Chiran Da উন্নয়নের বার্তা

Chiran Da উন্নয়নের বার্তা আমরা চেষ্টা করবো সকলের পাশে থাকার জন্য
এবং আপডেট কিছু আসলে সেটা আপনাদের জানানো

16/08/2026
27/07/2026

পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের স...
20/07/2026

পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার।

সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

আগামী আগস্ট, ২০২৬ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং ১লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।

জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমাদের শহর উলুবেড়িয়ার গঙ্গা ঘাটগুলির সাথে জড়িয়ে রয়েছে আমাদের হাজারো স্মৃতি, ভক্তি আর দীর্ঘদিনের আবেগ। বিশেষ করে উলু...
18/07/2026

আমাদের শহর উলুবেড়িয়ার গঙ্গা ঘাটগুলির সাথে জড়িয়ে রয়েছে আমাদের হাজারো স্মৃতি, ভক্তি আর দীর্ঘদিনের আবেগ। বিশেষ করে উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট, লাডলো ঘাট, এবং কালীনগর কালীবাড়ি ঘাটের শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে এক বিশ্বমানের রূপ দিতে একটি বড় উদ্যোগ গ্রহণ করেছি।

এই ঘাটগুলির আমূল সংস্কার, আধুনিক আলো ও সৌন্দর্যায়ণ, পুণ্যার্থীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ তৈরি এবং সর্বোপরি গঙ্গার পবিত্রতা রক্ষায় নদী দূষণ রোধ করার একটি বিস্তারিত লিখিত প্রস্তাব আমি রাজ্যের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মাননীয়া মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়ার কাছে সরাসরি জমা দিলাম।

মাননীয়া মন্ত্রী মহোদয়া আমার এই আবেদনটি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং আমাকে পূর্ণ আশ্বস্ত করেছেন। তিনি নিজেই খুব শীঘ্রই আমাদের এই ঘাটগুলি পরিদর্শনে আসবেন এবং KMDA-এর মাধ্যমে কাজ দ্রুত শুরু করার জন্য সমস্ত রকমের প্রশাসনিক সহযোগিতা করার কথা জানিয়েছেন।

উলুবেড়িয়ার প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করা এবং আমাদের এই ঐতিহাসিক শহরকে আরও সুন্দর ও উন্নত করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

একটি গাছ মায়ের নামেশ্রী চিরন বেরা মহাশয় 2000 চারা গাছ দান করেছেনউলুবেড়িয়া উত্তর 177 বিধানসভা #বিজেপি
17/07/2026

একটি গাছ মায়ের নামে
শ্রী চিরন বেরা মহাশয়
2000 চারা গাছ দান করেছেন
উলুবেড়িয়া উত্তর 177 বিধানসভা
#বিজেপি

Address

Kamalchak Kantaberia Rajapur Uluberia Howrah
Uluberia
711316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chiran Da উন্নয়নের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share