28/05/2026
কাল সুপ্রিম কোর্ট SIR-কে বৈধতা দিয়েছে।
আরও একবার স্পষ্ট হয়ে গেল নির্দিষ্ট ভোটব্যাঙ্কের স্বার্থে একটি রাজনৈতিক দল কতটা নিচে নামতে পারে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা কিংবা জাতীয় স্বার্থ এসব কখনোই এদের কাছে প্রকৃত অগ্রাধিকার ছিল না।
যারা বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলে, দেশের প্যারামিলিটারিকে “বহিরাগত” বলে অপমান করে, এমনকি ইউনিয়ন অফ ইন্ডিয়াকেও চ্যালেঞ্জ জানাতে দ্বিধা করে না তাদের রাজনৈতিক অবস্থান আজ আরও স্পষ্ট।
এদের কোনো প্রকৃত আদর্শ নেই, একমাত্র আদর্শ হলো ক্ষমতা আঁকড়ে ধরে লুটপাট চালিয়ে যাওয়া।
কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে
সত্যকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না।
মিথ্যার আড়াল যতই শক্তিশালী হোক, একদিন না একদিন সত্য নিজেই প্রকাশিত হয়।
“সত্যমেব জয়তে নানৃতম্”
— মুণ্ডক উপনিষদ