DYFI Birbhum

DYFI Birbhum It's a Political Organization. Our Goal Is To Change Society.

সাঁইথিয়া শশীভূষন দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ভাষা দিবসের শহীদ মঞ্চ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সাঁইথিয়া শহরে প্রচার ও ...
25/08/2026

সাঁইথিয়া শশীভূষন দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ভাষা দিবসের শহীদ মঞ্চ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সাঁইথিয়া শহরে প্রচার ও সই সংগ্রহ কর্মসূচী।

পাইকর লোকাল কমিটির কনভেনশন অনুষ্ঠিত হলো। নবনির্বাচিত সম্পাদক কমরেড আব্দুর রহমান  ও সভাপতি কমরেড গোলাম আজিজুল হাকিম নির্ব...
23/08/2026

পাইকর লোকাল কমিটির কনভেনশন অনুষ্ঠিত হলো। নবনির্বাচিত সম্পাদক কমরেড আব্দুর রহমান ও সভাপতি কমরেড গোলাম আজিজুল হাকিম নির্বাচিত হয়েছেন।

23/08/2026

ময়ূরেশ্বর ১ লোকাল কমিটির কনভেনশনের মধ্য দিয়ে নবনির্বাচিত সম্পাদক কমরেড শোভন দেব মন্ডল ও সভাপতি কমরেড আইনুল হক নির্বাচিত হয়েছেন।

SFI/DYFI সিউড়ি লোকাল কমিটির উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে রক্তদান শিবির ।।
18/08/2026

SFI/DYFI সিউড়ি লোকাল কমিটির উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবসে রক্তদান শিবির ।।

সাঁইথিয়া শশীভূষন দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ভাষা দিবসের শহীদ মঞ্চ সাঁইথিয়া পৌরসভা কর্তৃক ভেঙে দেওয়ার বিরুদ্ধে ...
18/08/2026

সাঁইথিয়া শশীভূষন দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ভাষা দিবসের শহীদ মঞ্চ সাঁইথিয়া পৌরসভা কর্তৃক ভেঙে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদসভা। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকীতে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শ্রদ্ধাজ্ঞাপন করে প্রতিবাদসভা শুরু হয়। একুশের শহীদ মঞ্চ'কে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করা হয়। সাঁইথিয়া শহরের প্রাক্তন ও বর্তমান ছাত্র-যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজী সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই ইতিহাসকে সামনে রেখে...
18/08/2026

শহীদ ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজী সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সেই ইতিহাসকে সামনে রেখে আজকের যুবসমাজকে নতুন করে দেশ গড়ার শপথ নিতে হবে। DYFI রামপুরহাট ১ লোকাল কমিটি আয়োজিত আজকের আলোচনায় সেই বার্তাই উঠে এলো।
এদিনের কর্মীসভার বিষয় ছিল - "ভারতের স্বাধীনতা আন্দোলন ও যুবসমাজ"।প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখলেন DYFI রাজ্য সম্পাদকমন্ডলীর দুই সদস্য কমঃ চন্দন সোম ও কমঃ আকবর আলী। উপস্থিত ছিলেন জেলা সভাপতি কমঃ রুদ্রদেব বর্মন ও লোকালের নেতৃত্বরা।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লাভপুর লোকাল কমিটির বিষয়পুর, সাউগ্রাম, চারপাড়া বুথে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দি...
11/08/2026

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন লাভপুর লোকাল কমিটির বিষয়পুর, সাউগ্রাম, চারপাড়া বুথে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালিত হলো

ক্ষুদিরাম বসুর শহীদ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো।      DYFI  মুথাবেরিয়া ইউনিট কমিটিDYFI বক্রেশ্বর লোকাল কমিটি
11/08/2026

ক্ষুদিরাম বসুর শহীদ দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো।
DYFI মুথাবেরিয়া ইউনিট কমিটি
DYFI বক্রেশ্বর লোকাল কমিটি

ক্ষুদিরাম বসুর শহীদ দিবস উপলক্ষে রাঘাইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে আজ ছোট দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।এই প্...
11/08/2026

ক্ষুদিরাম বসুর শহীদ দিবস উপলক্ষে রাঘাইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে আজ ছোট দের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন DYFI ইলামবাজার লোকাল কমিটির সভাপতি সেখ জাকির ইউনিট সম্পাদক সেখ নুরুআলম এবং সভাপতি সেখ সরিফুল।

Address

Suren Banerjee Bhavan , Suri, Birbhum , Pin
Suri
731101

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Birbhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Birbhum:

Shortcuts

Share