17/08/2026
📰 সংবাদপত্রের পাতায় আমাদের গর্ব 🇮🇳
১৫ই আগস্টের তিরঙ্গা যাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন—আমাদের আবেগ, ঐক্য ও দেশপ্রেমের সেই গর্বের মুহূর্ত আজ সংবাদপত্রের পাতায়।
এই খবরের মাধ্যমে আমাদের উদ্যোগকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক দাদা শ্রী অভিজিৎ হাজরা মহাশয়কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏
খবরের পাতায় একটি অনুষ্ঠান,
কিন্তু হৃদয়ে একটাই পরিচয়—ভারত। 🇮🇳
জয় হিন্দ 🇮🇳 | বন্দেমাতরম 🇮🇳
— লালবেনাগড়ি সূর্য্য সংঘ
একতা • সেবা • সংস্কৃতি • দেশপ্রেম
তিরঙ্গা যাত্রা অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের লালবেনাগড়ী গ্ৰামের ' সূর্য্য সংঘ ' যাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একতা, সেবা, সংস্কৃতি, দেশপ্রেম। এই চার লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখেই ৮০ তম স্বাধীনতা দিবস - এ ' তিরঙ্গা যাত্রা ' এক পতাকা - এক দেশ - এক ভালোবাসা কে পাথেয় করে প্রভাত ফেরী, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বক্তব্য, আবৃত্তি এবং ছাত্র -ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে পালন করল। গ্ৰামের কচিকাঁচা পড়ুয়া, অভিভাবক - অভিভাবিকা, গৃহবধূ ও অন্যান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরী ' সূর্য্য সংঘ ' - র প্রাঙ্গণ থেকে শুরু করে গ্ৰামের বিভিন্ন পথ পরিক্রমা করে সংঘ প্রাঙ্গণে সমাপ্ত হয়।প্রভাত ফেরী - তে উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে গ্ৰামীণ গৃহবধূরা পুষ্প বৃষ্টি করে,শঙ্খ ধ্বনির মাধ্যমে স্বাগত জানান। স্বাধীনতার গর্বে - তিরঙ্গা র সম্মানে - র মহতী এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রঞ্জন দেঁড়ে। উপস্থিত ছিলেন সংঘ নির্মাণের ভূমিদাতা শিক্ষক আলামোহন মাখাল, নীলাদ্রি, ভৈরব ধাড়া,সোনা সাঁতরা,শ্রীমন্ত কোলে,চাঁদু মাখাল,সংঘ সভাপতি প্রলয় মাখাল, সম্পাদক অমল মাখাল,মিলন মাখাল সহ পঞ্চায়েত সদস্য ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ববর্গ। সংঘ - র এই অনুষ্ঠান পালনে সকলের প্রশংসিত হন।সংঘ - র পক্ষ থেকে জানানো হয়েছে , আগামী ঁ শ্যামা পূজা উপলক্ষে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, মরণোত্তর চক্ষুদান ও দেহদান শিবির, প্রবীণদের সম্বর্ধনা, সমাজের স্ব - স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ববৃন্দদের সম্বর্ধনা, বন্যপ্রাণ সচেতনতা শিবির, নৃত্য - আবৃত্তি - সংগীত এর কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে।