CPIM Purba Medinipur

CPIM Purba Medinipur Official page of CPI(M) Purba Medinipur District Committee

25/08/2026

কাঁথি আদালত জামিন মঞ্জুর করলো।
জামিনে মুক্ত SFI ভগবানপুর ১ লোকাল কমিটির সভাপতি
ও জেলা কমিটির সদস্য কমরেড সুশোভন প্রধান,
বিকালে ভগবানপুর বাজারে ধিক্কার মিছিল সংগঠিত হয়।

25/08/2026

শ্রমিকের হাতে কাজ --পেটে ভাত।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারির যন্ত্রণায় কাজকর্ম বিহীন মানুষ আজকে দিশাহারা।
বিশেষ করে শিক্ষিত বেকার ছেলেরা আজকের পেটের দায়ে টোটো চালক।
আগের সরকার টোটো চালকদের কাছ থেকে ১৬৪৫ টাকা নিয়েছেন। যাতে টোটো রাস্তায় চলতে পারে। সেই সময় বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী তিনি ওই টাকা দিতে না বলেছিলেন এবং যারা দিয়েছেন তারা রশিদ দেখালে তাদের টাকা ফেরত দিবেন বলেছিলেন। সর্বোপরি টোটো চালকদের স্বার্থ দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটের পরে টোটো চালকদের উপর পুলিশি জুলুম চলছে। রাস্তায় প্যাসেঞ্জার তুলতে দিচ্ছে না। হেড়িয়ার মত গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে বিভিন্ন গ্রামে যুক্ত ছোট ছোট রাস্তায় রোগী সহ লোকজন নিয়ে যাতায়াত করার একমাএ উপার্জনের ক্ষেত্র। তাতে বাধা হওয়ায় ১০দফা দাবির ভিত্তিতে আজকে হেড়িয়ার আইসি এবং খেজুরি ১ এর ভিডিও মহাশয়ার কাছে যাতে পেটের ভাত রক্ষা করা যায় তার জন্য খেজুরির শ্রমিক সংগঠন সি,আই,টি,ইউর নেতৃত্বে টোটো ও ই রিক্সা অপারেটর ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হেঁড়িয়া তে সি,আই,টি,ইউ অনুমোদিত টোটো ও -ই-রিক্সা  অপারেটর ইউনিয়নের  ডাকে-- ১০ দফা দাবিত...
25/08/2026

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হেঁড়িয়া তে সি,আই,টি,ইউ অনুমোদিত টোটো ও -ই-রিক্সা অপারেটর ইউনিয়নের ডাকে-- ১০ দফা দাবিতে হেঁড়িয়া চৌরাস্তা জুড়ে টোটো চালকদের মিছিল এবং হেড়িয়া আই,সি র কাছে ডেপুটেশন।
নেতৃত্বে--হিমাংশু দাস, বিষ্ণু হরি মান্না, চিত্ত দাস, রত্নেশ্বর দোলুই,শীর্ষেন্দু দাস,গোকুল ঘোড়ুই, সুভাষ মাইতি, মোহন সাউ সহ নেতৃত্ব গন।
দাবি গুলি ----
০--টোটো চালকদের গাড়ি চালানো বন্ধ করে পেটের ভাত কেড়ে নেওয়া যাবে না।
০--টোটো চালানোর ক্ষেত্রে বর্তমান সরকারকে নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে।
০---ব্লক ও অঞ্চল ধরে ট্রাক ফোর্স গঠন করে টোটো শ্রমিকদের নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
০---বিকল্প কাজের ব্যবস্থা না করে টোটো চালানো বন্ধ রাখা যাবে না।
০--টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সহজ পদ্ধতিতে স্বল্প খরচে পরিবহন দপ্তরের মাধ্যমে করতে হবে।
০--টোটো চালকদের সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় আনতে হবে।
০--টোটো চালকদের লাইসেন্স দিতে হবে।
০--রাজ্য ও জাতীয় সড়কের পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করতে হবে।
০--টোটো চালকদের জন্য স্ট্যান্ড এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে।
এইসব দাবি নিয়ে হেড়িয়া আই সি ও খেজুরি বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং প্রশাসন, সরকারের সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

রাত ১টায় অ্যারেস্ট করেও শেষ রক্ষা হলো না,দলদাস পুলিশের,কাঁথি আদালত জামিন মঞ্জুর করলো।জামিনে মুক্ত SFI ভগবানপুর ১লোকাল ক...
25/08/2026

রাত ১টায় অ্যারেস্ট করেও শেষ রক্ষা হলো না,দলদাস পুলিশের,কাঁথি আদালত জামিন মঞ্জুর করলো।

জামিনে মুক্ত SFI ভগবানপুর ১লোকাল কমিটির সভাপতি
ও জেলা কমিটির সদস্য কমরেড সুশোভন প্রধান,
রাস্তা থেকে কোর্টে সমানভাবে আমরা লড়ে যাবো,

শুভেচ্ছা কমরেড ❤️❤️❤️

অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে...
25/08/2026

অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে...

