Kaktia

Kaktia Kaktia is a local traveling spot and famous transportation stop or bazar.

কাঁকটিয়া বাজার দুর্গা মন্ডপে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরোদমে
08/09/2026

কাঁকটিয়া বাজার দুর্গা মন্ডপে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরোদমে

বন্দেমাতরম্আগমনী বার্তা​সুহৃদ,ঋতুচক্রের আবর্তনে বর্ষণ শেষ। বাতাসে হিমেল পরশ ছড়িয়ে শিশির সিক্ত শিউলী ঝরানো পথ পেরিয়ে শরৎ ...
09/08/2026

বন্দেমাতরম্

আগমনী বার্তা

​সুহৃদ,

ঋতুচক্রের আবর্তনে বর্ষণ শেষ। বাতাসে হিমেল পরশ ছড়িয়ে শিশির সিক্ত শিউলী ঝরানো পথ পেরিয়ে শরৎ আমাদের দ্বারে সমাগত। শরৎ প্রকৃতির সমাগমে বঙ্গ মাতার দিক্ দিগন্তে অপূর্ব এক আনন্দধারার বিচ্ছুরণ।

​আর নীল গগন তলে খণ্ড মেঘের আনাগোনা, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ার লুকোচুরি, নদীর চরে চরে দোলায়মান কাশের লুটাপুটি আর প্রাতঃ শিশির মাখা তৃণরাশিতে শরৎ রাণীর মধুর মহিমায় আমরা বিমোহিত। এমন শোভন সুন্দর মনোরম শারদ লগ্নে সারা বৎসর ব্যাপী প্রতীক্ষিত শারদোৎসবের আয়োজনে দেশের মানুষজনের ব্যস্ততার অন্তনাই।

​বর্তমানে অশিক্ষা, অস্বাস্হ্য, দারিদ্র, শোষণ, নিপীড়ন ও সামাজিক অবক্ষয় ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষের জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। তাই আমাদের ৭৫ তম বর্ষে (প্লাটিনাম জুবিলি) দুর্গতিনাশিনী দেবীর আরাধনায় আমরা এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছি। আসুন, আগামী দিনে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সারা পৃথিবীর মানুষের মুক্তি কামনায় মায়ের আরাধনায় ব্রতী হই।

​আমাদের এই মহৎ অনুষ্ঠানকে সর্বাঙ্গসুন্দর ও সার্থক করে তোলার উদ্দেশ্যে আপনার প্রীতিমধুর সাহচর্য ও অকৃপণ সহযোগিতা কামনা করি।

​কাঁকট্যা সার্ব্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষে-

​সভাপতি– শ্রী প্রদ্যোৎ কুমার হাজরা

​সহ সভাপতি– শ্রী অমল কুমার সিং

​সম্পাদক– শ্রী যতীন্দ্রনাথ সামন্ত

​সহ সম্পাদক– শ্রী অসিত ঘড়া, শ্রী জয়ন্ত কুমার পাল

​কোষাধ্যক্ষ– শ্রী জগদীশ চন্দ্র পাল

Address

Tamluk-Meachada
Tamluk
721636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaktia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share