ২০০ জন শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানগুলিতে সাইবার অপরাধ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা, শিশু বিবাহ প্রতিরোধ, মানব পাচার ও শিশুশ্রম রোধ, নারী ও শিশু নিরাপত্তা, বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।

31/07/2026

🚨 সিঙ্গুর থানার তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক গ্রেফতার 🚨
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ মোবাইল ডিউটির সময় দ্রুত ও পেশাদার পদক্ষেপ নিয়ে সিঙ্গুর থানার পুলিশ বুরিগ্রাম পোলধার এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়।
ধৃতের দেহ তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং একটি .৩৮০ ক্যালিবারের জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। বৈধ লাইসেন্স বা নথি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় সিঙ্গুর থানায় অস্ত্র আইনের ২৫(১এ)/২৭ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার প্রকৃত উৎস ও উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
হুগলী গ্রামীণ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। নাগরিকদের সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

🚨 পান্ডুয়া থানার মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, ৭ বছরের সশ্রম কারাদণ্ডপূর্বের সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ...
30/07/2026

🚨 পান্ডুয়া থানার মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, ৭ বছরের সশ্রম কারাদণ্ড

পূর্বের সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা মহিলার উপর ট্র্যাক্টর চালিয়ে হত্যার চেষ্টা করার ঘটনায় পান্ডুয়া থানার মামলা নং ৩৬৩/২০২০ (তারিখ: ১৩.১১.২০২০) মামলায় আজ চুঁচুড়া আদালতের মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১ম ট্র্যাক, ১ম আদালত) গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।

মামলার সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য উপস্থাপিত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত অরবিন্দ ঘোষ কে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯/৩০৭/৩২৬-এ দোষী সাব্যস্ত করা হয়।

মাননীয় আদালত ধারা ৩০৭ IPC (হত্যার চেষ্টা) অনুযায়ী অভিযুক্তকে ৭ (সাত) বছরের সশ্রম কারাদণ্ড এবং ₹১০,০০০/- অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে অভিযুক্তকে আরও ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলাটির তদন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন এসআই বুদ্ধদেব সরকার (বর্তমানে আরামবাগ থানায় কর্মরত)। আদালতে মামলাটি সফলভাবে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর শ্রী দেবেন্দ্র কুমার তেওয়ারি।

হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচিআজ  হুগলী গ্রামীণ জেলা পুলিশের খানাকুল থানা উদ্যোগে ঘাসুয়া জনতা ...
30/07/2026

হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি

আজ হুগলী গ্রামীণ জেলা পুলিশের খানাকুল থানা উদ্যোগে ঘাসুয়া জনতা হাই স্কুলে উইমেন হেল্প ডেস্ক* ও *সাইবার হেল্প ডেস্ক* বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ২২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নারী নিরাপত্তা, উইমেন হেল্প ডেস্কের ভূমিকা, সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার এবং অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

হুগলী গ্রামীণ জেলা পুলিশ সকল নাগরিক, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানায়— **সচেতন থাকুন, নিরাপদ থাকুন এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।**

হুগলী গ্রামীণ জেলা পুলিশ
সুরক্ষা • সেবা • সতর্কতা

West Bengal PoliceKolkata PoliceSingur Police Station Hooghly Rural Police
- খানাকুল

Address

Kamarkundu, Tarakeswar Road
Singur
712407

Alerts

Be the first to know and let us send you an email when Hooghly Rural Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hooghly Rural Police:

Shortcuts

Share