25/08/2026

মহিষাদল বিধানসভার দেভোগ অঞ্চলের পূর্ব কিসমত শিবরাম নগরের ২৫৮ নম্বর বুথের প্রামানিক পাড়ার এই টিউবওয়েল এর অবস্থা দেখুন।। বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। বন্যা পরিস্থিতির পর ৯-১০ দিন কেটে গেলেও এখনো জলে ডুবে আছে এলাকা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

24/08/2026

হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ২০৩ নম্বর বুথের গেঁওয়াডাবের জলমগ্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাওয়ার।

খেজুরি -২নম্বর ব্লকের খেজুরি, জনকা, নিজ কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার গরিব মৎস্যজীবী পরিবারের মহিলারা বেশিরভাগই অন্নপূর্ণা...
24/08/2026

খেজুরি -২নম্বর ব্লকের খেজুরি, জনকা, নিজ কসবা গ্রাম পঞ্চায়েত এলাকার গরিব মৎস্যজীবী পরিবারের মহিলারা বেশিরভাগই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত। এদের মূলত কাজ সমুদ্র তীরবর্তী এলাকায় মৎস্য খটিগুলোতে সমুদ্রের ছোট ছোট মাছ বাছাই করে শুকনো করার কাজে যুক্ত থাকেন। তাতে সারাদিনে ২০০ টাকা ও মজুরি হয়ে ওঠেনি। প্রাকৃতিক দুর্যোগ বা সমুদ্র উত্তাল থাকলে লঞ্চ বা নৌকাগুলো থেকে ওই জাতীয় মাছ এসে না পৌঁছলে পর সারাদিন কোন রোজগার পারতি থাকে না। বঙ্গোপসাগরের তীরবর্তী খেজুরি থেকে শুরু করে দেশপ্রাণ এবং কাঁথি রামনগর ব্লক গুলি মিলিয়ে শতাধিক মাছের খটি গুলো রয়েছে। এখানে হাজার হাজার মহিলা শ্রমিকরা কাজ পেতেন।বামফ্রন্ট সরকারের সময় মৎস্য খটি গুলোকে সমবায় ও ব্যাংকের মাধ্যমে আর্থিক সাহায্যের মধ্য দিয়ে এই কাজকে আরো ত্বরান্বিত করা হতো। বিগত সরকারের সময় থেকে মৎস্যখটি গুলো কে পরিচালনার দায়িত্ব নেয় এলাকার মাফিয়া গোষ্ঠী। যার ফলে বেশিরভাগ টাকা মাফিয়া দের হাতে চলে যায়। বামফ্রন্ট সরকারের সময়ে কমিটি গঠন হতো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন সেগুলো উঠে গেছে। প্রান্তিক মানুষের কাজের অধিকার চলে যাচ্ছে মাফিয়া, এলাকার রাজনৈতিক দলের নেতা এবং সরকারি আমলা দের হাতে। বিপন্ন মৎস্য খটিও মৎস্য শ্রমিকদের কাজ ও রোজকারের জন্য নতুন সরকারের কোন দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সরকারি প্রকল্প এবং আর্থিক সাহায্যের মধ্য দিয়ে মৎস্য শ্রমিকদের রক্ষা করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।দায়িত্ব সরকারকে নিতে হবে। না হলে আগামী দিনে মৎস্যজীবী সংগঠনের মধ্য দিয়ে লড়াই আন্দোলন গড়ে উঠবে বলে জানান এলাকার নেতৃত্বগন।
ইতিমধ্যে জেলা নেতৃত্ব- রত্নেশ্বর দোলুই, জাকির হোসেন মল্লিক,প্রদীপ মণ্ডল, মদন দত্ত, সৈকত জানা, সেখ আরাফত ,পার্বতি করণ, প্রতিমা মন্ডল সহ নেতৃত্ব গন মৎস্যজীবী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মহিলাদের অধিকার রক্ষার আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন।।

CPI(M) মানুষের সাথে, মানুষের পাশে....CPI(M) গুয়াবেড়িয়া অঞ্চলের উদ্যোগে, কৃষ্ণনগর পার্টি অফিস থেকে ৫০০টি বানভাসি পরিবা...
24/08/2026

CPI(M) মানুষের সাথে, মানুষের পাশে....
CPI(M) গুয়াবেড়িয়া অঞ্চলের উদ্যোগে, কৃষ্ণনগর পার্টি অফিস থেকে ৫০০টি বানভাসি পরিবারের জন্য শুকনো খাবার তুলে দেওয়া হয়।

খবর আসে মহিষাদল বিধানসভার দেভোগ অঞ্চলের 258 নম্বর বুথে ভুঁইয়া পাড়াতে শুকনো খাবারের প্রয়োজন। CPI(M) দেভোগ অঞ্চল কমিটির...
24/08/2026

খবর আসে মহিষাদল বিধানসভার দেভোগ অঞ্চলের 258 নম্বর বুথে ভুঁইয়া পাড়াতে শুকনো খাবারের প্রয়োজন। CPI(M) দেভোগ অঞ্চল কমিটির উদ্যোগে পৌঁছে দেওয়া হল শুকনো খাওয়ার।
CPI(M) মানুষের সাথে, মানুষের পাশে...

Address

Tamluk-Srirampur Road
Tamluk
721648

Telephone

03228-262275

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Purba Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Purba Medinipur:

Shortcuts

Share