Kotulpur - 722141

Kotulpur - 722141 Kotulpur is a peaceful & beautiful block in Bankura district.

বাঁকুড়া জেলার সীমান্তবর্তী ব্লক কোতুলপুর।
বিশ্বজননী শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান এই কোতুলপুরের জয়রামবাটী গ্রাম।
দক্ষিণে জয়রামবাটী থেকে উত্তরে দারকেশ্বর নদী আর অনেকগুলি ছোট ছোট গ্রাম নিয়ে বৈচিত্র্যময় কোতুলপুরের ভূপ্রকৃতি। ধান, আলু সহ অন্যান্য সব্জির চাষবাস, হিমঘর শিল্প, তাঁতের কাজ, আর সোনার কাজে সমৃদ্ধ কোতুলপুরের অর্থনীতি। এখানকার সংস্কৃতি, ভূপ্রকৃতি, সাধারণ মানুষের সুখ দুঃখ, দাবি দাওয়া

বিশ্বের কাছে তুলে ধরায় 'কোতুলপুর' পেজের উদ্দেশ্য।
যদি কোতুলপুর কে ভালবাসেন, যদি শিকড়ের টান অনুভব করেন, তাহলে আপনিও সামিল হতে পারেন আমাদের উদ্যোগে। কোতুলপুর সংক্রান্ত যেকোন ছবি বা তথ্য পোস্ট করুন আমাদের কোতুলপুর গ্রুপে। ( লিঙ্ক - https://www.facebook.com/groups/2050113651964482/ ) আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।
ভালো থাকুন, সঙ্গে থাকুন।

এক ঝলকে 2024 সালে কোতুলপুরের সেরা পুজো মণ্ডপ ও প্রতিমা ❤️❤️❤️
16/10/2024

এক ঝলকে 2024 সালে কোতুলপুরের সেরা পুজো মণ্ডপ ও প্রতিমা ❤️❤️❤️

14/08/2024
01/08/2024
কোতুলপুরে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্রদাম : 10/- থেকে 28/- টাকা প্রতি কেজিস্থান - নেতাজি মোড়, কোতুলপুরসময় - সকাল 9 ...
17/07/2024

কোতুলপুরে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

দাম : 10/- থেকে 28/- টাকা প্রতি কেজি

স্থান - নেতাজি মোড়, কোতুলপুর
সময় - সকাল 9 টা থেকে বেলা 11:30
উদ্যোক্তা - কোতুলপুর আলু ব্যবসায়ী সমিতি

কোতুলপুর সব্জি বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার ওপর বসছে বাজার। প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে রাস্তা দখল করে চলছে খাবারের দ...
26/06/2024

কোতুলপুর সব্জি বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার ওপর বসছে বাজার। প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে রাস্তা দখল করে চলছে খাবারের দোকান, লটারির স্টল। রাস্তার ওপর সাইকেল, মোটর সাইকেল রেখেই চলছে কেনাকাটা। সাধারণ মানুষের যাতায়াত তো দূরের কথা, মুমূর্ষ রোগী নিয়ে আটকে থাকছে অ্যাম্বুলেন্স।
খোদ মুখ্যমন্ত্রী রাস্তা জবরদখল মুক্ত করতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ এখানে কার্যকর হবে কি?

26/06/2024
কোতুলপুর চন্ডীচরণ হিমঘরের সামনে মেন রোডের ওপর এই দোতলা বাড়ি টি কোনো শোরুম, অফিস বা ব্যাংকের জন্য ভাড়া দেওয়া হবে।আগ্রহী...
22/06/2024

কোতুলপুর চন্ডীচরণ হিমঘরের সামনে মেন রোডের ওপর এই দোতলা বাড়ি টি কোনো শোরুম, অফিস বা ব্যাংকের জন্য ভাড়া দেওয়া হবে।
আগ্রহী সংস্থা /ব্যক্তিরা সত্ত্বর যোগাযোগ করুন - 9732367640

12/06/2024

কোতুলপুরের কোনো এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকলে বিদ্যুৎ দফতরের নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন :
+91 95930 61119

26/05/2024

আসন্ন "রেমাল" ঘূর্ণিঝড়ে ছিঁড়ে পড়া বা ঝুলে থাকা বিদ্যুতের তার অথবা ভেঙ্গে বা হেলে পড়া বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সতর্ক থাকুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। -WBSEDCL

25/05/2024

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কোতুলপুরবাসীদের ধন্যবাদ 🙏

Address

Kotalpur, Kotulpur
Vishnupur
722141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotulpur - 722141 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share