02/09/2026
ছাত্রীদের সচেতনতা ও ক্ষমতায়নে ‘স্বয়ংসিদ্ধা’
ছাত্রীদের শিক্ষা, নিরাপত্তা, ক্ষমতায়ন ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গতকাল, ০১.০৯.২০২৬ তারিখে নন্দীগ্রাম থানার অন্তর্গত কৃষ্ণনগর যোগেশ্বর বিদ্যাপীঠে ‘স্বয়ংসিদ্ধা’ ও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা, অধিকার, আত্মবিশ্বাস, শিক্ষা ও স্বনির্ভরতা বিষয়ে সচেতন করা হয় এবং যেকোনও সমস্যায় পুলিশের সহায়তা গ্রহণের বিষয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
নিরাপদ শৈশব, সুরক্ষিত ভবিষ্যৎ—প্রতিটি কন্যার অধিকার।