08/10/2026
নোটিশ
উত্তর ইতালিতে বসবাসরত সম্মানিত সেবাপ্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ই-পাসপোর্ট এনরোলমেন্ট সেবাসহ সকল কনসুলার সেবার জন্য বাংলাদেশ দূতাবাস, রোমের চালু করা নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের অনুসরনে বাংলাদেশ কনসুলেট জেনারেল, মিলান কর্তৃক আগামী ১৬/১০/২০২৬ তারিখ থেকে একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
উক্ত পরীক্ষামূলক অনলাইন এপয়েন্টমেন্ট এর স্লট আগামী ১০ অক্টোবর, ২০২৬ শনিবার রাত ৯ টা থেকে ১০ ঘটিকার মধ্যে উন্মুক্ত করা হবে।
*ই-পাসপোর্টেটের এপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি*
ধাপ ১: আবেদন ফর্ম পূরণ:
ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.epassport.gov.bd/onboarding) থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করে পিডিএফ কপি সংরক্ষণ করুন। *সংরক্ষিত পিডিএফ ফাইলটি মূল অবস্থায় রাখতে হবে; কোনোভাবেই পরিবর্তন করা যাবে না।*
ধাপ ২: সময় নির্ধারণ, পিডিএফ আপলোড ও জমা প্রদান:
অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে (https://passport.bcgmilan.it/) প্রবেশ করে প্রথমে তারিখ ও সময় নির্বাচন করুন। এরপর আবেদন ফর্মের পিডিএফ কপিটি আপলোড করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রদত্ত তথ্য যাচাই করবে। সবশেষে জমা (Submit) বাটনে ক্লিক করুন। জমা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো সময় আপনার জন্য সংরক্ষিত হয় না। তাই পেজ বন্ধ করলে অথবা ৫ মিনিটের মধ্যে জমা না দিলে নির্বাচিত সময়টি অন্য কোনো আবেদনকারী গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে "Slot is taken" বার্তা প্রদর্শিত হলে অনুগ্রহ করে অন্য একটি সময় নির্বাচন করুন।
ধাপ ৩: অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস প্রিন্ট:
জমা সফল হলে প্রিন্ট বাটনে ক্লিক করে পেজটি প্রিন্ট করুন এবং নির্ধারিত তারিখে সঙ্গে নিয়ে আসুন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
আবেদনের শর্ত:
কেবল আবেদনকারীর নিজের মূল (অপরিবর্তিত) আবেদন ফর্মই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ব্যক্তির আবেদন, ইতোমধ্যে এনরোলমেন্ট সম্পন্ন হয়েছে এমন আবেদনের কপি, অথবা পরিবর্তিত পিডিএফ আপলোড করা যাবে না।
ই-মেইল:
অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় নিজস্ব ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
পুনরায় বুকিং:
একই পাসপোর্ট নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে একাধিকবার অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে না।
প্রয়োজনীয় কাগজপত্র:
অ্যাপয়েন্টমেন্টের দিন প্রিন্ট করা স্ট্যাটাস পেজ (বারকোডসহ), মূল পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।
পরীক্ষামূলক এই কার্যক্রমের সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।