11/07/2026
📢 জনসাধারণের অবগতির জন্য
উত্তর মহারাণী গ্রাম পঞ্চায়েতের “উত্তর মহারাণী বিজ্ঞাপন প্রদর্শন অনুমতি” সংক্রান্ত নতুন ফি ও বিধি ০১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। বাণিজ্যিক সাইনবোর্ড, ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং বা অন্যান্য বিজ্ঞাপন প্রদর্শনের পূর্বে গ্রাম পঞ্চায়েতের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব রাজস্ব (Own Source Revenue) বৃদ্ধি পাবে, যা স্বনির্ভর গ্রাম পঞ্চায়েত, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা এবং টেকসই গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করবে।
Matabari R.D.BlockState Panchayat Resource Centre, TripuraDirectorate of Panchayats, Government of TripuraPanchayat Raj Training Institute, UdaipurDM GomatiCMO TripuraDr.Manik SahaKishor Barman