25/08/2020
"গুড়িয়া ভাটা বারোয়ারী পূজা কমিটি 2020"
গত 23-08-2020 রবিবার গুড়িয়া ভাটা বারোয়ারী তলায় "2020 পূজা কমিটি" পুনঃ গঠন বিষয়ক সাধারণ সভায় উপস্থিত গ্রামবাসীগণের ভোটাভুটি তে "গুড়িয়া ভাটা বারোয়ারী পূজা কমিটি 2020" গঠিত হোলো । উপস্থিত ও অনুপস্থিত সকল গ্রামবাসী কে 'পূজাকমিটি'র তরফ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা ।
2019 সালে নূতন করে গঠিত এই 'পূজাকমিটি' আজ এক বছর অতিক্রম করল । বিগত এক বছর ব্যাপী বিভিন্ন সময়ে 'পূজাকমিটি' পূজা ব্যাতিত বিভিন্ন সামাজিক কাজেও নিজেদের নিযুক্ত করেছে ও প্রয়োজন মতো সকলের পাশে থাকার চেষ্টা করেছে ।
'পূজাকমিটি' শুধু দূর্গা পূজা, লক্ষ্মী পূজা,শীতলা পূজা কালী পূজা র মধ্যে ই তাদের কাজ সীমাবদ্ধ রাখেনি ,করোনা অতিমারী তে অসহায় মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা, প্রত্যেক পাড়াতে স্যানিটাইজেশন করা,মাস্ক ও বিস্কুট বিতরণ করা, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দের পাশে দাঁড়ানো, মূমুর্ষূ রুগী দের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পাড়ার গরীব মেয়েদের বিয়েতে বা অসহায় সন্তানদের মা অথবা বাবা র পারলৌকিক ক্রিয়ায় অথনৈতিক সাহায্য ও তাদের পাশে থাকা,রাখী উৎসবের মধ্যে দিয়ে সম্প্রীতি ও স্বাধীনতা দিবস পালনের প্রয়াস কমিটি করেছে । সকল গ্রামবাসীর মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে তা আরো সহজ ,সরল ও সর্বাঙ্গীন হয়ে উঠবে, পূজাকমিটি এই আশা রাখে ।
'পূজাকমিটি' বিশ্বাস করে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যে , বিশ্বাস করে সকল রাজনৈতিক দলাদলি মুক্ত একটি নিরপেক্ষ ব্যাবস্থাপনায় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে একে অপরের পাশে আসা ,একে অপরকে চেনা ও নিজেদের ঐক্য গড়ে তোলা ।
'পূজাকমিটি' আশাবাদী যে আসন্ন দূর্গা পূজায় আমরা সকল গ্রামবাসী মিলে সকল রাজনৈতিক , সামাজিক ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে গ্রামের এই পূজা কে একটা অনন্য মাত্রা দিতে পারব ।
ছোট থেকে গুড়িয়া ভাটা গ্রামে বড়ো হওয়ার সুবাদে আমরা সকলেই জানি গ্রামের বারোয়ারী তলার মাহাত্ম্য ও ঐতিহ্য । এটিকে টিকিয়ে রাখা ও রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক কর্তব্য । সে ক্ষেত্রে সকলকে মিলীত ভাবে এর দায়িত্ব নিতে হবে । পূজা পার্বনে বা অন্যান্য সামাজিক কাজে আমাদের সকলের সমবেত আয়োজন ও প্রচেষ্টা এবং বারোয়ারি তলা তথা সমগ্র গ্রামের উন্নয়ন মুখী নিরপেক্ষ মনোভাব পরবর্তী প্রজন্মকেও একজন দায়বদ্ধ গ্রামবাসী হিসাবে সামাজিক ও ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করবে ।
সকল কে অনেক অনেক ধন্যবাদ ।।