BJP Birbhum

BJP Birbhum The official page of BJP Birbhum, West Bengal

মহানায়ক উত্তম কুমারের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।
03/09/2026

মহানায়ক উত্তম কুমারের জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।

সাঁইথিয়া ব্লক ও সিউড়ি–১ নং পঞ্চায়েত সমিতি গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা, কারিগরি ...
02/09/2026

সাঁইথিয়া ব্লক ও সিউড়ি–১ নং পঞ্চায়েত সমিতি গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়ের নিজস্ব দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জ্ঞাপন করলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় উদয় শংকর ব্যানার্জি মহাশয়, জেলার সাধারণ সম্পাদক মাননীয় শ্যামসুন্দর গড়াই মহাশয় এবং বিভাগ কনভেনার মাননীয় সুনীল গুপ্তা।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পাণ্ডে মহাশয়ার সঙ্গে রেলের সদর দফতরে সিউড়ি-নলা এবং সিউড়ি-প্রান্তিক নতুন র...
02/09/2026

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পাণ্ডে মহাশয়ার সঙ্গে রেলের সদর দফতরে সিউড়ি-নলা এবং সিউড়ি-প্রান্তিক নতুন রেল পরিষেবা নিয়ে সদর্থক আলোচনায় রেলের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক শ্রী ধবল জৈন এবং অতিরিক্ত জেলা শাসক শ্রী শুভম আগরওয়াল। প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে দুটি লাইন পাতার কাজে প্রক্রিয়াগত সব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার টাইমলাইন ঠিক হল। পিএম গতিশক্তি প্রকল্পে দুটো প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আশা, আগামীতে দুটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়ে আমাদের সিউড়ি জংশন স্টেশন হবে। ধন্যবাদ জানাই সিউড়ীর ভূমিপুত্র জননেতা জগন্নাথ দাদা। 🙏❤️

02/09/2026

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পাণ্ডে মহাশয়ার সঙ্গে রেলের সদর দফতরে সিউড়ি-নলা এবং সিউড়ি-প্রান্তিক নতুন রেল পরিষেবা নিয়ে সদর্থক আলোচনা হল। রেলের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক শ্রী ধবল জৈন এবং অতিরিক্ত জেলা শাসক শ্রী শুভম আগরওয়াল। প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে দুটি লাইন পাতার কাজে প্রক্রিয়াগত সব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার টাইমলাইন ঠিক হল। পিএম গতিশক্তি প্রকল্পে দুটো প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আশা, আগামীতে দুটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়ে আমাদের সিউড়ি জংশন স্টেশন হবে।
Jagannath Chattopadhyay

01/09/2026

জয় শ্রী রাম | জয় হনুমান 🙏🚩

সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া পৌরসভার  নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক ফলপ্রসূ আলোচনা...
01/09/2026

সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সাঁইথিয়া পৌরসভার নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলার সভাপতি মাননীয় উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয়, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক মাননীয় কৃষ্ণকান্ত সাহা মহাশয় এবং সাঁইথিয়া পৌরসভার প্রশাসক।নাগরিক পরিষেবার মানোন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও তার দ্রুত সমাধানের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

01/09/2026

LIVE :

পদ নয়—দায়িত্বই ছিল পরিচয়, আর সেই দায়িত্ব আজ সাফল্যের ইতিহাস।বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে মাননীয় উদয় শঙ...
01/09/2026

পদ নয়—দায়িত্বই ছিল পরিচয়, আর সেই দায়িত্ব আজ সাফল্যের ইতিহাস।

বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে মাননীয় উদয় শঙ্কর ব্যানার্জী দাদার কাঁধে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল, দৃঢ় নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও সংগঠনের প্রতি অটুট নিষ্ঠার মাধ্যমে তিনি সেই দায়িত্বকে একের পর এক সাফল্যে রূপ দিয়েছেন।

সংগঠনকে শক্তিশালী করা, প্রতিটি কার্যকর্তার পাশে দাঁড়ানো, মানুষের কাছে পৌঁছে আস্থা অর্জন করা এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রাজপথে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা—প্রতিটি ক্ষেত্রেই তাঁর নেতৃত্ব আজ স্পষ্ট ও দৃশ্যমান।

বীরভূমের মাটি থেকে তৃণমূলের সন্ত্রাস ও অপশাসনের রাজনীতিকে উপড়ে ফেলার যে প্রত্যয় ছিল, উদয় দার নেতৃত্বে সেই প্রত্যয় আজ বাস্তবের মাটিতে প্রতিষ্ঠিত।
হাজার প্রতিকূলতা, চাপ ও বাধা পেরিয়েও কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর যে লড়াই শুরু হয়েছিল, আজ সেই লড়াই নতুন গতি অর্জন করেছে । বীরভূম বিজেপির প্রতিটি কার্যকর্তার পরিশ্রম ও আত্মত্যাগে তৈরি হয়েছে ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সংগ্রামী সংগঠন।

এ শুধু নেতৃত্বের সাফল্য নয় এ বীরভূম বিজেপির প্রতিটি কার্যকর্তার সম্মিলিত সংগ্রামের সাফল্য।
উদয় দার নেতৃত্বে পথচলা থামবে না। বীরভূমের হারানো সম্মান, ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিটি কার্যকর্তাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের একমাত্র সংকল্প।

নেতৃত্বে উদয় দা, সঙ্গে বীরভূমের অগণিত কার্যকর্তা
লক্ষ্য একটাই, বীরভূমে উন্নয়নের নতুন ইতিহাস রচনা।✨

বীরভূমের মাটিতে পদ্ম ফুটেছে, আরও শক্তিশালী হয়ে ফুটবেই। 🧡✊

জয় বিজেপি।
ভারত মাতা কি জয়। 🇮🇳

01/09/2026

LIVE : কলকাতার হগ মার্কেট প্রাঙ্গণ, নিউ মার্কেটে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে ‘উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ’ উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

01/09/2026

🇮🇳 ৭.৮% GDP Growth - এগিয়ে চলেছে ভারত! 📈

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ১৪০ কোটি ভারতবাসীকে—যাঁদের পরিশ্রম, সংকল্প ও সম্মিলিত শক্তিই ভারতের অগ্রগতির আসল চালিকাশক্তি।

বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও Supply Chain সংকটের মধ্যেও ভারতের এই দ্রুত উন্নয়ন সত্যিই উল্লেখযোগ্য।

Address

Suri

Alerts

Be the first to know and let us send you an email when BJP Birbhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Birbhum:

Shortcuts

Share