Uluberia South Yuva Congress Committee

Uluberia South Yuva Congress Committee ULUBERIA SOUTH YOUTH CONGRESS

05/11/2025

05/11/2025

29/08/2025

আজ সকাল ১১ টায় প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপির হামলা ও রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানোর পরিপ্রেক্ষিতে আমরা উলুবেড়িয়ার জাতীয় কংগ্রেস কর্মীবৃন্দ প্রতিবাদ পথসভা করা হয় এবং সবশেষে পথ অবরোধ করা হয়। সেইসাথে উলুবেড়িয়া পুলিশ স্টেশনে আসামী রাকেশ সিং-এর বিরুদ্ধে FIR করাও হয়।
সমগ্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক তাপস কোদালী, প্রদেশ কংগ্রেস সদস‍্যদ্বয় উজ্জ্বল চৌধুরী ও বিশ্বজিৎ মেউর; বর্ষিয়ান কংগ্রেস নেতা মোকলেশুর জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলার সাহিনা বেগম, কংগ্রেস নেতা সেখ আসিফ আলি, রণেন্দ্রনাথ ব‍্যানার্জী, আসরাফ মোল্লা, দিলীপ প্রামাণিক, মানস বারিক, সমরেশচন্দ্র দেঁড়ে, প্রলয় মণ্ডল, মাসিদুর রহমান, আশিক আলি শা, ডাঃ জাহিদ, সেখ রফিক, সেখ ফারুখ, অজয় মুখার্জী, সেখ তোবিয়া, সুকুমার দাস, গোলাম রসুল মোড়ল, সৌমেন ঘোষ প্রমুখ।

24/08/2025

゚viralシalシ ❤️❤️❤️

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
24/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

24/08/2025

ভোট অধিকার যাত্রা🙏🙏🙏🙏🙏

🇮🇳 Voter Adhikar Yatra 🇮🇳𝟏𝟔 𝐝𝐚𝐲𝐬. 𝟏,𝟑𝟎𝟎 𝐤𝐦. 𝐎𝐧𝐞  𝐌𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 👉 𝐒𝐚𝐯𝐞 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲📍 Bihar
16/08/2025

🇮🇳 Voter Adhikar Yatra 🇮🇳

𝟏𝟔 𝐝𝐚𝐲𝐬. 𝟏,𝟑𝟎𝟎 𝐤𝐦.

𝐎𝐧𝐞 𝐌𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 👉 𝐒𝐚𝐯𝐞 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲

📍 Bihar

১৯৪০ থেকে ১৯৫০ সালের পর, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং "ভারতের লৌহ পুরুষ...
16/08/2025

১৯৪০ থেকে ১৯৫০ সালের পর, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং "ভারতের লৌহ পুরুষ" নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বিশিষ্ট নেতাদের উত্থান দেখে। মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, সি. রাজাগোপালচারী (রাজাজি), জয়প্রকাশ নারায়ণ এবং লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। একসাথে, তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতা অর্জনের পর জাতির পথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের অবদান একটি সার্বভৌম ও গণতান্ত্রিক জাতি হিসেবে ভারতের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল।

ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) ভারতের স্বাধীনতা সংগ্রামে একমাত্র গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন করেছিল।
আজ সেই বহুকাঙ্ক্ষিত রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত স্বাধীনতার ৭৯ বর্ষ উদযাপিত হল। নবঘোষিত হাওড়া গ্রামিণের সেবাদল কংগ্রেস সভাপতি জনাব মঈনুদ্দিন সাহেবের আমন্ত্রণে শতাধিক নর-নারী ও শিশু উপস্থিত হয়েছিলেন। যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। সেবাদলের পোলাকে আচ্ছাদিত নর-নারী ও শিশুদের নিয়ে জাতীয় পতাকার পিছনে বর্ণাঢ‍্য শোভাযাত্রা দীর্ঘ পথপরিক্রমান্তে জাতীয় পতাকাত্তোলন ও শহীদবেদিতে মাল‍্যদান ও সংক্ষিপ্ত অথচ ভাবগম্ভীর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় মিষ্টিমুখ করে। আজকের এই সুন্দর অনুষ্ঠানটিতে আমরা আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলাম শ্রী তাপস কোদালী, প্রদেশ কংগ্রেস সম্পাদক; সাবেক হাওড়া জেলা কংগ্রেস নেতা জনাব আশরাফ মোল্লা, কংগ্রেস নেতা মাসিদুর রহমান, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র যুব কংগ্রেস সভাপতি শ্রী প্রলয় মণ্ডল ও প্রদেশ কংগ্রেস সদস‍্য শ্রী বিশ্বজিৎ মেউর প্রমুখ।

উলুবেড়িয়ায় বিক্ষোভ-পথসভা            কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূলের বিজয় মিছিল (২৩|০৬|২৫) থেকে নিক্ষিপ্ত ব...
26/06/2025

উলুবেড়িয়ায় বিক্ষোভ-পথসভা
কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূলের বিজয় মিছিল (২৩|০৬|২৫) থেকে নিক্ষিপ্ত বোমার আঘাতে নয় বৎসরের এক নিষ্পাপ শিশু 'তামান্না' নৃশংসভাবে প্রাণ হারিয়েছেন।
আজ ২৬শে জুন ২০২৫, বৃহস্পতিবার বৈকাল ৫টায় প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকারের নির্দেশে ও কংগ্রেস নেতা অধ‍্যাপক ডঃ রিভু সান‍্যালের নেতৃত্বে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবীতে উলুবেড়িয়া মহকুমা কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া লকগেট বাজার প্রাঙ্গণে এক বিক্ষোভ-পথসভা কর্মসূচি পালন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহঃ সভাপতি, চারবারের বিধায়ক ও বর্ষিয়ান কংগ্রেস নেতা মাননীয় অসিত মিত্র মহাশয়।
উক্তসভায় অনলবর্ষী বক্তব‍্য রাখেন তরুণ কংগ্রেস নেতা তথা জেলা কংগ্রেসের সহঃ সভাপতি হাফিজুর রহমান সাহেব, প্রদেশ কংগ্রেস নেতা আলম দেইয়ান, মহিলা কংগ্রেস নেত্রী রীতা ফারিয়া, কংগ্রেস নেতা সিদ্ধেশ্বর গাঙ্গুলী, জনাব আব্দুল হাই সাহেব, বর্ষিয়ান কংগ্রেস নেতা জনাব মোকলেশুর জামান সাহেব প্রমুখ।
উপস্থিত ছিলেন সেবাদলের পক্ষে জনাব মঈনুদ্দিন সাহেব ও আব্দুল মোজাম, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা জাতীয় কংগ্রেস কার্যকরী সভাপতি মাসিদুর রহমান ও সুকুমার দাস,শেখ সুজাউদ্দিন ও সেখ মনজুর আহমেদ উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি প্রলয় মণ্ডল, সেখ আশাদুল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রদেশ কংগ্রেস সদস‍্য বিশ্বজিৎ মেউর।

Address

Uluberia. Howrah
Uluberia
711316

Alerts

Be the first to know and let us send you an email when Uluberia South Yuva Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share