12/01/2026
#স্বামী_বিবেকানন্দ
"গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের অধিক নিকটবর্তী হইবে" - অস্বীকার করার উপায় নেই যে বাঙ্গালী ছোটবেলা থেকে এই উদ্ধৃতি ব্যবহার করে পাতার পর পাতা রচনা লিখে গেছে "জাতীয় সংহতি" মার্কা বিষয়ক বাঙ্গালা রচনায় : নব্বইয়ের দশকের বামপন্থী আমলে বিদ্যালয়ে বিবেকানন্দ জয়ন্তী পালিত হতো - কিন্তু তাতে অর্ধসত্যের চর্চা হতো; স্বামী বিবেকানন্দ কোন বিষয়ে, কোন পরিপ্রেক্ষিতে ঠিক কতোটা বলেছিলেন তা পরিষ্কার করে কখনো আলোচনা হয় নি - এই বাণী যে অর্ধসত্য সেটা কেউ পরিষ্কার করে বলেন নি - তাই বাঙ্গালায় বিদ্যালাভকারী বাঙ্গালী সমাজ এই কথাটিই "সত্য" বলে মেনে এসেছে, যেমন মেনে এসেছে "অহিংসা পরমো ধর্ম" নামক অর্ধসত্যের মিথ্যাচার।
আজও বাঙ্গালী বিদ্যালয়ে বিদ্যালয়ে এই "অর্ধসত্য"কে বিবেক-বাণী হিসেবে চালানো হচ্ছে - এই মিথ্যাচার বন্ধ হোক।
সত্য উদ্ভাসিত হোক...... "যেখানে স্বামী বিবেকানন্দ লিখছেন : হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সফল হও -- তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এ-কথাগুলি বলিতে হইতেছে; কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালবাসি। আমি জানি, পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভাল বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা ও মহান্ বীর্য ভাল করিয়া বুঝিতে পারিবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিব, তখনই তোমরা উপনিষদ্ ও আত্মার মহিমা ভাল করিয়া বুঝিবে। এইরূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে।"
স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আমরা নিজে থেকে বিবেকানন্দকে জানার চেষ্টা করি : বিবেকানন্দের লেখা পড়ার চেষ্টা করি - অন্যের মুখে নয়, নিজের চেষ্টায় .......
#युवा_सन्यासी_विवेकानंद