15/01/2024
--মোহনা-
নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত
ভাসিয়ে দিয়েছিলাম ফুল ও প্রদীপ।
সাধ ছিলো মোহনায় বসে বাঁশি বাজানোর,
একাদশীর রাতে চেয়েছিলাম তাকে স্পর্শ করতে।
আমি শুয়ে থাকি নদীর মৃদু ঢেউয়ের বুকে,
শিস্ দিতেথাকি একটি রাত জাগা পাখি দেখে।
কারা যেনো ডিঙি বেয়ে একটি নীল মাছ শিকার করে,
আমাকে ঘিরে ফেলে কালো শুকতারা..
নক্ষত্র খসে পড়ে আমার বুকের মাঝখানে।
তবুও স্পর্শ করতে চাই সেই চেনা নদীকে,
নক্ষত্ররাও জানে তাদেরও ফুরিয়ে এসেছে আলো
গাছ-ঘাস জল- পাখি হাওয়া সবাই চুপচাপ ।
নদীও যেন ফিরতে চায় মোহনা থেকে উৎস পথে-
অবশিষ্ট জীবন নিয়ে আমিও বসে একাকী রাতে।।